শিরোনাম :
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
৩ মে ২০২৬, ৭:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাশের বাড়ির দম্পতির স্বীকারোক্তিতে উন্মোচিত হলো নির্মমতম ঘটনা

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-



কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় আলোচিত শিশু আয়শা (২) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে শিশুর প্রতিবেশী রিকশাচালক মোঃ রাশেদুল ইসলাম আপেল (৩০) ও তার স্ত্রী মোছাঃ কোহিনুর বেগমকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (০১ মে) ভোরে দুই অভিযুক্তকে তাদের নিজ বাড়ি গ্রেফতার করা হয়। পরে শুক্রবার বিকালে গ্রেফতার কোহিনুর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেন। কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) আশরাফুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ১৭ এপ্রিল কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা শাহপাড়া এলাকায় দিনভর নিখোঁজ থাকার পর নিজ বসতবাড়ির পাশ থেকে আয়শার লাশ উদ্ধার করেন স্বজনরা। সে ওই গ্রামের মোঃ আলমগীর হোসেনের মেয়ে। আপেল ও কোহিনুর তার প্রতিবেশী। এ ঘটনায় আলমগীর হোসেন বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন। সকালে খেলতে গিয়ে নিখোঁজ আয়শাকে রাতে মৃত অবস্থায় উদ্ধারের ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। হত্যার রহস্য উদঘাটন এবং হত্যাকারীকে গ্রেফতারের দাবিতে এলাকাবাসী থানা ঘেরাও করে মানবন্ধন করেন। ১৩ দিনের মাথায় রহস্য উদঘাটন করে ‘হত্যাকারীদের’ গ্রেফতার করতে সক্ষম হলো পুলিশ।

স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাতে অতিরিক্ত পুলিশ সুপার জানান, শিশু আয়শা ১৭ এপ্রিল বাড়ির বাইরে গিয়ে প্রতিবেশী রিকশাচালক আপেল-কোহিনুর দম্পতির শিশু সন্তানের সঙ্গে খেলছিল। খেলার সময় আপেলের সন্তানের হাতে থাকা কলম দিয়ে আয়শার চোখে আঘাত লাগে। এতে আয়শার চোখ দিয়ে রক্ত বের হয়। আয়শা কান্না শুরু করে। এ দৃশ্য দেখে আপেলের স্ত্রী কোহিনুর আতঙ্কিত হয়ে আয়শার চিৎকার থামানোর জন্য তার মুখ চেপে ধরে। এতে শ্বাস-প্রশ্বাস বাধাগ্রস্ত হয়ে শিশু আয়শা নিস্তেজ হয়ে পড়ে। তখন ভয়ে আয়শাকে বাড়িতে থাকা একটি ড্রামে রাখে। দিনভর ড্রামের অবরুদ্ধ থেকে শিশুটির মৃত্যু হয়। এর মধ্যে আয়শাকে খোঁজাখুঁজি শুরু হলে কোহিনুর আরও ভীত হয়ে পড়েন। পরে তার স্বামী আপেলসহ সন্ধ্যার পর কারেন্ট চলে গেলে আয়শার লাশ তাদের বাড়ির কাছে ফেলে রেখে আসে। অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম বলেন, ‘এটি একটি ক্লুলেস মামলা ছিল। পুলিশ সুপারের দিক নির্দেশনায় পুলিশ নিবিড় তদন্ত করে হত্যারহস্য উদঘাটনসহ জড়িতদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

চিলমারী মডেল থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার বলেন, ‘গ্রেফতার আসামিদের শুক্রবার বিকালে আদালতে সোপর্দ করা হয়। এর মধ্যে কোহিনুর বেগম হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আদালত জবানবন্দি নথিভুক্ত করে উভয় আসামিকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের জায়গা বেদখলের পাঁয়তারা

কুড়িগ্রামের এক মৎস্য গ্রামে ৩০০ পুকুর, ৭০০ পরিবার স্বাবলম্বী

সরকারি জমি খারিজের নামে টাকা নেওয়ার অভিযোগের প্রতিবাদ

সাভারে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থ মন্ত্রী

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সকল নাগরিক সমান- আসলাম চৌধুরী

পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা জরুরি: ইলিয়াস পাটোয়ারী

এ মাদ্রাসার সাথে আমার আত্মার সম্পর্ক;এত জরাজীর্ণ হওয়ার পরও সারাদেশে সেরা হওয়ায় আমি মুগ্ধ- মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি

সাভারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

নজরুল বর্ষ উপলক্ষে লাকসামে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১০

লাকসামে এমপি আবুল কালামের ভাইয়ের চেহলাম অনুষ্ঠিত

১১

লাকসামে সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় অভিযোগ

১২

লাকসাম পৌর জামায়াতের মেয়র প্রার্থীর সার্বিক তত্বাবধানে ফ্রি সুন্নাতে খৎনা কর্মসূচি অনুষ্ঠিত

১৩

সাভারে ক্যান্সার আক্রান্ত আশরাফের চিকিৎসায় অনুদান সংগ্রহে চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত।

১৪

ঢাকার সাভারে মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের সমর্থনে মিছিল করেছে সাভার পৌর ছাত্রদল।।

১৫

লাকসামে ছাত্রশিবিরের উদ্যোগে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

১৬

লাকসামে আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর জশনে জুলুছ অনুষ্ঠিত

১৭

সাভারে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্রে জিম্মি করে ২ লাখ টাকা আদায়ের অভিযোগ, আটক ৩

১৮

সেবা এবং ইনসাফ কায়েম করাই আমার মূল লক্ষ্য: মু. শহিদ উল্লাহ

১৯

লাকসামে পুলিশের বিশেষ অভিযান, বৈধ কাগজপত্র বিহীন ৬৩ মোটরসাইকেল জব্দ

২০