শিরোনাম :
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।
২১ মে ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লাকসামে এনসিপি’র যোগদান অনুষ্ঠান ও পথসভা অনুষ্ঠিত

Oplus_16908288

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।

 



কুমিল্লার লাকসামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র পথসভা ও যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০মে) বিকালে উপজেলার এলাইচ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

এনসিপি লাকসাম উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত পথসভা ও যোগদান অনুষ্ঠানের শুরুতে জুলাই শহীদ পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

এনসিপি লাকসাম উপজেলা প্রধান সমন্বয়কারী আল-মাহমুদ (ফজলে রাব্বি)’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, জাতীয় যুবশক্তি আহ্বায়ক ও কুমিল্লা সিটি কর্পোরেশনে এনসিপি’র মেয়র প্রার্থী তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ।

অনুষ্ঠানে জাহিদুল হক, তারেক রহমান, ইয়াছিন মিয়া, ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান, ডা. হিমেল, ফারুক রাফি, এমদাদ হোসেন, বিশ্ববিদ্যালয় ছাত্রনেতা মাহিন ফারাজির নেতৃত্বে বিভিন্ন সংগঠনের শতাধিক নেতাকর্মী যোগদান করেন।

অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন, জাতীয় নাগরিক পার্টি লাকসাম উপজেলা সদস্য সচিব এবং নরপাটি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আশিকুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন, জাতীয় ছাত্রশক্তি লাকসাম উপজেলা দায়িত্বশীল মেজবাহ উদ্দিন সিয়াম।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, তরুণ সমাজকে সঙ্গে নিয়ে একটি বৈষম্যহীন ও গণমুখী রাষ্ট্র গঠনে এনসিপি কাজ করে যাচ্ছে। তারা সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে জলাবদ্ধতা নিরসন এবং স্থানীয়দের দুর্ভোগ কমাতে অবকাঠামোগত উন্নয়নে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে।

সাভারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের হাতে তারেক রহমানের উপহার পৌঁছে দিলেন ছাত্রদল

লাকসামে ৩ শিশু যৌন নিপীড়ন মামলার পলাতক আসামি মকবুল গ্রেফতার

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে এআই ছবি ছড়িয়ে সাভারে বিএনপি নেতা আব্দুর রহমানের বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ

যৌন নিপীড়ক মকবুলের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

লাকসামে যৌন হয়রানির অভিযোগে থানায় মামলা, অভিযুক্ত পলাতক

শূন্য বিনিয়োগ থেকে স্বপ্নের বাংলাদেশের পথে- মোঃ সাইফুল হাওলাদার, প্রতিষ্ঠাতা ও সিইও, কেনাকাটা (Kenakata)

সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নে নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে সেলাই প্রশিক্ষণ এবং সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান।

সাভারে লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর উদ্যোক্তা ও চাকরি মেলা অনুষ্ঠিত: সমঅধিকারের আহবান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১০

মানবাধিকার কার্যক্রমে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার অর্জন

১১

জীবনের ঝুঁকি নিয়ে দুই ছিনতাইকারীকে ধরলেন সাংবাদিক সাইফ

১২

হোটেল শ্রমিকদের অধিকার আদায়ে সাভারে মতবিনিময় ও উদ্বোধন অনুষ্ঠিত।

১৩

বাংগড্ডা বাজার পূবালী ব্যাংক শাখায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

জঙ্গল সলিমপুরের সড়ক নির্মাণে সেনাবাহিনীকে বিকল্প পথের পরামর্শ সিডিএর

১৫

জুলাই যোদ্ধাদের স্মরণে লাকসাম জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৬

কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচনে সভাপতি সাঈদ, সেক্রেটারি জসিম নির্বাচিত

১৭

ইতালিতে প্রবাসীদের ভ্রমণসেবায় নতুন দিগন্ত—পপুলার ট্রাভেলসের হেড অফিস উদ্বোধন

১৮

বর্ষায় উত্তাল কুয়াকাটা সমুদ্র সৈকত, নিরাপত্তা জোরদারের দাবি পর্যটকদের

১৯

ঢাকার সাভারে ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘আন নাশিদ শিল্পী গোষ্ঠী’-এর উদ্যোগে বর্ণাঢ্য পুনর্মিলনী, আলোচনা সভা, নাশিদ পরিবেশনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২০