শিরোনাম :
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
২৬ মে ২০২৬, ৫:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রথমবারের মতো রাশিয়ার আঙ্গুর চাষে সাফল্য

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে রাশিয়ার বাইকুনুর জাতের আঙুর চাষে সফল হয়েছেন দুই কৃষি উদ্যোক্তা। দুই বিঘা জমির বাগান থেকে এ বছর প্রায় ১ হাজার ৮০০ কেজি আঙুর উৎপাদনের আশা করছেন তাঁরা। খরচ বাদ দিয়ে প্রায় ৯ লাখ টাকা লাভ হতে পারে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার গঙ্গারহাট বাজারসংলগ্ন আজোয়াটারী গ্রামে এই আঙুরবাগান গড়ে তুলেছেন উদ্যোক্তা মোঃ হাসেম আলী ও তাঁর ভাগিনা মোঃ রুহুল আমীন। বাগানে রয়েছে ৪৬০টি বাইকুনুর জাতের আঙুরগাছ। রাশিয়া ও ইউক্রেন থেকে সংগ্রহ করা চারা দিয়ে শুরু হওয়া এই উদ্যোগ এখন স্থানীয় কৃষকদের কাছেও আগ্রহের কেন্দ্র হয়ে উঠেছে। উদ্যোক্তারা জানান, ২০১৭ সালে পরীক্ষামূলকভাবে ৫০টি চারা রোপণ করেন তাঁরা। শুরুতে অনেকে সন্দেহ প্রকাশ করলেও আট মাসের মাথায় গাছে ফল আসতে শুরু করে। পরে ধাপে ধাপে বাগান সম্প্রসারণ করা হয়। ২০২২ সালে প্রথম বাণিজ্যিকভাবে ২০০ কেজি আঙুর বিক্রি করেন তাঁরা। পরের বছর উৎপাদন বেড়ে হয় ৪০০ কেজি। ২০২৪ সালে ৬০০ কেজি এবং গত বছর ৮০০ কেজি আঙুর সংগ্রহ করা হয়। চলতি মৌসুমে নতুন আরও ১০টি গাছসহ বর্তমানে ৬০টি গাছে ফল ধরেছে। বর্তমানে বাগানে জুপিটার, কার্নিভ্যাল, হেলিওডর, শাইন মাসকাট, ব্ল্যাক রুবি, ফ্লেম সিডলেস ও লাম্বোরগিনিসহ প্রায় ২০টি জাতের আঙুরের চারা রয়েছে। উদ্যোক্তারা জানান, প্রতিটি চারা ৩০০ টাকা থেকে কয়েক হাজার টাকায় বিক্রি হয়।

উদ্যোক্তা মোঃ হাসেম আলী বলেন, ইউক্রেনে থাকা এক বন্ধুর কাছ থেকে প্রথম আঙুর চাষের ধারণা পান তিনি। পরে ভাগিনা মোঃ রুহুল আমীনের সঙ্গে আলোচনা করে যৌথভাবে বাগান গড়ে তোলেন। তিনি বলেন, ‘অনেক বাধা ছিল। কিন্তু এখন সফলতা পেয়ে ভালো লাগছে। এ বছর খরচ বাদ দিয়ে প্রায় ৯ লাখ টাকা লাভ হবে বলে আশা করছি। দুই বিঘা জমিতে বাগান গড়ে তুলতে এখন পর্যন্ত ১২ থেকে ১৩ লাখ টাকা বিনিয়োগ করতে হয়েছে। তবে চারা ও ফল বিক্রির মাধ্যমে ইতিমধ্যে সেই খরচ উঠে এসেছে বলে জানান একজন উদ্যোক্তা। মোঃ রুহুল আমীন বলেন, দুই বিঘা জমিতে বাগান গড়ে তুলতে এখন পর্যন্ত ১২ থেকে ১৩ লাখ টাকা বিনিয়োগ করতে হয়েছে। তবে চারা ও ফল বিক্রির মাধ্যমে ইতিমধ্যে সেই খরচ উঠে এসেছে। রংপুর থেকে আঙুরবাগান দেখতে আসা কৃষি উদ্যোক্তা মোঃ হারুন অর রশিদ ও তাঁর স্ত্রী বলেন, ফেসবুক ও ইউটিউবে আঙুরবাগানের ভিডিও দেখে এখানে এসেছেন। কয়েকটি আঙুর খেয়ে তাঁদের বিদেশি আঙুরের মতোই স্বাদ লেগেছে। তাঁরা বাড়ির জন্য এক কেজি আঙুর কিনেছেন এবং ছাদবাগানে আঙুর চাষ শুরু করার ইচ্ছার কথা জানান। স্থানীয় কৃষক মোঃ আবদুস সামাদ বলেন, কুড়িগ্রামের মাটিতে আঙুর চাষ হবে—এটি প্রথমে বিশ্বাস করেননি। পরে মামা-ভাগনের বাগানের সফলতা দেখে এবার ২০টি চারা কিনে নিজেও আঙুর চাষ শুরু করেছেন।

কৃষিবিদেরা বলছেন, আঙুর চাষে অতিবৃষ্টি ও জলাবদ্ধতা এড়াতে উঁচু বেড তৈরি এবং সঠিক পানিনিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পর্যাপ্ত রোদ ও বাতাস চলাচলের সুযোগ রেখে চাষ করতে হবে। পাশাপাশি উপযোগী জাত নির্বাচন, পানি সাশ্রয়ী সেচব্যবস্থা, জৈব সার ব্যবহার ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে ভালো ফলন পাওয়া সম্ভব। ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ নিলুফা ইয়াছমিন বলেন, বেলে-দোআঁশ মাটিতে বাইকুনুর জাতের আঙুর চাষ করে মোঃ হাসেম আলী ও মোঃ রুহুল আমীন ফুলবাড়ী উপজেলার কৃষকদের মধ্যে নতুন ধারণার জন্ম দিয়েছেন। কৃষি বিভাগের পক্ষ থেকে রোগ দমন ও ভালো ফলনের জন্য প্রযুক্তিগত পরামর্শ দেওয়া হচ্ছে। কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আবদুল্লাহ আল মামুন বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে কৃষিতে নতুন ফসল ও বহুমুখীকরণের প্রয়োজন বাড়ছে। কুড়িগ্রামে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে আঙুরের মতো উচ্চমূল্যের ফল চাষ হচ্ছে। তবে আবহাওয়া ও জলবায়ুর সঙ্গে খাপ খাইয়ে তারপর এই চাষে যাওয়ার পরামর্শ দেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের হাতে তারেক রহমানের উপহার পৌঁছে দিলেন ছাত্রদল

লাকসামে ৩ শিশু যৌন নিপীড়ন মামলার পলাতক আসামি মকবুল গ্রেফতার

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে এআই ছবি ছড়িয়ে সাভারে বিএনপি নেতা আব্দুর রহমানের বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ

যৌন নিপীড়ক মকবুলের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

লাকসামে যৌন হয়রানির অভিযোগে থানায় মামলা, অভিযুক্ত পলাতক

শূন্য বিনিয়োগ থেকে স্বপ্নের বাংলাদেশের পথে- মোঃ সাইফুল হাওলাদার, প্রতিষ্ঠাতা ও সিইও, কেনাকাটা (Kenakata)

সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নে নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে সেলাই প্রশিক্ষণ এবং সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান।

সাভারে লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর উদ্যোক্তা ও চাকরি মেলা অনুষ্ঠিত: সমঅধিকারের আহবান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মানবাধিকার কার্যক্রমে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার অর্জন

১০

জীবনের ঝুঁকি নিয়ে দুই ছিনতাইকারীকে ধরলেন সাংবাদিক সাইফ

১১

হোটেল শ্রমিকদের অধিকার আদায়ে সাভারে মতবিনিময় ও উদ্বোধন অনুষ্ঠিত।

১২

বাংগড্ডা বাজার পূবালী ব্যাংক শাখায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

জঙ্গল সলিমপুরের সড়ক নির্মাণে সেনাবাহিনীকে বিকল্প পথের পরামর্শ সিডিএর

১৪

জুলাই যোদ্ধাদের স্মরণে লাকসাম জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৫

কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচনে সভাপতি সাঈদ, সেক্রেটারি জসিম নির্বাচিত

১৬

ইতালিতে প্রবাসীদের ভ্রমণসেবায় নতুন দিগন্ত—পপুলার ট্রাভেলসের হেড অফিস উদ্বোধন

১৭

বর্ষায় উত্তাল কুয়াকাটা সমুদ্র সৈকত, নিরাপত্তা জোরদারের দাবি পর্যটকদের

১৮

ঢাকার সাভারে ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘আন নাশিদ শিল্পী গোষ্ঠী’-এর উদ্যোগে বর্ণাঢ্য পুনর্মিলনী, আলোচনা সভা, নাশিদ পরিবেশনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৯

ঢাকার সাভারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২০