শিরোনাম :
মো:রমিজ আলী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
১৮ মে ২০২৬, ৯:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহাসড়কে যানজট ও ডাকাতি প্রতিরোধে এলাকাবাসীর সহযোগিতা প্রয়োজন: হাইওয়ে পুলিশ সুপার

কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোঃ শাহিনুল আলম খান বলেছেন, সীমিত জনবল ও যানবাহন নিয়ে হাইওয়ে পুলিশ দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোতে যানজট নিয়ন্ত্রণ ও ডাকাতি প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মহাসড়ককে নিরাপদ রাখতে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি। তিনি বলেন, চালকদের অসচেতনতা, বেপরোয়া গতি ও ওভারটেক প্রতিযোগিতার কারণেই অধিকাংশ সময় মহাসড়কে যানজট সৃষ্টি হয়। বিশেষ করে রাতের বেলায় যানজটকে কেন্দ্র করে সংঘবদ্ধ ডাকাত চক্র বিভিন্ন কৌশলে চালকদের ফাঁদে ফেলে ডাকাতির ঘটনা ঘটায়। তিনি চালকদের সতর্ক করে বলেন, “রাতে মহাসড়কে মূল্যবান কোনো জিনিস পড়ে থাকতে দেখলেও গাড়ি থামানো যাবে না। এটি অনেক সময় ডাকাতদের পাতানো ফাঁদ হতে পারে।

সোমবার সীতাকুণ্ডের বড়দারোগাহাটস্থ কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির নতুন কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার আরও বলেন, মহাসড়কের পাশে জঙ্গল ও ঝোপঝাড় পরিষ্কার রাখা, নির্জন স্থানে সন্দেহজনক চলাফেরা নজরে আনা এবং অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করলে ডাকাতি প্রতিরোধ অনেক সহজ হবে। তিনি সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জাকির রাব্বানী এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ মহিনুল ইসলাম, ফরিদা ইয়াসমীন, আব্দুল হক, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু, কমিউনিটি পুলিশিং সভাপতি ও ব্যবসায়ী নেতা মোঃ অহিদুল ইসলাম চৌধুরী শরীফ, কমিউনিটি পুলিশিংয়ের সহ-সভাপতি রফিকুজ্জামান, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক।

এছাড়াও এনএইচ শাওন, শেখ সালাউদ্দিন, তালুকদার নির্দেশ বড়ুয়া, জামশেদ, পলাশ, মাসুম, রাফিসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী, পরিবহন চালক, রাজনৈতিক নেতা ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসামে ৩ শিশু যৌন নিপীড়ন মামলার পলাতক আসামি মকবুল গ্রেফতার

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে এআই ছবি ছড়িয়ে সাভারে বিএনপি নেতা আব্দুর রহমানের বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ

যৌন নিপীড়ক মকবুলের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

লাকসামে যৌন হয়রানির অভিযোগে থানায় মামলা, অভিযুক্ত পলাতক

শূন্য বিনিয়োগ থেকে স্বপ্নের বাংলাদেশের পথে- মোঃ সাইফুল হাওলাদার, প্রতিষ্ঠাতা ও সিইও, কেনাকাটা (Kenakata)

সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নে নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে সেলাই প্রশিক্ষণ এবং সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান।

সাভারে লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর উদ্যোক্তা ও চাকরি মেলা অনুষ্ঠিত: সমঅধিকারের আহবান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মানবাধিকার কার্যক্রমে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার অর্জন

জীবনের ঝুঁকি নিয়ে দুই ছিনতাইকারীকে ধরলেন সাংবাদিক সাইফ

১০

হোটেল শ্রমিকদের অধিকার আদায়ে সাভারে মতবিনিময় ও উদ্বোধন অনুষ্ঠিত।

১১

বাংগড্ডা বাজার পূবালী ব্যাংক শাখায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১২

জঙ্গল সলিমপুরের সড়ক নির্মাণে সেনাবাহিনীকে বিকল্প পথের পরামর্শ সিডিএর

১৩

জুলাই যোদ্ধাদের স্মরণে লাকসাম জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৪

কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচনে সভাপতি সাঈদ, সেক্রেটারি জসিম নির্বাচিত

১৫

ইতালিতে প্রবাসীদের ভ্রমণসেবায় নতুন দিগন্ত—পপুলার ট্রাভেলসের হেড অফিস উদ্বোধন

১৬

বর্ষায় উত্তাল কুয়াকাটা সমুদ্র সৈকত, নিরাপত্তা জোরদারের দাবি পর্যটকদের

১৭

ঢাকার সাভারে ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘আন নাশিদ শিল্পী গোষ্ঠী’-এর উদ্যোগে বর্ণাঢ্য পুনর্মিলনী, আলোচনা সভা, নাশিদ পরিবেশনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৮

ঢাকার সাভারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৯

স্রোতের বিপরীতে দাঁড়ানোর সাহস: নীতি, বিবেক ও সত্যের পথে আমার অঙ্গীকার

২০