শিরোনাম :
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।
২৭ মে ২০২৬, ৬:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চকবাজারে ছেলের হামলায় মায়ের মৃত্যু

কুমিল্লা নগরীর চকবাজার বালুধুম পশ্চিম পাড়া এলাকায় ছেলের দায়ের কোপে মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে রামিম ইসলাম বাবুকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ মে) সকালে নগরীর চকবাজার বালুধুম পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রেহানা বেগম (৫৫) কুমিল্লা নগরীর চকবাজার বালুধুম পশ্চিম পাড়ার মৃত মনিরুল ইসলামের স্ত্রী। আটক রামিম ইসলাম বাবু (২৭) তাদের ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, মমঙ্গলবার সকালে ঘরের ভেতর দা দিয়ে মায়ের মাথায় আঘাত করে রামিম। রেহানা বেগমের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহতবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের অন্য সদস্যরা জানান, ‘রামিম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। প্রায়ই মায়ের ওপর নির্যাতন করত। গত রাত থেকেও মাদকের টাকার জন্য মায়ের সঙ্গে ঝগড়া ও অত্যাচার করছিল। সকালে দা দিয়ে মাথায় কোপ দিলে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। চকবাজার ফাঁড়ির ইনচার্জ তাপস চন্দ্র রায় জানান, ঘটনার পর অভিযান চালিয়ে নগরীর টমছমব্রিজ এলাকা থেকে রামিম ইসলাম বাবুকে আটক করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুর আনোয়ার বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। আহত নারীকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর অভিযান নগরীর টমছম ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পরে এবিষয়ে বিস্তারিত জানানো হবে বলে তিনি জাানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূরূঙ্গামারী বাজারে ভয়াবহ আগুন, ১০৫ দোকান পুড়ে ছাই

লাকসামে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন ও কলম বিরতি কর্মসূচি পালন

ভিক্ষুককে কুপিয়ে ১৬০ টাকা ছিনতাই, কিশোর গ্যাং লিডার আটক

রৌমারীতে মোরগ পোলাওয়ের প্যাকেটে আস্ত ব্যাঙ

সীমান্তে বিজিবির কড়া নজরদারি, কোটি টাকার মালামাল জব্দ

পৃথক ঘটনায় বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে প্রাণ হারা‌লেন ২ যুবক

পৃথক মন্ত্রণালয় ও বাজেট দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন

যে জাতি গর্বিত সন্তানদের স্বীকৃতি দেয় না, সে জাতি কখনো উন্নতি করতে পারে না- ভূমি মন্ত্রী

ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ

কুমিল্লায় ৪ হাজার পিছ ইয়াবাসহ আটক-১

১০

নয় মাসের অনাথ শিশু থেকে ‘বিএ পাস’ সমাজসেবক: মেম্বার পদে লড়ছেন অদম্য হারাধন

১১

রাষ্ট্রদর্শন বাস্তবায়নেই শহীদ জিয়ার স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব- আসলাম চৌধুরী

১২

সাবেক সাংসদ আনোয়ার-উল আজিমের প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

১৩

এই চৌদ্দগ্রামে এই দুটোর স্থান হবে না-চৌদ্দগ্রামে আবদুল্লাহ মোঃ তাহের

১৪

জেলা ছাত্রদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন

১৫

পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তহোরুল নামে একজনের মর্মান্তিক মৃত্যু

১৬

১৮ ঘন্টা পর ডাকাতিয়া নদী থেকে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার

১৭

চৌদ্দগ্রাম পঞ্চম ও দ্বাদশ শ্রেণি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

১৮

ভেনিসে নতুন মেয়র সিমন ভেন্টুরিনির দায়িত্ব গ্রহণ

১৯

আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী

২০