শিরোনাম :
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
৫ মে ২০২৬, ৭:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যান্ত্রিকতার কবলে বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্যের পাথরের জাঁতা

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-



কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে গ্রামীণ ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ পাথরের জাঁতা। এক সময় যে যন্ত্রটি ছিল প্রতিটি গৃহস্থবাড়ির অপরিহার্য অংশ, আধুনিক যান্ত্রিকতার আগ্রাসনে তা এখন কেবলই স্মৃতির পাতায় বন্দি। কয়েক দশক আগেও গ্রামবাংলার ভোরের নিস্তব্ধতা ভাঙত জাঁতার ঘড়ঘড় শব্দে। বাড়ির নারীরা জাঁতায় কলাই, গম কিংবা মসলা পিষে তৈরি করতেন হরেক রকমের খাবার। বিশেষ করে নবান্ন ও বিয়ের উৎসবে জাঁতার ব্যবহার ছিল আবশ্যিক। এমনকি আগেকার দিনে স্বনির্ভরতার প্রতীক হিসেবে মেয়েকে বিয়ের পর জাঁতা উপহার দেওয়ার প্রথাও চালু ছিল। বর্তমানে বিদ্যুৎচালিত মিল ও বাজারে প্যাকেটজাত পণ্যের সহজলভ্যতায় মানুষ এখন জাঁতাবিমুখ। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষা ফেরুষা গ্রামের ৬৮ বছর বয়সী মনোবালা রানী দীর্ঘশ্বাস ফেলে বলেন, আগে ভোরের আলো ফুটতেই বউ-ঝিরা মিলে জাঁতা নিয়ে বসতাম। এখন কাম সহজ হইছে ঠিকই, কিন্তু আগের সেই আমেজ আর নাই। ঘরের কোণে জাঁতাটা এখন অবহেলায় পইড়্যা রইছে।

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক কামাক্ষা চরণ রায় বলেন,জাঁতা কেবল একটি যন্ত্র নয়, এটি আমাদের লোকজ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। নতুন প্রজন্মের কাছে এই ঐতিহ্য তুলে ধরতে এসবের সংরক্ষণ প্রয়োজন। উন্নয়নের জোয়ারে জীবন সহজ হলেও হারিয়ে যাচ্ছে শেকড়ের সংস্কৃতি। যান্ত্রিকতার ভিড়ে গ্রামীণ ঐতিহ্যের এই পাথরের জাঁতা আজ জাদুঘরের শোভাবর্ধক বস্তুতে পরিণত হওয়ার অপেক্ষায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূরূঙ্গামারী বাজারে ভয়াবহ আগুন, ১০৫ দোকান পুড়ে ছাই

লাকসামে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন ও কলম বিরতি কর্মসূচি পালন

ভিক্ষুককে কুপিয়ে ১৬০ টাকা ছিনতাই, কিশোর গ্যাং লিডার আটক

রৌমারীতে মোরগ পোলাওয়ের প্যাকেটে আস্ত ব্যাঙ

সীমান্তে বিজিবির কড়া নজরদারি, কোটি টাকার মালামাল জব্দ

পৃথক ঘটনায় বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে প্রাণ হারা‌লেন ২ যুবক

পৃথক মন্ত্রণালয় ও বাজেট দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন

যে জাতি গর্বিত সন্তানদের স্বীকৃতি দেয় না, সে জাতি কখনো উন্নতি করতে পারে না- ভূমি মন্ত্রী

ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ

কুমিল্লায় ৪ হাজার পিছ ইয়াবাসহ আটক-১

১০

নয় মাসের অনাথ শিশু থেকে ‘বিএ পাস’ সমাজসেবক: মেম্বার পদে লড়ছেন অদম্য হারাধন

১১

রাষ্ট্রদর্শন বাস্তবায়নেই শহীদ জিয়ার স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব- আসলাম চৌধুরী

১২

সাবেক সাংসদ আনোয়ার-উল আজিমের প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

১৩

এই চৌদ্দগ্রামে এই দুটোর স্থান হবে না-চৌদ্দগ্রামে আবদুল্লাহ মোঃ তাহের

১৪

জেলা ছাত্রদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন

১৫

পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তহোরুল নামে একজনের মর্মান্তিক মৃত্যু

১৬

১৮ ঘন্টা পর ডাকাতিয়া নদী থেকে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার

১৭

চৌদ্দগ্রাম পঞ্চম ও দ্বাদশ শ্রেণি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

১৮

ভেনিসে নতুন মেয়র সিমন ভেন্টুরিনির দায়িত্ব গ্রহণ

১৯

আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী

২০