শিরোনাম :
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
১৩ মে ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অল্পের জন্য প্রাণে বাঁচলো ওহী ইন্টারন্যাশনাল স্কুলের শিশুরা

কুড়িগ্রাম জেলার সদর উপজেলার গড়ের পাড় বাজারের দক্ষিণ পাশে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে কুড়িগ্রাম ওহী ইন্টারন্যাশনাল স্কুলের একটি শিক্ষার্থী পরিবহনকারী বাস। এ ঘটনায় কয়েকজন ছাত্র-ছাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে আহতদের অবস্থা গুরুতর নয় বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র। আজকের এ দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন এবং আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে অভিভাবকদের মধ্যেও উদ্বেগ দেখা দেয়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দুর্ঘটনার সময় গাড়িটির গতি ছিল ঘণ্টায় আনুমানিক ৬০ থেকে ৭০ কিলোমিটার। তাদের দাবি, বৃষ্টির দিনে অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটতে পারে। তারা মনে করেন, প্রতিকূল আবহাওয়ায় শিক্ষার্থী বহনকারী যানবাহন আরও সতর্কভাবে চালানো উচিত ছিল। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও স্কুল কর্তৃপক্ষ ও চালকের দক্ষতা নিয়ে নানা মন্তব্য দেখা গেছে।

স্থানীয় বাসিন্দা মোঃ শরিফুল ইসলাম সুমন অভিযোগ করে বলেন, একটি গাড়ি দিয়ে পুরো শহর ঘুরিয়ে শিক্ষার্থীদের আনা-নেওয়া করা ঝুঁকিপূর্ণ। দক্ষ চালক নিয়োগের বিষয়েও প্রশ্ন তোলেন তিনি। আরেক অভিভাবক মোঃ বাবু মিয়া জানান, তার সন্তানও ওই গাড়িতে যাতায়াত করে। তবে অতিরিক্ত বৃষ্টির কারণে তিনি আজ সন্তানকে স্কুলে পাঠাননি। তিনি বলেন, “একটি গাড়ি দিয়ে পুরো কুড়িগ্রাম ঘুরিয়ে শিক্ষার্থী পরিবহন করা ঠিক হয়নি। এদিকে মোঃ আবির খান আতিক নামের এক ব্যক্তি দাবি করেন, গাড়িটির চালক দক্ষ ছিলেন না এবং স্কুলের ব্যবস্থাপনা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন। অন্যদিকে মোঃ শিশির চৌধুরী নামে আরেকজন বলেন, চালকের বেপরোয়া ড্রাইভিং নিয়ে আগেও স্থানীয়দের মধ্যে অভিযোগ ছিল। তার ভাষ্য, ব্যস্ত ও সরু সড়কেও গাড়িটি অতিরিক্ত গতিতে চালানো হতো।

দুর্ঘটনার বিষয়ে স্কুল সূত্র জানায়, “আজ কুড়িগ্রামে আমাদের ওহী ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী পরিবহনকারী দ্বিতীয় গাড়িটি সড়ক দুর্ঘটনায় পড়েছিল। আলহামদুলিল্লাহ, গুরুতর আহত কেউ হয়নি। তবে গাড়িটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর শিক্ষার্থী পরিবহনে নিরাপত্তা, চালকের দক্ষতা এবং স্কুল কর্তৃপক্ষের তদারকি নিয়ে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে জলাবদ্ধতা নিরসন এবং স্থানীয়দের দুর্ভোগ কমাতে অবকাঠামোগত উন্নয়নে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে।

সাভারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের হাতে তারেক রহমানের উপহার পৌঁছে দিলেন ছাত্রদল

লাকসামে ৩ শিশু যৌন নিপীড়ন মামলার পলাতক আসামি মকবুল গ্রেফতার

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে এআই ছবি ছড়িয়ে সাভারে বিএনপি নেতা আব্দুর রহমানের বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ

যৌন নিপীড়ক মকবুলের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

লাকসামে যৌন হয়রানির অভিযোগে থানায় মামলা, অভিযুক্ত পলাতক

শূন্য বিনিয়োগ থেকে স্বপ্নের বাংলাদেশের পথে- মোঃ সাইফুল হাওলাদার, প্রতিষ্ঠাতা ও সিইও, কেনাকাটা (Kenakata)

সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নে নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে সেলাই প্রশিক্ষণ এবং সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান।

সাভারে লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর উদ্যোক্তা ও চাকরি মেলা অনুষ্ঠিত: সমঅধিকারের আহবান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১০

মানবাধিকার কার্যক্রমে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার অর্জন

১১

জীবনের ঝুঁকি নিয়ে দুই ছিনতাইকারীকে ধরলেন সাংবাদিক সাইফ

১২

হোটেল শ্রমিকদের অধিকার আদায়ে সাভারে মতবিনিময় ও উদ্বোধন অনুষ্ঠিত।

১৩

বাংগড্ডা বাজার পূবালী ব্যাংক শাখায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

জঙ্গল সলিমপুরের সড়ক নির্মাণে সেনাবাহিনীকে বিকল্প পথের পরামর্শ সিডিএর

১৫

জুলাই যোদ্ধাদের স্মরণে লাকসাম জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৬

কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচনে সভাপতি সাঈদ, সেক্রেটারি জসিম নির্বাচিত

১৭

ইতালিতে প্রবাসীদের ভ্রমণসেবায় নতুন দিগন্ত—পপুলার ট্রাভেলসের হেড অফিস উদ্বোধন

১৮

বর্ষায় উত্তাল কুয়াকাটা সমুদ্র সৈকত, নিরাপত্তা জোরদারের দাবি পর্যটকদের

১৯

ঢাকার সাভারে ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘আন নাশিদ শিল্পী গোষ্ঠী’-এর উদ্যোগে বর্ণাঢ্য পুনর্মিলনী, আলোচনা সভা, নাশিদ পরিবেশনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২০