সাভার বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে ডাল পট্টি ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে সাভার বাজার রোডের ঈশিতা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. খোরশেদ আলম। সভায় সভাপতিত্ব করেন দুলাল চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সোলায়মান ফকির সুমন।
এসময় বাজারের ব্যবসায়ীরা যানজট, নিরাপত্তা, মাদকসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. খোরশেদ আলম বলেন, তিনি দীর্ঘদিন বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বাজারের সমস্যাগুলো সম্পর্কে অবগত। ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে সব সমস্যা সমাধানে কাজ করবেন বলেও আশ্বাস দেন। পাশাপাশি তিনি বলেন, বাজারে কোনো মাদক ব্যবসায়ীকে থাকতে দেওয়া হবে না এবং কাজের মাধ্যমেই তিনি ব্যবসায়ীদের আস্থা ও ভোট অর্জন করতে চান।
মন্তব্য করুন