শিরোনাম :
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
৩ মে ২০২৬, ৬:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে মে দিবস শ্রমিকের কাছে নাম, পাপী পেটের তাগিদেই ঝড় -বৃষ্টিতেই চলে জীবনযুদ্ধ

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

 



আমরা মে দিবস বুঝি না, সব দিনই আমাদের কাছে সমান। কাজ করলে পেটে ভাত যায়, না করলে নাই। এতো বৃষ্টির মধ্যেও কাজে বের হয়েছি, পেট তো ঝড়-বৃষ্টি বোঝে না। এভাবেই কথাগুলো বলছিলেন, কুড়িগ্রাম জেলার সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের সিতাইঝাড় এলাকার ধানকাটা শ্রমিক মোঃ মিজানুর রহমান (৩৫)। তিনি আরও বলেন, সত্যি বলতে কি, মে দিবস বুঝি না। কাজ করি, খাই, এইটাই জীবন। একই এলাকার আরেক শ্রমিক মোঃ মাঈদুল ইসলাম বলেন, আকাশ খুব খারাপ, বৃষ্টি হচ্ছে। তারপরও মাঠে কাজ করছি। এই আবহাওয়ায় কাজ করা খুব কষ্ট। কিন্তু কিছু করার নাই, কাজটাই যে আগে। আজ মে দিবস শুনলাম, কিন্তু এ দিবসে কী হয়, তা জানি না। শুধু মিজানুর বা মাঈদুল নন, কুড়িগ্রামের বিভিন্ন গ্রামীণ অঞ্চলে তাদের মতো হাজারও দিনমজুর ও কৃষিশ্রমিক আছেন, যারা আন্তর্জাতিক শ্রমিক দিবস সম্পর্কে তেমন কোনো ধারণাই রাখেন না। জীবিকার তাগিদে প্রতিদিনের শ্রমই তাদের কাছে মুখ্য, দিবস। উৎসবের খবর তাদের জীবনে খুব একটা প্রভাব ফেলে না।

তবে শহরের আনুষ্ঠানিকতা আর গ্রামের বাস্তবতার এই ব্যবধানই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, এখনও অনেক শ্রমিকের কাছে মে দিবস শুধু একটি অজানা দিন, যেখানে বেঁচে থাকার লড়াইটাই সবচেয়ে বড় সত্য। অন্যদিকে, যথাযোগ্য মর্যাদায় কুড়িগ্রামে পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস। শুক্রবার (১ মে) সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে এবং আঞ্চলিক শ্রম দপ্তর, রংপুরের সহযোগিতায় কুড়িগ্রাম বিজয় স্তম্ভ প্রাঙ্গণে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা, শ্রমিকদের অধিকার, নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার ও সচেতনতা বৃদ্ধি না হলে মে দিবসের তাৎপর্য পূর্ণতা পাবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের জায়গা বেদখলের পাঁয়তারা

কুড়িগ্রামের এক মৎস্য গ্রামে ৩০০ পুকুর, ৭০০ পরিবার স্বাবলম্বী

সরকারি জমি খারিজের নামে টাকা নেওয়ার অভিযোগের প্রতিবাদ

সাভারে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থ মন্ত্রী

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সকল নাগরিক সমান- আসলাম চৌধুরী

পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা জরুরি: ইলিয়াস পাটোয়ারী

এ মাদ্রাসার সাথে আমার আত্মার সম্পর্ক;এত জরাজীর্ণ হওয়ার পরও সারাদেশে সেরা হওয়ায় আমি মুগ্ধ- মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি

সাভারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

নজরুল বর্ষ উপলক্ষে লাকসামে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১০

লাকসামে এমপি আবুল কালামের ভাইয়ের চেহলাম অনুষ্ঠিত

১১

লাকসামে সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় অভিযোগ

১২

লাকসাম পৌর জামায়াতের মেয়র প্রার্থীর সার্বিক তত্বাবধানে ফ্রি সুন্নাতে খৎনা কর্মসূচি অনুষ্ঠিত

১৩

সাভারে ক্যান্সার আক্রান্ত আশরাফের চিকিৎসায় অনুদান সংগ্রহে চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত।

১৪

ঢাকার সাভারে মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের সমর্থনে মিছিল করেছে সাভার পৌর ছাত্রদল।।

১৫

লাকসামে ছাত্রশিবিরের উদ্যোগে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

১৬

লাকসামে আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর জশনে জুলুছ অনুষ্ঠিত

১৭

সাভারে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্রে জিম্মি করে ২ লাখ টাকা আদায়ের অভিযোগ, আটক ৩

১৮

সেবা এবং ইনসাফ কায়েম করাই আমার মূল লক্ষ্য: মু. শহিদ উল্লাহ

১৯

লাকসামে পুলিশের বিশেষ অভিযান, বৈধ কাগজপত্র বিহীন ৬৩ মোটরসাইকেল জব্দ

২০