শিরোনাম :
হামিদুল ইসলাম, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লাকসামে সাংবাদিকদের সঙ্গে মেয়র প্রার্থী এড. সুজনের মতবিনিময়

হামিদুল ইসলাম, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।

 



এডভোকেট বদিউল আলম সুজনের আমন্ত্রণে লাকসামে কর্মরত সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টায় লাকসামে এডভোকেট বদিউল আলম সুজনের নিজ কার্যালয়ে  মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার সেক্রেটারি ড. সৈয়দ এ কেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী সভায় প্রধান অতিথি তার বক্তব্যে আসন্ন পৌর নির্বাচনে বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রকাশের মাধ্যমে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন পাশাপাশি সাংবাদিকদের পেশাগত সংকটে পাশে থাকার আশ্বাস দেন তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাকসাম পৌরসভা জামায়াতের আমির জয়নাল আবেদীন পাটোয়ারী, সেক্রেটারি মাওলানা মো. শহিদুল্লাহ, লাকসাম প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান দুলাল, লাকসামবার্তা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক তোফায়েল আহমেদ, দৈনিক মানবজমিনের লাকসাম প্রতিনিধি কামরুল ইসলাম, লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান স্বপন, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হীরা, দৈনিক যুগান্তরের প্রতিনিধি এম এ মান্নান, আমাদের অধিকার পত্রিকার সম্পাদক কামাল উদ্দিন, সাপ্তাহিক লাকসাম পত্রিকার সম্পাদক নুর উদ্দিন জালাল আজাদ, লাকসাম প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক জি এম এস রুবেল, ক্রীড়া সম্পাদক মো. আমজাদ হোসেনসহ স্থানীয় সাংবাদিকরা।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো রাজনৈতিক দলের পক্ষে নির্বাচনী কার্যক্রমে অংশ নেওয়া সম্ভব নয়।তবে সমাজের স্বার্থে সৎ ওযোগ্য ব্যক্তিদের ব্যক্তিগতভাবে সহযোগিতা করা যেতে পারে।একই সঙ্গে সাংবাদিকতার নীতিমালা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে নির্বাচনী সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন তারা। সভায় ৫ আগস্ট পরবর্তী সময়ে লাকসাম প্রেসক্লাবকে ঘিরে সৃষ্ট বিভিন্ন সংকট নিয়েও বিস্তর আলোচনাহয়।সাংবাদিকদের পেশাগত ঐক্য ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেবক্তারা বিভেদ ভুলে সবাইকে মিলেমিশে দায়িত্বশীলভাবে সাংবাদিকতা করার আহ্বান জানান   মতবিনিময় সভায় আসন্ন পৌর নির্বাচন, স্থানীয় সাংবাদিকতার বিভিন্ন চ্যালেঞ্জ এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও ঐক্যসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারের দাবিতে কুড়িগ্রামের ৩ ইউনিয়নে কৃষকের বিক্ষোভ ও সড়ক অবরোধ

উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক

লাকসামে সাংবাদিকদের সঙ্গে মেয়র প্রার্থী এড. সুজনের মতবিনিময়

মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৭ মামলা, সাড়ে ৬ হাজার টাকা জরিমানা

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের জায়গা বেদখলের পাঁয়তারা

কুড়িগ্রামের এক মৎস্য গ্রামে ৩০০ পুকুর, ৭০০ পরিবার স্বাবলম্বী

সরকারি জমি খারিজের নামে টাকা নেওয়ার অভিযোগের প্রতিবাদ

সাভারে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থ মন্ত্রী

১০

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সকল নাগরিক সমান- আসলাম চৌধুরী

১১

পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা জরুরি: ইলিয়াস পাটোয়ারী

১২

এ মাদ্রাসার সাথে আমার আত্মার সম্পর্ক;এত জরাজীর্ণ হওয়ার পরও সারাদেশে সেরা হওয়ায় আমি মুগ্ধ- মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি

১৩

সাভারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

১৪

নজরুল বর্ষ উপলক্ষে লাকসামে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১৫

লাকসামে এমপি আবুল কালামের ভাইয়ের চেহলাম অনুষ্ঠিত

১৬

লাকসামে সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় অভিযোগ

১৭

লাকসাম পৌর জামায়াতের মেয়র প্রার্থীর সার্বিক তত্বাবধানে ফ্রি সুন্নাতে খৎনা কর্মসূচি অনুষ্ঠিত

১৮

সাভারে ক্যান্সার আক্রান্ত আশরাফের চিকিৎসায় অনুদান সংগ্রহে চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত।

১৯

ঢাকার সাভারে মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের সমর্থনে মিছিল করেছে সাভার পৌর ছাত্রদল।।

২০