শিরোনাম :
মো:রমিজ আলী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
১০ মে ২০২৬, ৯:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানবতা ফাউন্ডেশনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত

মো: রমিজ আলী,সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি:

 


চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডে সফলতার সঙ্গে সম্পন্ন হয়েছে মানবতা ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ও ফ্রি ডেন্টাল ক্যাম্প। রোববার (১০ মে) সকাল ৯টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত বাড়বকুণ্ড মুজাদ্দেদিয়া নুরীয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানবতা ফাউন্ডেশন-এর উদ্যোগে এবং জুঁই ডেন্টাল কেয়ারের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী এ মানবিক সেবা কার্যক্রম পরিচালিত হয়। আয়োজক সূত্রে জানা যায়, কর্মসূচিতে প্রায় দেড় শতাধিক কোমলমতি শিক্ষার্থী বিনামূল্যে নিজেদের রক্তের গ্রুপ নির্ণয়ের সুযোগ পায়। পাশাপাশি শতাধিক শিক্ষার্থী ফ্রি ডেন্টাল ক্যাম্পে দাঁতের বিভিন্ন পরামর্শ ও প্রাথমিক চিকিৎসাসেবা গ্রহণ করে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

আয়োজকরা জানান, আগামী প্রজন্মকে রক্তদানে উদ্বুদ্ধ করা, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মাঝে মানবিক মূল্যবোধ জাগ্রত করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি এবং মৌখিক স্বাস্থ্যসেবা বিষয়ে প্রাথমিক ধারণা দেওয়াও ছিল এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।
অনুষ্ঠান শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে সহযোগী প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবক, শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। তারা জানান, সমাজের কল্যাণে এ ধরনের জনসেবামূলক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আয়োজকরা আরও বলেন, সকলের সহযোগিতা ও ভালোবাসায় মানবতা ফাউন্ডেশন পরিবার বহুদূর এগিয়ে যাবে এবং আগামী দিনে আরও বৃহৎ পরিসরে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করে যাবে। সমাজের মানুষের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে জলাবদ্ধতা নিরসন এবং স্থানীয়দের দুর্ভোগ কমাতে অবকাঠামোগত উন্নয়নে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে।

সাভারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের হাতে তারেক রহমানের উপহার পৌঁছে দিলেন ছাত্রদল

লাকসামে ৩ শিশু যৌন নিপীড়ন মামলার পলাতক আসামি মকবুল গ্রেফতার

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে এআই ছবি ছড়িয়ে সাভারে বিএনপি নেতা আব্দুর রহমানের বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ

যৌন নিপীড়ক মকবুলের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

লাকসামে যৌন হয়রানির অভিযোগে থানায় মামলা, অভিযুক্ত পলাতক

শূন্য বিনিয়োগ থেকে স্বপ্নের বাংলাদেশের পথে- মোঃ সাইফুল হাওলাদার, প্রতিষ্ঠাতা ও সিইও, কেনাকাটা (Kenakata)

সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নে নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে সেলাই প্রশিক্ষণ এবং সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান।

সাভারে লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর উদ্যোক্তা ও চাকরি মেলা অনুষ্ঠিত: সমঅধিকারের আহবান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১০

মানবাধিকার কার্যক্রমে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার অর্জন

১১

জীবনের ঝুঁকি নিয়ে দুই ছিনতাইকারীকে ধরলেন সাংবাদিক সাইফ

১২

হোটেল শ্রমিকদের অধিকার আদায়ে সাভারে মতবিনিময় ও উদ্বোধন অনুষ্ঠিত।

১৩

বাংগড্ডা বাজার পূবালী ব্যাংক শাখায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

জঙ্গল সলিমপুরের সড়ক নির্মাণে সেনাবাহিনীকে বিকল্প পথের পরামর্শ সিডিএর

১৫

জুলাই যোদ্ধাদের স্মরণে লাকসাম জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৬

কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচনে সভাপতি সাঈদ, সেক্রেটারি জসিম নির্বাচিত

১৭

ইতালিতে প্রবাসীদের ভ্রমণসেবায় নতুন দিগন্ত—পপুলার ট্রাভেলসের হেড অফিস উদ্বোধন

১৮

বর্ষায় উত্তাল কুয়াকাটা সমুদ্র সৈকত, নিরাপত্তা জোরদারের দাবি পর্যটকদের

১৯

ঢাকার সাভারে ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘আন নাশিদ শিল্পী গোষ্ঠী’-এর উদ্যোগে বর্ণাঢ্য পুনর্মিলনী, আলোচনা সভা, নাশিদ পরিবেশনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২০