শিরোনাম :
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।
৯ জুলাই ২০২৬, ৯:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হরিশ্চর হাই স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি হলেন ডা: সালেহ

নিজস্ব প্রতিবেদক।

 



কুমিল্লার লালমাই উপজেলার ঐতিহ্যবাহী হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও মেডিসিন বিশেষজ্ঞ ডা: সালেহ আহমদ সালেহ।

বৃহস্পতিবার (৯ জুলাই) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ শিপন মিয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের শর্তে ১০ জুলাই ২০২৬ থেকে পরবর্তী ছয় মাসের জন্য এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

চার সদস্যবিশিষ্ট এডহক কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন ডা. সালেহ আহমদ সালেহ। সদস্য সচিব (পদাধিকারবলে) হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যক্ষ মুহাম্মদ ইলিয়াস কাঞ্চন। অভিভাবক সদস্য মো. আবদুল কাদের এবং শিক্ষক প্রতিনিধি সদস্য মো. ছিদ্দিকুর রহমান।

ডা. সালেহ আহমদ সালেহ হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের একজন প্রাক্তন মেধাবী শিক্ষার্থী। তিনি এর আগেও একই প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন। একজন শিক্ষানুরাগী ও মানবিক চিকিৎসক হিসেবে এলাকায় তাঁর সুনাম রয়েছে।

নবনিযুক্ত সভাপতি হিসেবে অনুভূতি প্রকাশ করতে গিয়ে ডা. সালেহ আহমদ সালেহ বলেন, প্রথমেই তিনি কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়াকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, “আমার স্কুলজীবন কেটেছে এই প্রতিষ্ঠানে। প্রিয় এই স্কুলের এডহক কমিটির সভাপতি হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। প্রতিষ্ঠানটিকে নিয়ে আমার অনেক স্বপ্ন রয়েছে। মাননীয় সংসদ সদস্যের নির্দেশনা ও সহযোগিতায় স্কুল ও কলেজের সার্বিক উন্নয়নে কাজ করে যেতে চাই। এ জন্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৭ মামলা, সাড়ে ৬ হাজার টাকা জরিমানা

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের জায়গা বেদখলের পাঁয়তারা

কুড়িগ্রামের এক মৎস্য গ্রামে ৩০০ পুকুর, ৭০০ পরিবার স্বাবলম্বী

সরকারি জমি খারিজের নামে টাকা নেওয়ার অভিযোগের প্রতিবাদ

সাভারে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থ মন্ত্রী

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সকল নাগরিক সমান- আসলাম চৌধুরী

পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা জরুরি: ইলিয়াস পাটোয়ারী

এ মাদ্রাসার সাথে আমার আত্মার সম্পর্ক;এত জরাজীর্ণ হওয়ার পরও সারাদেশে সেরা হওয়ায় আমি মুগ্ধ- মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি

১০

সাভারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

১১

নজরুল বর্ষ উপলক্ষে লাকসামে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১২

লাকসামে এমপি আবুল কালামের ভাইয়ের চেহলাম অনুষ্ঠিত

১৩

লাকসামে সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় অভিযোগ

১৪

লাকসাম পৌর জামায়াতের মেয়র প্রার্থীর সার্বিক তত্বাবধানে ফ্রি সুন্নাতে খৎনা কর্মসূচি অনুষ্ঠিত

১৫

সাভারে ক্যান্সার আক্রান্ত আশরাফের চিকিৎসায় অনুদান সংগ্রহে চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত।

১৬

ঢাকার সাভারে মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের সমর্থনে মিছিল করেছে সাভার পৌর ছাত্রদল।।

১৭

লাকসামে ছাত্রশিবিরের উদ্যোগে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

১৮

লাকসামে আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর জশনে জুলুছ অনুষ্ঠিত

১৯

সাভারে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্রে জিম্মি করে ২ লাখ টাকা আদায়ের অভিযোগ, আটক ৩

২০