শিরোনাম :
এম এ হাই,সাঁথিয়া(পাবনা)
২৬ মে ২০২৬, ৭:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাঁথিয়ার তলট জমিদারবাড়ির ধ্বংসাবশেষ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে

পাবনার সাঁথিয়ার তলট গ্রামে ঐতিহ্যবাহী দু’টি জমিদার পরিবার ছিলো। রাধারমণ সাহার ‘পাবনা জেলার ইতিহাস’ গ্রন্থে জানা যায়, তলট গ্রামের গিরিধর রায় ছিলেন রাজশাহী আদালতের মোক্তার। তিনিই এই জমিদারি লাভ করেন। তার ছেলে শশধর রায় প্রথমে রাজশাহী আদালতে ও পরবর্তীতে কলকাতাহাইকোর্টে দীর্ঘবছর ওকালতি করেন। তিনি সাহিত্যিক,সম্পাদক হিসেবেও খ্যাতি অর্জন করেছিলেন। অনুসন্ধানে জানা গেছে,শশধর রায়ের দুইপুত্র ও এক মেয়ে ছিল। শশধর রায়ের বড় ছেলে ভবেশ রায় ১৯৪৬ সালে ভারতের মুর্শিদাবাদের বহরমপুর থানার বলরামপুর গ্রামে গিয়ে বসবাস শুরু করেন। তার চার ছেলে ও এক মেয়ে ছিল। তারা হচ্ছেন পরেশ রায় (মন্টু), নরেশ রায় (ঝন্টু), ময়না রায়, রঞ্জন রায় ও মেয়ে সাধনা রায়। তার বংশধররা এখনো সেখানেই বসবাস করেন।

একই সময়ে শশধর রায়ের ছোট ছেলে প্রফুল্ল রায় রাজবাড়ির পাংশায় গিয়ে বসতিস্থাপন করেছিলেন। তার তিন ছেলে ছিল৷ তারা হচ্ছেন গোবিন্দ রায়,গোপাল রায় ও গৌতম রায়। শশধর রায়ের একমাত্র মেয়ের বিয়ে হয়েছিল সাটিয়াকোলার জমিদার কাশিনাথ রায়ের ছেলে বীরেন রায়ের সাথে। তবে দু:খজনকভাবে শশধর রায়ের বংশধরদের কারও সাথে কারও যোগাযোগ নেই। মুর্শিদাবাদে বসবাসরত ভবেশ রায়ের নাতী রাজকুমার রায় তাদের বংশধরদের সাথে যোগাযোগের তীব্র ইচ্ছে ব্যক্ত করেছেন।তলট গ্রামে চন্দ্রনাথ রায় নামে আরও একজন জমিদার ছিলেন। তার ছেলে শৈলেন্দ্রনাথ রায় এলাকায় ভোলাবাবু নামে পরিচিত ছিলেন। চন্দ্রনাথ রায়ের বিশাল পুকুর এখনো রয়েছে। তবে শানবাঁধা ঘাট ভেঙ্গচুরে গেছে। পাকা ঘাটের যৎসামান্য ধ্বংসাবশেষ বিদ্যমান আছে। এটি রক্ষা করা দরকার। তলট ও করমজার জমিদারদের মধ্যে পুজা,মেলা,পার্বণ নিয়ে প্রতিযোগিতা চলতো। কে কার চেয়ে বড় পুজা,বড় মেলার আয়োজন করতে পারে?

স্থানীয় সূত্রে জানা যায়, তলটে রথযাত্রা,চড়ক পূজা জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হতো। বাড়িটিতে বসবাসকারী বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম বাচ্চু জানান, আগে এই বাড়িটিতে ১০ টি বিল্ডিং ছিলো। বর্তমানে পুরোনো বিল্ডিং একটাও নেই। শুধুমাত্র প্রাচীন নিত্যানন্দ মন্দিরের ধ্বংসাবশেষ মঠের কিছু অংশ রয়েছে। মন্দিরটি রক্ষা করা দরকার। সে সময়ের পুকুরগুলো এখনো রয়েছে। বিশাল বাড়িটিতে কয়েকটি হিন্দু-মুসলিম পরিবার বসবাস করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসামে ৩ শিশু যৌন নিপীড়ন মামলার পলাতক আসামি মকবুল গ্রেফতার

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে এআই ছবি ছড়িয়ে সাভারে বিএনপি নেতা আব্দুর রহমানের বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ

যৌন নিপীড়ক মকবুলের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

লাকসামে যৌন হয়রানির অভিযোগে থানায় মামলা, অভিযুক্ত পলাতক

শূন্য বিনিয়োগ থেকে স্বপ্নের বাংলাদেশের পথে- মোঃ সাইফুল হাওলাদার, প্রতিষ্ঠাতা ও সিইও, কেনাকাটা (Kenakata)

সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নে নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে সেলাই প্রশিক্ষণ এবং সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান।

সাভারে লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর উদ্যোক্তা ও চাকরি মেলা অনুষ্ঠিত: সমঅধিকারের আহবান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মানবাধিকার কার্যক্রমে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার অর্জন

জীবনের ঝুঁকি নিয়ে দুই ছিনতাইকারীকে ধরলেন সাংবাদিক সাইফ

১০

হোটেল শ্রমিকদের অধিকার আদায়ে সাভারে মতবিনিময় ও উদ্বোধন অনুষ্ঠিত।

১১

বাংগড্ডা বাজার পূবালী ব্যাংক শাখায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১২

জঙ্গল সলিমপুরের সড়ক নির্মাণে সেনাবাহিনীকে বিকল্প পথের পরামর্শ সিডিএর

১৩

জুলাই যোদ্ধাদের স্মরণে লাকসাম জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৪

কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচনে সভাপতি সাঈদ, সেক্রেটারি জসিম নির্বাচিত

১৫

ইতালিতে প্রবাসীদের ভ্রমণসেবায় নতুন দিগন্ত—পপুলার ট্রাভেলসের হেড অফিস উদ্বোধন

১৬

বর্ষায় উত্তাল কুয়াকাটা সমুদ্র সৈকত, নিরাপত্তা জোরদারের দাবি পর্যটকদের

১৭

ঢাকার সাভারে ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘আন নাশিদ শিল্পী গোষ্ঠী’-এর উদ্যোগে বর্ণাঢ্য পুনর্মিলনী, আলোচনা সভা, নাশিদ পরিবেশনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৮

ঢাকার সাভারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৯

স্রোতের বিপরীতে দাঁড়ানোর সাহস: নীতি, বিবেক ও সত্যের পথে আমার অঙ্গীকার

২০