শিরোনাম :
সাগর আহমেদ জজ,, (নেত্রকোনা) প্রতিনিধিঃ
১৯ মে ২০২৬, ৪:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পূর্বধলায় গ্রাম আদালতের কার্যক্রম নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় গ্রাম আদালতের কর্মশালা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করতে পূর্বধলা উপজেলা হলরুমে সাংবাদিক,এনজিও প্রতিনিধি,মসজিদের ইমাম, গন্যমান্য ব্যক্তিবর্গের অংশ গ্রহনে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল এগারোটায় উপজেলার হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার( ভারপ্রাপ্ত) তাসনিম জাহান।সভায় জানানো হয়, গ্রাম আদালত আইন, ২০০৬ অনুযায়ী অনধিক তিন লাখ টাকা মূল্যমানের ফৌজদারী ও দেওয়ানী বিরোধ নিষ্পত্তি করতে সকল ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত কাজ করছে। গ্রাম আদালতে আইনজীবী নিয়োগ করতে হয় না, মাত্র ১০ থেকে ২০ টাকা ফি প্রদান করে গ্রাম আদালতের মাধ্যমে অল্প সময়ে, অল্প খরচে সঠিক বিচার পাওয়া সম্ভব। এই আদালতের সুফল পেতে প্রচারণার মাধ্যমে আদালতকে আরো সক্রিয় করতে সবাইকে ভূমিকা রাখতে হবে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, বিআরডিবি কর্মকর্তা তাজবীর মোস্তফা।গ্রাম আদালত পূর্বধলা উপজেলার কো-অর্ডিনেটর মোঃ বদিউজ্জামাল বাদল জানান, গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল করতে উপজেলার বিভিন্ন পেশাজীবী মানুষের অংশগ্রহনে কর্মশালা আয়োজন করা হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা গ্রাম আদালতের কার্যক্রমকে আরও জনমুখী করতে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের জায়গা বেদখলের পাঁয়তারা

কুড়িগ্রামের এক মৎস্য গ্রামে ৩০০ পুকুর, ৭০০ পরিবার স্বাবলম্বী

সরকারি জমি খারিজের নামে টাকা নেওয়ার অভিযোগের প্রতিবাদ

সাভারে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থ মন্ত্রী

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সকল নাগরিক সমান- আসলাম চৌধুরী

পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা জরুরি: ইলিয়াস পাটোয়ারী

এ মাদ্রাসার সাথে আমার আত্মার সম্পর্ক;এত জরাজীর্ণ হওয়ার পরও সারাদেশে সেরা হওয়ায় আমি মুগ্ধ- মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি

সাভারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

নজরুল বর্ষ উপলক্ষে লাকসামে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১০

লাকসামে এমপি আবুল কালামের ভাইয়ের চেহলাম অনুষ্ঠিত

১১

লাকসামে সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় অভিযোগ

১২

লাকসাম পৌর জামায়াতের মেয়র প্রার্থীর সার্বিক তত্বাবধানে ফ্রি সুন্নাতে খৎনা কর্মসূচি অনুষ্ঠিত

১৩

সাভারে ক্যান্সার আক্রান্ত আশরাফের চিকিৎসায় অনুদান সংগ্রহে চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত।

১৪

ঢাকার সাভারে মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের সমর্থনে মিছিল করেছে সাভার পৌর ছাত্রদল।।

১৫

লাকসামে ছাত্রশিবিরের উদ্যোগে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

১৬

লাকসামে আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর জশনে জুলুছ অনুষ্ঠিত

১৭

সাভারে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্রে জিম্মি করে ২ লাখ টাকা আদায়ের অভিযোগ, আটক ৩

১৮

সেবা এবং ইনসাফ কায়েম করাই আমার মূল লক্ষ্য: মু. শহিদ উল্লাহ

১৯

লাকসামে পুলিশের বিশেষ অভিযান, বৈধ কাগজপত্র বিহীন ৬৩ মোটরসাইকেল জব্দ

২০