শিরোনাম :
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
১৭ মে ২০২৬, ৭:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চীনের যুবক বিয়ে করে কুড়িগ্রামে শশুরবাড়ীতে এলেন

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ধর্মপুর কালিয়াটারি গ্রামে নিজেকে চীনের নাগরিক পরিচয় দিয়ে শ্বশুরবাড়িতে আসা এক যুবককে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার (১৭ মে) সকালে বিদেশি জামাই কুড়িগ্রামে, এমন কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে গতকাল শনিবার ওই যুবক প্রথমবারের মতো স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে আসলে উৎসুক জনতার ভিড় জমে যায় বাড়িটিতে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্মপুর এলাকার মোঃ মোফাজ্জল হোসেন ও মোছাঃ শাহেরা বেগম দম্পতির মেয়ে মোছাঃ মোর্শেদা খাতুন (২৫) ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন। সেখানে কাজ করার সময় ওই যুবকের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে গত ২০ এপ্রিল পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর শনিবার প্রথমবারের মতো স্বামীকে নিয়ে গ্রামের বাড়িতে আসেন মোছাঃ মোর্শেদা খাতুন। এ সময় ওই যুবক নিজেকে চীনের নাগরিক হিসেবে পরিচয় দিলে বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিভিন্ন এলাকা থেকে মানুষ তাকে একনজর দেখতে ভিড় করেন। স্থানীয় কয়েকজন জানান, বিদেশি নাগরিক পরিচয় পাওয়ায় অনেকের মধ্যেই কৌতূহল তৈরি হয়। তবে ওই যুবকের কাছে থাকা পাসপোর্ট, ভিসা কিংবা অন্যান্য পরিচয়পত্র সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। মোছাঃ মোর্শেদা খাতুন জানান, মোবাইল ফোনে আমাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, পরে চায়না যুবক আমাকে পছন্দ করে ঢাকায় বিয়ে করে, সে আমাকে চায়নায় নিয়ে যাবে বলে কথা দিয়েছে। তাই আমি আমার গ্রামের বাড়িতে তাকে নিয়ে ঘুরতে এসেছি।

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মোঃ ফেরদৌস আলম বলেন, “চীনের নাগরিক এসেছে এমন খবর পেয়ে মেয়ের বাড়িতে গিয়ে দেখি উৎসুক মানুষের ভিড়। পরে তাদের বিয়ের কাবিননামা দেখেছি। তারা গত ২০ এপ্রিল বিয়ে করেছেন। ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদ হাসান নাঈম জানান, প্রেমের সম্পর্কের টানে চায়নার যুবক কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার মেয়েকে বিয়ে করে কাশিপুরে এসেছে বিষয়টি জেনেছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের হাতে তারেক রহমানের উপহার পৌঁছে দিলেন ছাত্রদল

লাকসামে ৩ শিশু যৌন নিপীড়ন মামলার পলাতক আসামি মকবুল গ্রেফতার

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে এআই ছবি ছড়িয়ে সাভারে বিএনপি নেতা আব্দুর রহমানের বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ

যৌন নিপীড়ক মকবুলের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

লাকসামে যৌন হয়রানির অভিযোগে থানায় মামলা, অভিযুক্ত পলাতক

শূন্য বিনিয়োগ থেকে স্বপ্নের বাংলাদেশের পথে- মোঃ সাইফুল হাওলাদার, প্রতিষ্ঠাতা ও সিইও, কেনাকাটা (Kenakata)

সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নে নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে সেলাই প্রশিক্ষণ এবং সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান।

সাভারে লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর উদ্যোক্তা ও চাকরি মেলা অনুষ্ঠিত: সমঅধিকারের আহবান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মানবাধিকার কার্যক্রমে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার অর্জন

১০

জীবনের ঝুঁকি নিয়ে দুই ছিনতাইকারীকে ধরলেন সাংবাদিক সাইফ

১১

হোটেল শ্রমিকদের অধিকার আদায়ে সাভারে মতবিনিময় ও উদ্বোধন অনুষ্ঠিত।

১২

বাংগড্ডা বাজার পূবালী ব্যাংক শাখায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

জঙ্গল সলিমপুরের সড়ক নির্মাণে সেনাবাহিনীকে বিকল্প পথের পরামর্শ সিডিএর

১৪

জুলাই যোদ্ধাদের স্মরণে লাকসাম জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৫

কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচনে সভাপতি সাঈদ, সেক্রেটারি জসিম নির্বাচিত

১৬

ইতালিতে প্রবাসীদের ভ্রমণসেবায় নতুন দিগন্ত—পপুলার ট্রাভেলসের হেড অফিস উদ্বোধন

১৭

বর্ষায় উত্তাল কুয়াকাটা সমুদ্র সৈকত, নিরাপত্তা জোরদারের দাবি পর্যটকদের

১৮

ঢাকার সাভারে ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘আন নাশিদ শিল্পী গোষ্ঠী’-এর উদ্যোগে বর্ণাঢ্য পুনর্মিলনী, আলোচনা সভা, নাশিদ পরিবেশনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৯

ঢাকার সাভারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২০