শিরোনাম :
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।
৪ জুলাই ২০২৬, ৬:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লাকসামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্টর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।

 



‘শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য -এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লাকসামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্টর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) সকালে পশ্চিমগাঁও সমাজকল্যাণ পরিষদ মিলনায়তনে লাকসাম পৌরসভা ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভুইয়া।

প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান ভুইয়া বলেন, দেশের শাসকরা যদি সৎ হয় তাহলেই শ্রমজীবীসহ সকল শ্রেণী পেশার মানুষ তাদের ন্যায্য অধিকার পেতো। দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি শ্রমিকরা। কিন্তু আমাদের দেশের শ্রমিকরা অধিকার বঞ্চিত। এদেশে রিলিপের চাল চুরি হয়। গরীবের হক নষ্ট করা হয়। আল্লাহ ভীরু বেশি সংখ্যক লোকদের সংসদে পাঠাতে পারলে গরীব-মেহনতী মানুষসহ সকল শ্রেণীর মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে।

তিনি বলেন, শ্রমিকরা ঐক্যবদ্ধ হলে নিজেদের সমস্যার সমাধানের পাশাপাশি দেশের উন্নয়নে আরও বেশি অবদান রাখতে পারবে। শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের আখেরাতের কল্যাণ ও দুনিয়াবি কল্যাণে কাজ করে। এ সময় তিনি আগামীতে শ্রমিক বান্ধব সরকার গঠনে সকল পর্যায়ের শ্রমজীবী মানুষকে নিরলসভাবে কাজ করার আহবান জানান।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি খায়রুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ডঃ ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী।

পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি একেএম শাহ আলমের সভাপতিত্বে ও সেক্রেটারী মাইন উদ্দিনের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি মাওলানা শাহাব উদ্দিন হায়দার, কুমিল্লা দক্ষিণ জেলা ট্রেড ইউনিয়ন প্রতিনিধি মোঃ সহিদ উল্লাহ, লাকসাম উপজেলা সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সেক্রেটারি মোঃ রফিকুল হোসেন, উপজেলা রিকশা ট্রেড ইউনিয়ন সভাপতি মোঃ মজিবুর রহমান, বরুড়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নির্বাহী সদস্য মাওলানা আলী হোসেন শাহজাহান, ২নং ওয়ার্ড সভাপতি গোলাম সরওয়ার, লাকসাম পৌরসভা সাবেক সভাপতি মীর আব্দুল খালেক, ৮নং ওয়ার্ড সভাপতি মোঃ মোবারক হোসেন, বাকই ইউনিয়ন সভাপতি তোফাজ্জল হোসেন, গোবিন্দপুর ইউনিয়ন সভাপতি মোঃ শাহআলম, মুদাফরগঞ্জ দক্ষিণ সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, মুদাফরগঞ্জ উত্তর সভাপতি মাওলানা জিল্লুল হক মহিন, উত্তরদা ইউনিয়ন সভাপতি নুরুন্নবী, আজগরা ইউনিয়ন সভাপতি মোঃ শাহজাহান, লাকসাম পূর্ব ইউনিয়ন সভাপতি আব্দুল মান্নান খোকন প্রমুখ।

সম্মেলনে বিভিন্ন ট্রেডের শতাধিক শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসামে ৩ শিশু যৌন নিপীড়ন মামলার পলাতক আসামি মকবুল গ্রেফতার

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে এআই ছবি ছড়িয়ে সাভারে বিএনপি নেতা আব্দুর রহমানের বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ

যৌন নিপীড়ক মকবুলের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

লাকসামে যৌন হয়রানির অভিযোগে থানায় মামলা, অভিযুক্ত পলাতক

শূন্য বিনিয়োগ থেকে স্বপ্নের বাংলাদেশের পথে- মোঃ সাইফুল হাওলাদার, প্রতিষ্ঠাতা ও সিইও, কেনাকাটা (Kenakata)

সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নে নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে সেলাই প্রশিক্ষণ এবং সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান।

সাভারে লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর উদ্যোক্তা ও চাকরি মেলা অনুষ্ঠিত: সমঅধিকারের আহবান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মানবাধিকার কার্যক্রমে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার অর্জন

জীবনের ঝুঁকি নিয়ে দুই ছিনতাইকারীকে ধরলেন সাংবাদিক সাইফ

১০

হোটেল শ্রমিকদের অধিকার আদায়ে সাভারে মতবিনিময় ও উদ্বোধন অনুষ্ঠিত।

১১

বাংগড্ডা বাজার পূবালী ব্যাংক শাখায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১২

জঙ্গল সলিমপুরের সড়ক নির্মাণে সেনাবাহিনীকে বিকল্প পথের পরামর্শ সিডিএর

১৩

জুলাই যোদ্ধাদের স্মরণে লাকসাম জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৪

কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচনে সভাপতি সাঈদ, সেক্রেটারি জসিম নির্বাচিত

১৫

ইতালিতে প্রবাসীদের ভ্রমণসেবায় নতুন দিগন্ত—পপুলার ট্রাভেলসের হেড অফিস উদ্বোধন

১৬

বর্ষায় উত্তাল কুয়াকাটা সমুদ্র সৈকত, নিরাপত্তা জোরদারের দাবি পর্যটকদের

১৭

ঢাকার সাভারে ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘আন নাশিদ শিল্পী গোষ্ঠী’-এর উদ্যোগে বর্ণাঢ্য পুনর্মিলনী, আলোচনা সভা, নাশিদ পরিবেশনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৮

ঢাকার সাভারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৯

স্রোতের বিপরীতে দাঁড়ানোর সাহস: নীতি, বিবেক ও সত্যের পথে আমার অঙ্গীকার

২০