নিজস্ব প্রতিবেদক।
২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে কুমিল্লার লালমাই উপজেলার শাকেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সানিয়া রহমান লিনা। পরীক্ষায় নিজের মেধার স্বাক্ষর রেখে সে এই বৃত্তি লাভ করে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় রোববার (১২ জুলাই) প্রাথমিক বৃত্তির এই ফলাফল ঘোষণা করে।
শাকেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী লিনার এই সাফল্যে তার অভিভাবকরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন। তারা জানান, নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং কঠোর পরিশ্রমের ফলেই আজ এই ট্যালেন্টপুল বৃত্তি অর্জন সম্ভব হয়েছে। আগামী দিনেও লিনা যেন তার মেধার আলো দিয়ে দেশের মুখ উজ্জ্বল করতে পারে, সেজন্য তারা সবার কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর নতুন আঙ্গিকে আয়োজিত ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় দেশজুড়ে ৬ লাখ ৪০ হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নেয় এবং ৩২ হাজার ৯ শত ৬৫ জন ট্যালেন্টপুলে বৃত্তি পায়।
মন্তব্য করুন