শিরোনাম :
মো:রমিজ আলী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
১৯ মে ২০২৬, ৭:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সীতাকুণ্ডে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” স্লোগানকে সামনে রেখে সীতাকুণ্ড উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়। মেলায় সাধারণ জনগণ নামজারি, জমাখারিজ, ভূমি উন্নয়ন কর প্রদান, ভূমি সংক্রান্ত তথ্য ও বিভিন্ন সেবাবিষয়ক পরামর্শ গ্রহণের সুযোগ পাবেন। আয়োজকরা জানান, ভূমিসেবা সহজীকরণ এবং জনগণের দোরগোড়ায় ভূমি সংক্রান্ত সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে।

মেলার উদ্বোধন উপলক্ষে সকাল ১১টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে ভূমিসেবা কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য আসলাম চৌধুরী। এ সময় তিনি বলেন, সাধারণ মানুষের মধ্যে ভূমি বিষয়ে সচেতনতা বাড়াতে পাঠ্যবইয়ে ভূমিসংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত করা প্রয়োজন, যাতে ছোটবেলা থেকেই মানুষ ভূমি আইন, মালিকানা ও অধিকার সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারে। তিনি আরও বলেন, ইউনিয়ন ভূমি অফিসগুলোতে সেবাগ্রহীতাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ নিশ্চিত করতে হবে এবং তাদের সমস্যাগুলো সহজভাবে বুঝিয়ে দিয়ে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে, যাতে সাধারণ মানুষ কোনো ধরনের হয়রানির শিকার না হন। পাশাপাশি সীতাকুণ্ডে কোনো শিল্পকারখানা যেন অবৈধভাবে কারও জমি দখল করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর নজরদারি রাখার আহ্বান জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুল্লাহ, উপজেলা নির্বাহী প্রকৌশলী আলমগীর বাদশা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন্নেছা, উপজেলা বিএনপির আহ্বায়ক কমল কদর, সদস্যসচিব মো. মোরসালিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সেবাগ্রহীতারা।
তিন দিনব্যাপী এ মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা ও তথ্য পেতে উপজেলার বিভিন্ন এলাকার মানুষ অংশগ্রহণ করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের জায়গা বেদখলের পাঁয়তারা

কুড়িগ্রামের এক মৎস্য গ্রামে ৩০০ পুকুর, ৭০০ পরিবার স্বাবলম্বী

সরকারি জমি খারিজের নামে টাকা নেওয়ার অভিযোগের প্রতিবাদ

সাভারে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থ মন্ত্রী

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সকল নাগরিক সমান- আসলাম চৌধুরী

পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা জরুরি: ইলিয়াস পাটোয়ারী

এ মাদ্রাসার সাথে আমার আত্মার সম্পর্ক;এত জরাজীর্ণ হওয়ার পরও সারাদেশে সেরা হওয়ায় আমি মুগ্ধ- মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি

সাভারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

নজরুল বর্ষ উপলক্ষে লাকসামে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১০

লাকসামে এমপি আবুল কালামের ভাইয়ের চেহলাম অনুষ্ঠিত

১১

লাকসামে সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় অভিযোগ

১২

লাকসাম পৌর জামায়াতের মেয়র প্রার্থীর সার্বিক তত্বাবধানে ফ্রি সুন্নাতে খৎনা কর্মসূচি অনুষ্ঠিত

১৩

সাভারে ক্যান্সার আক্রান্ত আশরাফের চিকিৎসায় অনুদান সংগ্রহে চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত।

১৪

ঢাকার সাভারে মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের সমর্থনে মিছিল করেছে সাভার পৌর ছাত্রদল।।

১৫

লাকসামে ছাত্রশিবিরের উদ্যোগে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

১৬

লাকসামে আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর জশনে জুলুছ অনুষ্ঠিত

১৭

সাভারে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্রে জিম্মি করে ২ লাখ টাকা আদায়ের অভিযোগ, আটক ৩

১৮

সেবা এবং ইনসাফ কায়েম করাই আমার মূল লক্ষ্য: মু. শহিদ উল্লাহ

১৯

লাকসামে পুলিশের বিশেষ অভিযান, বৈধ কাগজপত্র বিহীন ৬৩ মোটরসাইকেল জব্দ

২০