শিরোনাম :
আব্বাস উদ্দিন:জেলা প্রতিনিধি(ব্রাহ্মণ বাড়িয়া)
১৫ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিজয়নগর থানা পুলিশের অভিযানে ২০বোতল স্কফসহ গ্রেপ্তার-১

আব্বাস উদ্দিন:জেলা প্রতিনিধি(ব্রাহ্মণ বাড়িয়া)

 



ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২০ বোতল স্কফসহ আবুল কালাম (৫৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটের দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবুল কালাম সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শাহবাজপুর (মুড়া হাটি) এলাকার মৃত আবু তাহেরের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, বিজয়নগর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল সেজামুড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় স্থানীয় রহিমের বসতবাড়ির পশ্চিম পাশে ইটের সলিং রাস্তার ওপর থেকে আবুল কালামকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ২০ বোতল স্কফ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা স্কফ উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় আবুল কালামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(খ) ধারায় মামলা করা হয়েছে।

বিজয়নগর থানায় করা মামলার এফআইআর নম্বর ২৩ এবং জিআর নম্বর ৩৬৫। একই দিন মামলাটি নথিভুক্ত করা হয়। পুলিশের ভাষ্য, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁশবাড়িয়া ফেরিঘাটের সংকট নিরসনে উদ্যোগ, পরিদর্শনে বিআইডব্লিউটিসি চেয়ারম্যান

বিজয়নগর থানা পুলিশের অভিযানে ২০বোতল স্কফসহ গ্রেপ্তার-১

মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক

সারের দাবিতে কুড়িগ্রামের ৩ ইউনিয়নে কৃষকের বিক্ষোভ ও সড়ক অবরোধ

উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক

লাকসামে সাংবাদিকদের সঙ্গে মেয়র প্রার্থী এড. সুজনের মতবিনিময়

মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৭ মামলা, সাড়ে ৬ হাজার টাকা জরিমানা

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের জায়গা বেদখলের পাঁয়তারা

কুড়িগ্রামের এক মৎস্য গ্রামে ৩০০ পুকুর, ৭০০ পরিবার স্বাবলম্বী

১০

সরকারি জমি খারিজের নামে টাকা নেওয়ার অভিযোগের প্রতিবাদ

১১

সাভারে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

১২

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থ মন্ত্রী

১৩

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সকল নাগরিক সমান- আসলাম চৌধুরী

১৪

পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা জরুরি: ইলিয়াস পাটোয়ারী

১৫

এ মাদ্রাসার সাথে আমার আত্মার সম্পর্ক;এত জরাজীর্ণ হওয়ার পরও সারাদেশে সেরা হওয়ায় আমি মুগ্ধ- মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি

১৬

সাভারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

১৭

নজরুল বর্ষ উপলক্ষে লাকসামে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১৮

লাকসামে এমপি আবুল কালামের ভাইয়ের চেহলাম অনুষ্ঠিত

১৯

লাকসামে সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় অভিযোগ

২০