শিরোনাম :
মো:নাছির চৌধুরী নবীনগর ব্রাহ্মণবাড়িয়া
১৭ মে ২০২৬, ৭:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবীনগরে লাশ নিয়ে যাওয়ার রাস্তা পাচ্ছে অবহেলিত ঋষিপাড়ার জনতা

শ্মশানে লাশ নিয়ে যাতায়াতের দুর্ভোগের অবসান হতে যাচ্ছে। ‎ভোলাচং ঋষি পাড়ায় নির্মাণ হচ্ছে বহু প্রতীক্ষিত সড়ক। ‎ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ৮ নং ওয়ার্ডের ভোলাচং ঋষি পাড়া হচ্ছে নবীনগর পৌরসভার সবচেয়ে অবহেলিত এলাকা। ভোলাচং ঋষিপাড়া মৃত ব্যক্তির শেষকৃত্য সম্পন্ন করতে শ্মশানে যাতায়াতের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটতে যাচ্ছে। বহু বছর ধরে ঋষি পাড়া থেকে স্থানীয় শ্মশান পর্যন্ত কোনো রাস্তা না থাকায় মৃতদেহ নিয়ে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হতো। ‎অবশেষে রাজকুমার ঋষির বাড়ি থেকে শ্মশান পর্যন্ত নতুন রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়ায় স্বস্তি ফিরেছে স্থানীয়দের মাঝে। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
এই এলাকায় ঋষি সম্প্রদায়ের প্রায় ৫০০০ হাজার লোকের বসবাস।

‎রবিবার সকালে ওই রাস্তার নির্মাণকাজের শুভ সূচনাকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও আসন্ন নবীনগর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ফারুক আহমেদ। স্থানীয় পঞ্চায়েত সর্দার ও এলাকাবাসীর উপস্থিতিতে বেকু মেশিন দিয়ে মাটি কাটার মাধ্যমে রাস্তা নির্মানকাজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ফারুক আহমেদ বলেন, এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার জন্য ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান এমপির প্রতি আমরা কৃতজ্ঞ। তিনি জানান, মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘবে এ সড়ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরো বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের সার্থে কাজ করে যাচ্ছে। আমাদের অভিভাবক সাংসদ এম এ মান্নান মহোদয়ের মাধ্যমে পুরো নবীনগরে উন্নয়ন হচ্ছে। ‎রাস্তার নির্মানকাজের সময় উপস্থিত ছিলেন, গ্রাম পঞ্চায়েত প্রধান দুলাল সর্দার, পৌর বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মোনাব্বর হোসেন, ভক্ত ঋষি, শ্যামল ঋষি, ৮ নং ওয়ার্ড পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলী সওদাগর, বিমল ঋষি, সঞ্জিবন ঋষি, তপন ঋষি, দিলিপ ঋষি, দিদার হোসেন,আতিকুর রহমান শিবলো সহ স্থানীয় নেতৃবৃন্দ।

‎স্থানীয়রা জানান, রাস্তা না থাকায় মৃত ব্যক্তির শেষকৃত্য সম্পন্ন করতে তাদের চরম দুর্ভোগ পোহাতে হতো। নতুন রাস্তা নির্মিত হলে শ্মশানে যাতায়াত সহজ হবে এবং এলাকাবাসীর দীর্ঘদিনের একটি সমস্যার সমাধান হবে। আমরা বর্তমান সাংসদ এম এ মান্নান মহোদয় প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারের দাবিতে কুড়িগ্রামের ৩ ইউনিয়নে কৃষকের বিক্ষোভ ও সড়ক অবরোধ

উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক

লাকসামে সাংবাদিকদের সঙ্গে মেয়র প্রার্থী এড. সুজনের মতবিনিময়

মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৭ মামলা, সাড়ে ৬ হাজার টাকা জরিমানা

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের জায়গা বেদখলের পাঁয়তারা

কুড়িগ্রামের এক মৎস্য গ্রামে ৩০০ পুকুর, ৭০০ পরিবার স্বাবলম্বী

সরকারি জমি খারিজের নামে টাকা নেওয়ার অভিযোগের প্রতিবাদ

সাভারে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থ মন্ত্রী

১০

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সকল নাগরিক সমান- আসলাম চৌধুরী

১১

পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা জরুরি: ইলিয়াস পাটোয়ারী

১২

এ মাদ্রাসার সাথে আমার আত্মার সম্পর্ক;এত জরাজীর্ণ হওয়ার পরও সারাদেশে সেরা হওয়ায় আমি মুগ্ধ- মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি

১৩

সাভারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

১৪

নজরুল বর্ষ উপলক্ষে লাকসামে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১৫

লাকসামে এমপি আবুল কালামের ভাইয়ের চেহলাম অনুষ্ঠিত

১৬

লাকসামে সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় অভিযোগ

১৭

লাকসাম পৌর জামায়াতের মেয়র প্রার্থীর সার্বিক তত্বাবধানে ফ্রি সুন্নাতে খৎনা কর্মসূচি অনুষ্ঠিত

১৮

সাভারে ক্যান্সার আক্রান্ত আশরাফের চিকিৎসায় অনুদান সংগ্রহে চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত।

১৯

ঢাকার সাভারে মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের সমর্থনে মিছিল করেছে সাভার পৌর ছাত্রদল।।

২০