সাভারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র্যালি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার সাভারে বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সাভার পৌর বিএনপির উদ্যোগে এ আনন্দ র্যালির আয়োজন করা হয়।
আনন্দ র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। র্যালিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
এ সময় ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির সাভার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি ওবায়দুর রহমান অভি ৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী উত্তম ঘোষ।সহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আনন্দ র্যালিকে ঘিরে সকাল থেকেই সাভারের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হতে থাকেন। পরে নেতাকর্মীদের অংশগ্রহণে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
র্যালিতে ‘স্বাধীনতার ঘোষক জিয়া লও লও লও সালাম’, ‘আপসহীন নেত্রী খালেদা জিয়া লও লও লও সালাম’ এবং ‘তারেক রহমান এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে’—সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামের পর জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার দেশের মানুষের প্রতি দেওয়া প্রতিটি অঙ্গীকার পূরণে বদ্ধপরিকর।
তিনি বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার পাশাপাশি দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ আনন্দ র্যালিকে ঘিরে সাভারে দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। কর্মসূচিতে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহ
ণ ছিল চোখে পড়ার মতো
মন্তব্য করুন