শিরোনাম :
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
২৭ মে ২০২৬, ৬:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর দূর্গাপুর হাই স্কুল থেকে সরে পশুর হাট বসলো পাশের মাঠে

বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের জেরে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠ থেকে কোরবানির পশুর হাট সরানো হয়েছে। মঙ্গলবার (২৬ মে) হাটবারে স্কুল মাঠে পশুর হাট বসেনি। হাটটি দূর্গাপুর বাজারের আলী কালি মার্কেটের পাশের মাঠে বসানো হয়েছে। তবে, ওই মাঠে সরকার নির্ধারিত হাসিলের দ্বিগুণ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে, কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দুর্গাপুর হাটে গিয়ে এমন চিত্র দেখা গেছে। এর আগে, গত শুক্রবারসহ দুটি হাটবার স্কুল মাঠে পশুর হাট বসানো হয়। প্রধান শিক্ষক উৎপল কান্তি সরকার এবং হাট ইজারাদার মোঃ আবেদ আলী সরদারের যোগসাজশে স্কুল মাঠে পশুর হাট বসানো শুরু করেন। বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশের পর নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন, ইজারাদার ও স্কুল কর্তৃপক্ষ। পরে স্কুল মাঠ থেকে হাট সরিয়ে পাশের আলী কালি মার্কেট সংলগ্ন মাঠে নেওয়া হয়।

হাটে গিয়ে দেখা গেছে, হাটে গরু বাবদ এক হাজার টাকা এবং ছাগল বাবদ ৫০০ টাকা আদায় করা হচ্ছে। এ সময় ইজারাদারের প্রতিনিধিরা গরু ক্রেতা-বিক্রেতাদের উদ্দেশ্যে বলছেন, ‘কেনাইয়ার (ক্রেতার) ৭০০ আর বেচাইয়ার (বিক্রেতার) ৩০০। মোঃ আসাদুল ইসলাম নামে এক গরু বিক্রেতা বলেন, ‘৮০ হাজার টাকায় কালো রঙের দামড়া গরু বিক্রি করেছি। আমার কাছে ৩০০ টাকা নেওয়া হয়েছে। মোঃ আসাদুল ইসলামের গরুটি কেনেন মোঃ শরিফ উদ্দিন নামে এক ক্রেতা। তিনি বলেন, ‘হাসিল ৫০০ টাকা নেওয়ার কথা থাকলেও ৭০০ নিয়েছে। গরু ক্রেতার কাছ থেকে ৩০০ নিয়েছে। আমরা সাধারণ মানুষ, তাই বিবাদে জড়াতে পারি না। বাধ্য হয়ে দিয়ে আসলাম। হাটে ছাগল বিক্রি করে মোঃ ছাইফুল ইসলাম নামে এক কৃষক বলেন, ‘বারো হাজার টাকায় খাসি বেচলাম। আমার কাছ থেকে আড়াইশো, আর ক্রেতার কাছে আড়াইশো টাকা খাজনা নিছে।

এ বিষয়ে হাট ইজারাদার মোঃ আবেদ আলী সরদার বলেন, ‘প্রশাসন বলায় স্কুল মাঠ থেকে হাট সরানো হয়েছে। তবে, হাসিল বেশি আদায়ের বিষয়টি সঠিক নয়। আজ হাট একটু এলোমেলো। দুই-একজন এমন করে থাকলে সে বিষয়ে আমি কিছু জানি না। তবে, কেউ এমন অভিযোগ করে থাকলে সেটা মিথ্যা কথা। বেশি নেওয়া হচ্ছে না। উলিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ টি এম আরিফ বলেন, ‘স্কুল মাঠে হাট বসানোর খবর জানার পরপরই সেটি স্থানান্তরিত করার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি আমি খতিয়ে দেখবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে জলাবদ্ধতা নিরসন এবং স্থানীয়দের দুর্ভোগ কমাতে অবকাঠামোগত উন্নয়নে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে।

সাভারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের হাতে তারেক রহমানের উপহার পৌঁছে দিলেন ছাত্রদল

লাকসামে ৩ শিশু যৌন নিপীড়ন মামলার পলাতক আসামি মকবুল গ্রেফতার

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে এআই ছবি ছড়িয়ে সাভারে বিএনপি নেতা আব্দুর রহমানের বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ

যৌন নিপীড়ক মকবুলের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

লাকসামে যৌন হয়রানির অভিযোগে থানায় মামলা, অভিযুক্ত পলাতক

শূন্য বিনিয়োগ থেকে স্বপ্নের বাংলাদেশের পথে- মোঃ সাইফুল হাওলাদার, প্রতিষ্ঠাতা ও সিইও, কেনাকাটা (Kenakata)

সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নে নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে সেলাই প্রশিক্ষণ এবং সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান।

সাভারে লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর উদ্যোক্তা ও চাকরি মেলা অনুষ্ঠিত: সমঅধিকারের আহবান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১০

মানবাধিকার কার্যক্রমে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার অর্জন

১১

জীবনের ঝুঁকি নিয়ে দুই ছিনতাইকারীকে ধরলেন সাংবাদিক সাইফ

১২

হোটেল শ্রমিকদের অধিকার আদায়ে সাভারে মতবিনিময় ও উদ্বোধন অনুষ্ঠিত।

১৩

বাংগড্ডা বাজার পূবালী ব্যাংক শাখায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

জঙ্গল সলিমপুরের সড়ক নির্মাণে সেনাবাহিনীকে বিকল্প পথের পরামর্শ সিডিএর

১৫

জুলাই যোদ্ধাদের স্মরণে লাকসাম জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৬

কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচনে সভাপতি সাঈদ, সেক্রেটারি জসিম নির্বাচিত

১৭

ইতালিতে প্রবাসীদের ভ্রমণসেবায় নতুন দিগন্ত—পপুলার ট্রাভেলসের হেড অফিস উদ্বোধন

১৮

বর্ষায় উত্তাল কুয়াকাটা সমুদ্র সৈকত, নিরাপত্তা জোরদারের দাবি পর্যটকদের

১৯

ঢাকার সাভারে ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘আন নাশিদ শিল্পী গোষ্ঠী’-এর উদ্যোগে বর্ণাঢ্য পুনর্মিলনী, আলোচনা সভা, নাশিদ পরিবেশনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২০