শিরোনাম :
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।
১০ আগস্ট ২০২৬, ৬:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এসএসসি তে লাকসামে পাশের হার ৭৪.৮০ শতাংশ সেরা এন, এফ এন্ড বি, এন হাইস্কুল

Oplus_16908288

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।

 



এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফলে কুমিল্লার লাকসাম উপজেলায় এবার তিন ধারায় মোট ৩ হাজার ৪৩০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ হাজার ৫৯৪ জন। এর মধ্যে সাধারণ শিক্ষায় পাসের হার ও জিপিএ-৫—উভয় ক্ষেত্রেই শীর্ষস্থান অর্জন করে সেরা প্রতিষ্ঠানের গৌরব পেয়েছে নবাব ফয়েজুন্নেছা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়।

লাকসামে এসএসসিতে পাসের হার ৭৪.৮০ শতাংশ, উপজেলায় এবারের এসএসসি পরীক্ষায় ২৫টি বিদ্যালয় থেকে মোট ২ হাজার ২১৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ৬৫৭ জন এবং অকৃতকার্য হয়েছে ৫৫৮ জন। এসএসসি ফলাফলে উপজেলায় সর্বোচ্চ ৯৬.২০ শতাংশ পাসের হার অর্জন করেছে নবাব ফয়েজুন্নেছা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটি থেকে সর্বোচ্চ ৪৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এ বছর লাকসাম উপজেলায় এসএসসিতে মোট ১৭৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

দাখিলে পাসের হার ৭৪.৩০ শতাংশ, লাকসাম উপজেলায় এবার দাখিল পরীক্ষায় মোট ৯৩৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬৯৭ জন এবং অকৃতকার্য হয়েছে ২৩১ জন। উপজেলায় দাখিলে মোট পাসের হার ৭৪ দশমিক ৩০ শতাংশ। দাখিল পরীক্ষায় সর্বোচ্চ ৯৪ দশমিক ১২ শতাংশ পাসের হার অর্জন করেছে গোপালপুর দাখিল মাদ্রাসা। এ ধারায় মোট ২৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে গোপালপুর দাখিল মাদ্রাসা ও দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদ্রাসা থেকে সর্বোচ্চ পাঁচজন করে জিপিএ-৫ অর্জন করেছে।

ভোকেশনালে পাসের হার ৮৬.৬৪ শতাংশ, ভোকেশনাল পরীক্ষায় লাকসাম উপজেলায় মোট ২৭৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ২৪০ জন উত্তীর্ণ এবং ৩৫ জন অকৃতকার্য হয়েছে। উপজেলায় পাসের হার ৮৬ দশমিক ৬৪ শতাংশ। ভোকেশনাল শিক্ষায় সর্বোচ্চ ৯০ দশমিক ৭৪ শতাংশ পাসের হার অর্জন করেছে আল আমিন ইনস্টিটিউট। এ ধারায় মোট দুইজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তাদের মধ্যে আল আমিন ইনস্টিটিউট ও লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে একজন করে শিক্ষার্থী রয়েছে। ধারাবাহিক সাফল্যে এগিয়ে এন, এফ এন্ড বি, এন হাইস্কুল।

লাকসাম উপজেলার শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, এবারের ফলাফলে সাধারণ শিক্ষা, দাখিল ও ভোকেশনাল—তিন ধারাতেই বিভিন্ন প্রতিষ্ঠান ভালো ফলাফল করেছে। তবে এসএসসিতে পাসের হার ও জিপিএ-৫—উভয় ক্ষেত্রেই শীর্ষস্থান ধরে রেখেছে নবাব ফয়েজুন্নেছা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়। সোমবার (১০ আগস্ট) ফলাফল প্রকাশের পর বিদ্যালয় প্রাঙ্গণে দেখা যায় আনন্দ-উচ্ছ্বাস। ঢোলের তালে নেচে-গেয়ে এবং পরস্পরকে অভিনন্দন জানিয়ে সাফল্য উদযাপন করে শিক্ষার্থীরা। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অভিভাবক গোলাম ফারুক বলেন, “এই বিদ্যালয়ের পাঠদান পদ্ধতিই শিক্ষার্থীদের এগিয়ে দিয়েছে। এখানে সন্তানকে পড়াশোনা করিয়ে অনেকটা নিশ্চিন্তে থাকা যায়।” সাফল্য অর্জনকারী শিক্ষার্থীরা জানায়, শিক্ষকদের নিয়মিত পাঠদান, দিকনির্দেশনা ও আন্তরিক সহযোগিতার পাশাপাশি অভিভাবকদের গাইডলাইন তাদের ভালো ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহ আলম বলেন, “আমাদের সাফল্যে অনেকে হিংসা করেন। এটা উচিত নয়। পরিশ্রম করলে অবশ্যই তার ফল পাওয়া যাবে।” শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টাতেই এ সাফল্য এসেছে বলে জানান তিনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন বলেন, “এই অর্জন আমার সহকর্মীদের আন্তরিক প্রচেষ্টা ও লাগাতার পরিশ্রমের ফল। শিক্ষকরা শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করেছেন। শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতাও আমাদের এ সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”

শিক্ষা সংশ্লিষ্টদের মতে, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টা, নিয়মিত পাঠদান এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই এ ভালো ফলাফল এসেছে। ধারাবাহিক সাফল্যের মাধ্যমে প্রতিষ্ঠানটি দক্ষিণ কুমিল্লার অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৭ মামলা, সাড়ে ৬ হাজার টাকা জরিমানা

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের জায়গা বেদখলের পাঁয়তারা

কুড়িগ্রামের এক মৎস্য গ্রামে ৩০০ পুকুর, ৭০০ পরিবার স্বাবলম্বী

সরকারি জমি খারিজের নামে টাকা নেওয়ার অভিযোগের প্রতিবাদ

সাভারে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থ মন্ত্রী

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সকল নাগরিক সমান- আসলাম চৌধুরী

পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা জরুরি: ইলিয়াস পাটোয়ারী

এ মাদ্রাসার সাথে আমার আত্মার সম্পর্ক;এত জরাজীর্ণ হওয়ার পরও সারাদেশে সেরা হওয়ায় আমি মুগ্ধ- মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি

১০

সাভারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

১১

নজরুল বর্ষ উপলক্ষে লাকসামে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১২

লাকসামে এমপি আবুল কালামের ভাইয়ের চেহলাম অনুষ্ঠিত

১৩

লাকসামে সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় অভিযোগ

১৪

লাকসাম পৌর জামায়াতের মেয়র প্রার্থীর সার্বিক তত্বাবধানে ফ্রি সুন্নাতে খৎনা কর্মসূচি অনুষ্ঠিত

১৫

সাভারে ক্যান্সার আক্রান্ত আশরাফের চিকিৎসায় অনুদান সংগ্রহে চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত।

১৬

ঢাকার সাভারে মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের সমর্থনে মিছিল করেছে সাভার পৌর ছাত্রদল।।

১৭

লাকসামে ছাত্রশিবিরের উদ্যোগে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

১৮

লাকসামে আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর জশনে জুলুছ অনুষ্ঠিত

১৯

সাভারে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্রে জিম্মি করে ২ লাখ টাকা আদায়ের অভিযোগ, আটক ৩

২০