শিরোনাম :
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
৭ মে ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বৈশাখের খরতাপের মাঝেই কুড়িগ্রামে শীতের আমেজ

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-



বৈশাখ মানেই তপ্ত রোদ আর অসহনীয় গরম। তবে চলমান খরতাপের মধ্যেই কুড়িগ্রামে দেখা মিলেছে এক ব্যতিক্রমী আবহাওয়ার। গরমের এই সময়ে ভোরবেলা নেমেছে ঘন কুয়াশা, অনুভূত হয়েছে হালকা শীতের আমেজ। বৃহস্পতিবার (০৭ মে) ভোরে কুড়িগ্রাম জেলার সদর উপজেলার বিস্তীর্ণ এলাকা ঢেকে যায় ঘন কুয়াশার চাদরে। ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত কুয়াশা এতটাই ঘন ছিল যে, অল্প দূরের বস্তু দেখাও কঠিন হয়ে পড়ে। এতে সকালবেলার পথচারী ও যানবাহন চলাচলেও কিছুটা বিঘ্ন ঘটে।

স্থানীয়রা জানান, বৈশাখ মাসে এমন দৃশ্য তারা আগে খুব কমই দেখেছেন। হঠাৎ এই আবহাওয়ার পরিবর্তনে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। কেউ কেউ উদ্বেগও জানিয়েছেন, কারণ এমন আবহাওয়ায় সর্দি-কাশিসহ মৌসুমি রোগ বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা। সকালে হাঁটতে বের হওয়া ও কাজে যাওয়া মানুষেরা বলেন, বৈশাখের শেষ দিকে এসেও এমন ঘন কুয়াশা সত্যিই অস্বাভাবিক। অনেকেই এটিকে প্রকৃতির অদ্ভুত রূপবদল হিসেবে দেখছেন। আবার কেউ কেউ জলবায়ু পরিবর্তনের প্রভাব বলেও মন্তব্য করেছেন। আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত কয়েক দিন ধরে কুড়িগ্রাম জেলায় তাপমাত্রা ২৬ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। বিশেষজ্ঞদের মতে, বায়ুমণ্ডলে আর্দ্রতা বৃদ্ধি, দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য এবং জলীয় বাষ্প দ্রুত ঘনীভূত হওয়ার কারণে এই কুয়াশার সৃষ্টি হয়েছে। এ ধরনের কুয়াশাকে ‘বাষ্পীয় কুয়াশা’ বলা হয়। হঠাৎ এমন আবহাওয়ার পরিবর্তনে স্থানীয়দের মধ্যে কৌতূহলের পাশাপাশি কিছুটা উদ্বেগও দেখা দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের জায়গা বেদখলের পাঁয়তারা

কুড়িগ্রামের এক মৎস্য গ্রামে ৩০০ পুকুর, ৭০০ পরিবার স্বাবলম্বী

সরকারি জমি খারিজের নামে টাকা নেওয়ার অভিযোগের প্রতিবাদ

সাভারে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থ মন্ত্রী

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সকল নাগরিক সমান- আসলাম চৌধুরী

পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা জরুরি: ইলিয়াস পাটোয়ারী

এ মাদ্রাসার সাথে আমার আত্মার সম্পর্ক;এত জরাজীর্ণ হওয়ার পরও সারাদেশে সেরা হওয়ায় আমি মুগ্ধ- মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি

সাভারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

নজরুল বর্ষ উপলক্ষে লাকসামে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১০

লাকসামে এমপি আবুল কালামের ভাইয়ের চেহলাম অনুষ্ঠিত

১১

লাকসামে সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় অভিযোগ

১২

লাকসাম পৌর জামায়াতের মেয়র প্রার্থীর সার্বিক তত্বাবধানে ফ্রি সুন্নাতে খৎনা কর্মসূচি অনুষ্ঠিত

১৩

সাভারে ক্যান্সার আক্রান্ত আশরাফের চিকিৎসায় অনুদান সংগ্রহে চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত।

১৪

ঢাকার সাভারে মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের সমর্থনে মিছিল করেছে সাভার পৌর ছাত্রদল।।

১৫

লাকসামে ছাত্রশিবিরের উদ্যোগে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

১৬

লাকসামে আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর জশনে জুলুছ অনুষ্ঠিত

১৭

সাভারে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্রে জিম্মি করে ২ লাখ টাকা আদায়ের অভিযোগ, আটক ৩

১৮

সেবা এবং ইনসাফ কায়েম করাই আমার মূল লক্ষ্য: মু. শহিদ উল্লাহ

১৯

লাকসামে পুলিশের বিশেষ অভিযান, বৈধ কাগজপত্র বিহীন ৬৩ মোটরসাইকেল জব্দ

২০