শিরোনাম :
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
৬ জুনe ২০২৬, ৯:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেইল বাস সার্ভিস চালুর দাবিতে নাগেশ্বরীতে বিশাল মানববন্ধন

কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী-রংপুর রুটে বহুল প্রতীক্ষিত সরকারি “রংপুর মেইল” বাস সার্ভিস দ্রুত চালুর দাবিতে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে উত্তর ধরলা ভলান্টিয়ার অ্যাসোসিয়েশন। শনিবার সকাল ১১টায় কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কের ধরলা ব্রিজ এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, কুড়িগ্রাম থেকে রংপুরে যাতায়াত সহজ করতে সরকারি “রংপুর মেইল” বাস সার্ভিস চালুর প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। ফলে প্রতিদিন শিক্ষার্থী, রোগী ও চাকরিজীবীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। একই সঙ্গে বেসরকারি বাসের অতিরিক্ত ভাড়া ও অনিয়মে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে।

বক্তারা আরও বলেন, দ্রুত সরকারি বাস সার্ভিস চালু করা হলে সাধারণ মানুষের যাতায়াত ব্যয় কমবে এবং সময় সাশ্রয় হবে। পাশাপাশি উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তিরও অবসান ঘটবে। মানববন্ধন থেকে প্রশাসনের প্রতি ৭ দিনের আল্টিমেটাম দিয়ে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন। তারা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে “রংপুর মেইল” বাস সার্ভিস চালু না হলে উত্তর ধরলা অঞ্চলের জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন ও মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। মানববন্ধনে অংশ নেওয়া ভূরুঙ্গামারীর কলেজ শিক্ষার্থী মোঃ রাকিবুল ইসলাম বলেন, “রংপুরে ক্লাস করতে যেতে ৩ থেকে ৪ ঘণ্টা সময় লেগে যায়। সরকারি বাস চালু হলে ভাড়া কমবে, সময়ও বাঁচবে।

নাগেশ্বরীর ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেন বলেন, “মালামাল আনা-নেওয়া থেকে শুরু করে হাসপাতালে রোগী নিতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হয়। দ্রুত বাস সার্ভিস চালু করা এখন সময়ের দাবি।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যদের প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের জয়

দায়েরকৃত মামলা জেলা তথ্য অফিসে রেকর্ডভুক্তির আবেদন, সাংবাদিকের উপর হামলার অভিযোগ

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মহানগর বিএনপির সভাপতি

প্রতিবন্ধী বাতিজিকে ধর্ষণ গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা

নিখোঁজ শিবির নেতা জিসান কে লাকসাম থেকে অচেতন অবস্থায় উদ্ধার

শ্রুতি পালের মৃত্যুর ঘটনায় তানভীরের বিরুদ্ধে অপপ্রচারে পরিবারের সংবাদ সম্মেলন

সপ্তাহের মধ্যে নিচ্ছিন্ন পুরো পরিবার

সরকারি নিবন্ধন পেল লাকসাম প্রেস ক্লাব

মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

১০

জঙ্গল সলিমপুরে সেনাবাহিনীর সড়ক নির্মাণ শুরু

১১

কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি পদে সীতাকুণ্ডের ফেরদৌস আহমেদ মুন্না

১২

ভেনিসে প্রবাসী ও স্থানীয়দের সম্প্রীতি ও সংস্কৃতির প্রদর্শনী মিলনমেলা

১৩

কুমিল্লা মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে আটক ২

১৪

ইপিজেডের রাসায়নিক বর্জ্য প্রাকৃতিক খালে ছাড়া যাবে না- মনিরুল হক চৌধুরী

১৫

কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ১৯৯৫০ পিছ ইয়াবাসহ আটক-১

১৬

চৌদ্দগ্রামে বিকল ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কা, চালক নিহত

১৭

কুমিল্লায় দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কা, নিহত-২

১৮

তাওসীফ এর প্লে শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষায় কৃতিত্ব অর্জন

১৯

সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

২০