শিরোনাম :
সাগর আহমেদ জজ,নেত্রকোনা প্রতিনিধি
৯ মে ২০২৬, ৭:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোনার আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন

সাগর আহমেদ জজ,নেত্রকোনা প্রতিনিধি

 



যানজট নিরসনে আনন্দ বাজার সংলগ্ন মগড়া নদীর উপর ঝুঁকি পূর্ণ ফুটব্রীজটি ভেঙ্গে সেখানে প্রশস্ত ব্রীজ নির্মাণ এর দাবী নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় আনন্দ বাজার মোড়ে বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন ‘জনউদ্যোগ’ এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা জনউদ্যোগ এর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, জনউদ্যোগ এর ফেলো প্রবীন সাংবাদিক শ্যামলেন্দু পাল, শিকড় উন্নয়ন কর্মসূচির সভাপতি আ ফ ম রফিকুল ইসলাম আপেল, সাংবাদিক এ কে এম আব্দুল্লাহ, সাংবাদিক সুজাদুল ইসলাম ফারাস, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সানাউল্লাহ, সাইফুল ইসলাম বাবলু, এনামুল হক, আব্দুর রহমান ও নাজমুল হোসেন প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, নেত্রকোনা জেলা শহর মূলত এক রাস্তার শহর। সাতপাই এলাকাবাসীর সাথে আনন্দ বাজার ও হোসেনপুর আন্তঃ জেলা বাসস্ট্যান্ডে সহজে যাতায়াতের জন্য মগড়া নদীর উপর ৯৩ সালে একটি ফুটব্রীজ নির্মাণ করা হয়। বর্তমানে জেলা শহর দ্রুত সম্প্রসারিত হচ্ছে। সেই সাথে জেলা শহরে জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি যানবাহনে সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বাড়ছে। এতে জেলা শহরের একমাত্র সড়কের উপর যেমন চাপ পড়ছে, তেমনি জেলা শহর যানজটের শহরে পরিনত হয়েছে। দীর্ঘ যানজটের ফলে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। বর্তমানে আনন্দ বাজার ফুটব্রীজটির অবস্থা অত্যন্ত জরাজীর্ণ। যে কোন সময় ফুটব্রীজটি ভেঙ্গে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। মানববন্ধনে বক্তারা অবিলম্বে আনন্দ বাজার সংলগ্ন মগড়া নদীর উপর ঝুঁকি পূর্ণ ফুটব্রীজটি ভেঙ্গে সেখানে অবিলম্বে প্রশস্ত ব্রীজ নির্মাণ করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূরূঙ্গামারী বাজারে ভয়াবহ আগুন, ১০৫ দোকান পুড়ে ছাই

লাকসামে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন ও কলম বিরতি কর্মসূচি পালন

ভিক্ষুককে কুপিয়ে ১৬০ টাকা ছিনতাই, কিশোর গ্যাং লিডার আটক

রৌমারীতে মোরগ পোলাওয়ের প্যাকেটে আস্ত ব্যাঙ

সীমান্তে বিজিবির কড়া নজরদারি, কোটি টাকার মালামাল জব্দ

পৃথক ঘটনায় বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে প্রাণ হারা‌লেন ২ যুবক

পৃথক মন্ত্রণালয় ও বাজেট দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন

যে জাতি গর্বিত সন্তানদের স্বীকৃতি দেয় না, সে জাতি কখনো উন্নতি করতে পারে না- ভূমি মন্ত্রী

ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ

কুমিল্লায় ৪ হাজার পিছ ইয়াবাসহ আটক-১

১০

নয় মাসের অনাথ শিশু থেকে ‘বিএ পাস’ সমাজসেবক: মেম্বার পদে লড়ছেন অদম্য হারাধন

১১

রাষ্ট্রদর্শন বাস্তবায়নেই শহীদ জিয়ার স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব- আসলাম চৌধুরী

১২

সাবেক সাংসদ আনোয়ার-উল আজিমের প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

১৩

এই চৌদ্দগ্রামে এই দুটোর স্থান হবে না-চৌদ্দগ্রামে আবদুল্লাহ মোঃ তাহের

১৪

জেলা ছাত্রদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন

১৫

পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তহোরুল নামে একজনের মর্মান্তিক মৃত্যু

১৬

১৮ ঘন্টা পর ডাকাতিয়া নদী থেকে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার

১৭

চৌদ্দগ্রাম পঞ্চম ও দ্বাদশ শ্রেণি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

১৮

ভেনিসে নতুন মেয়র সিমন ভেন্টুরিনির দায়িত্ব গ্রহণ

১৯

আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী

২০