শিরোনাম :
মো:রমিজ আলী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
১৯ মে ২০২৬, ৯:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্কুলছাত্রী আহতের ঘটনায় মহাসড়ক অবরোধ, ১৫ কিলোমিটার যানজট

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্কুলছাত্রী আহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী মহাসড়কে আগুন জালিয়ে অবরোধ করেছে। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মঙ্গলবার (১৯ মে) বিকেলে উপজেলার বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের দুই ছাত্রী স্কুল ছুটি শেষে মহাসড়কের পাশ দিয়ে যাওয়ার সময় একটি গাড়ির ধাক্কায় আহত হলে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থী ও স্থানীয়রা সড়কে নেমে আসে। পরে তারা মহাসড়কে বাঁশ ফেলে তাতে আগুন ধরিয়ে অবরোধ সৃষ্টি করে। স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশবাড়িয়া এলাকায় দীর্ঘদিন ধরে মহাসড়কের পাশ দখল করে কিছু ব্যক্তি অবৈধভাবে বাঁশ ও গাছের ব্যবসা পরিচালনা করে আসছে। এতে সড়কের পাশের চলাচলের পথ সংকুচিত হয়ে পড়েছে। ফলে পথচারী, বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীদের নিরাপদে চলাচল ব্যাহত হচ্ছে। ফুটপাত ও সড়কের পাশ দখল হয়ে যাওয়ায় বাধ্য হয়ে অনেককে মহাসড়ক দিয়েই চলাচল করতে হচ্ছে, যা প্রায়ই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কের পাশ থেকে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ, দখলমুক্ত পরিবেশ নিশ্চিত এবং পথচারীদের নিরাপদ চলাচলের ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে প্রশাসনের কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। অবরোধের কারণে মহাসড়কে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দূরপাল্লার যাত্রীসহ হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েন। সন্ধ্যা ৬টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি এম এ হক জানান, একটি মিনি কাভার্ডভ্যানের ধাক্কায় দুই স্কুলছাত্রী আহত হওয়ার ঘটনায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে মহাসড়কে বাঁশ ফেলে আগুন জ্বালিয়ে অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের জায়গা বেদখলের পাঁয়তারা

কুড়িগ্রামের এক মৎস্য গ্রামে ৩০০ পুকুর, ৭০০ পরিবার স্বাবলম্বী

সরকারি জমি খারিজের নামে টাকা নেওয়ার অভিযোগের প্রতিবাদ

সাভারে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থ মন্ত্রী

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সকল নাগরিক সমান- আসলাম চৌধুরী

পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা জরুরি: ইলিয়াস পাটোয়ারী

এ মাদ্রাসার সাথে আমার আত্মার সম্পর্ক;এত জরাজীর্ণ হওয়ার পরও সারাদেশে সেরা হওয়ায় আমি মুগ্ধ- মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি

সাভারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

নজরুল বর্ষ উপলক্ষে লাকসামে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১০

লাকসামে এমপি আবুল কালামের ভাইয়ের চেহলাম অনুষ্ঠিত

১১

লাকসামে সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় অভিযোগ

১২

লাকসাম পৌর জামায়াতের মেয়র প্রার্থীর সার্বিক তত্বাবধানে ফ্রি সুন্নাতে খৎনা কর্মসূচি অনুষ্ঠিত

১৩

সাভারে ক্যান্সার আক্রান্ত আশরাফের চিকিৎসায় অনুদান সংগ্রহে চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত।

১৪

ঢাকার সাভারে মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের সমর্থনে মিছিল করেছে সাভার পৌর ছাত্রদল।।

১৫

লাকসামে ছাত্রশিবিরের উদ্যোগে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

১৬

লাকসামে আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর জশনে জুলুছ অনুষ্ঠিত

১৭

সাভারে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্রে জিম্মি করে ২ লাখ টাকা আদায়ের অভিযোগ, আটক ৩

১৮

সেবা এবং ইনসাফ কায়েম করাই আমার মূল লক্ষ্য: মু. শহিদ উল্লাহ

১৯

লাকসামে পুলিশের বিশেষ অভিযান, বৈধ কাগজপত্র বিহীন ৬৩ মোটরসাইকেল জব্দ

২০