শিরোনাম :
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।
২৮ আগস্ট ২০২৬, ৯:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লাকসামে ছাত্রশিবিরের উদ্যোগে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

Oplus_16908288

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।

 



বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লাকসাম উপজেলার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত দেড় শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) সকালে লাকসামের দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদ্রাসা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবির লাকসাম শহর শাখার সভাপতি ইউসুফ আরাফাত সানি। অনুষ্ঠান সঞ্চালনা করেন লাকসাম উপজেলা পশ্চিম শাখার সভাপতি হাফেজ ইকবাল হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক নোমান হোসেন নয়ন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম চৌধুরী, জামায়াতে ইসলামীর মনোনীত লাকসাম পৌরসভার মেয়রপ্রার্থী অ্যাডভোকেট বদিউল আলম সুজন, কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের সাবেক সভাপতি আব্দুর রব ফারুকী, কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের সাবেক সভাপতি জুবায়ের ফয়সাল, দপ্তর সম্পাদক ইব্রাহিম আজাদ সহ উপজেলা ও পৌরসভ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, একাডেমিক সাফল্যের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও নেতৃত্বের গুণাবলিতে সমৃদ্ধ হতে হবে। তারা ইনসাফভিত্তিক ও সমৃদ্ধ ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মকে ভূমিকা রাখার আহ্বান জানান।

পরে সংবর্ধিত কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, মননশীল প্রকাশনা ও বিভিন্ন ইসলামিক বই তুলে দেওয়া হয়। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের জায়গা বেদখলের পাঁয়তারা

কুড়িগ্রামের এক মৎস্য গ্রামে ৩০০ পুকুর, ৭০০ পরিবার স্বাবলম্বী

সরকারি জমি খারিজের নামে টাকা নেওয়ার অভিযোগের প্রতিবাদ

সাভারে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থ মন্ত্রী

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সকল নাগরিক সমান- আসলাম চৌধুরী

পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা জরুরি: ইলিয়াস পাটোয়ারী

এ মাদ্রাসার সাথে আমার আত্মার সম্পর্ক;এত জরাজীর্ণ হওয়ার পরও সারাদেশে সেরা হওয়ায় আমি মুগ্ধ- মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি

সাভারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

নজরুল বর্ষ উপলক্ষে লাকসামে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১০

লাকসামে এমপি আবুল কালামের ভাইয়ের চেহলাম অনুষ্ঠিত

১১

লাকসামে সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় অভিযোগ

১২

লাকসাম পৌর জামায়াতের মেয়র প্রার্থীর সার্বিক তত্বাবধানে ফ্রি সুন্নাতে খৎনা কর্মসূচি অনুষ্ঠিত

১৩

সাভারে ক্যান্সার আক্রান্ত আশরাফের চিকিৎসায় অনুদান সংগ্রহে চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত।

১৪

ঢাকার সাভারে মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের সমর্থনে মিছিল করেছে সাভার পৌর ছাত্রদল।।

১৫

লাকসামে ছাত্রশিবিরের উদ্যোগে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

১৬

লাকসামে আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর জশনে জুলুছ অনুষ্ঠিত

১৭

সাভারে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্রে জিম্মি করে ২ লাখ টাকা আদায়ের অভিযোগ, আটক ৩

১৮

সেবা এবং ইনসাফ কায়েম করাই আমার মূল লক্ষ্য: মু. শহিদ উল্লাহ

১৯

লাকসামে পুলিশের বিশেষ অভিযান, বৈধ কাগজপত্র বিহীন ৬৩ মোটরসাইকেল জব্দ

২০