শিরোনাম :
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
২০ মে ২০২৬, ৮:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ক্রেতা শুন্যতায় দুশ্চিন্তায় কুড়িগ্রামের প্রান্তিক খামারিরা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুড়িগ্রাম জেলার পশুর হাটগুলোতে উঠতে শুরু করেছে বিপুল সংখ্যক গবাদিপশু। তবে প্রত্যাশিত ক্রেতা না থাকায় দুশ্চিন্তায় পড়েছেন ছোট-বড় খামারিরা। বিশেষ করে জেলার অন্যতম বৃহৎ পশুর হাট সদর উপজেলার যাত্রাপুর হাটে ক্রেতা সংকট এখন সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবছর কুড়িগ্রামে কোরবানির জন্য প্রস্তুত রয়েছে প্রায় ৩ লাখ ৩৬ হাজার গবাদিপশু। এর বিপরীতে কুড়িগ্রাম জেলায় চাহিদা রয়েছে প্রায় ২ লাখ ৬১ হাজার পশুর। কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট পশুর হাট রয়েছে ২৯টি। এর মধ্যে ১৫টি স্থায়ী এবং ১৪টি অস্থায়ী হাট।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রহ্মপুত্র নদবেষ্টিত কুড়িগ্রাম জেলার সদর উপজেলার যাত্রাপুর পশুর হাটে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা বিক্রেতাদের পাশাপাশি চরাঞ্চলের খামারিরাও গরু নিয়ে অবস্থান করছেন। হাটজুড়ে গরুর সারি থাকলেও তুলনামূলকভাবে ক্রেতার উপস্থিতি অনেকটা কম। ফলে দীর্ঘ সময় অপেক্ষা করেও কাঙ্ক্ষিত দাম তো দূরের কথা, অনেকেই গরু বিক্রি করতে পারছেন না। এদিকে খামারিরা বলছেন, কোরবানির ঈদ ঘনিয়ে আসলেও বাজারে কাঙ্ক্ষিত ক্রেতা না আসায় তারা আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন। বিশেষ করে চরাঞ্চলের অনেক পরিবার সারা বছর গরু লালন-পালন করে ঈদের সময় বিক্রির টাকার ওপর নির্ভরশীল। তাই পশুর ন্যায্যমূল্য না পেলে তারা বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন বলে আশঙ্কা করছেন।

কুড়িগ্রাম জেলার সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোঃ মিজানুর রহমান বলেন, এক বছর ধরে অনেক কষ্ট করে গরু পালন করছি। খাবারের দাম, ওষুধের খরচ সবকিছুই বেড়েছে। কিন্তু হাটে ক্রেতা কম, যে দাম বলছে তাতে খরচই উঠবে না। আরেক বিক্রেতা জলিল মিয়া বলেন, সকালে গরু নিয়ে হাটে আসছি, এখনো ভালো কোনো ক্রেতা পাইনি। সবাই শুধু দেখে যাচ্ছে, কিনছে কম। হাটে আসা কয়েকজন ক্রেতা জানান, বাজারে গরুর দাম এখনো তুলনামূলক বেশি। তাই অনেকে শেষ সময়ের অপেক্ষায় রয়েছেন। ক্রেতা মোঃ শহিদুল ইসলাম বলেন, গরু অনেক আছে, কিন্তু দাম এখনো নাগালের মধ্যে আসেনি। তাই দেখে যাচ্ছি, আরেকটু সময় নিয়ে কিনবো।

কুড়িগ্রাম জেলার সদর উপজেলার যাত্রাপুর হাটের ইজারাদারের সহযোগী মোঃ রহিম উদ্দিন হায়দার রিপন বলেন, হাটে পর্যাপ্ত পশু রয়েছে। তবে এখনো ক্রেতা কম থাকায় বেচাকেনা আশানুরূপ হচ্ছে না। আশা করা হচ্ছে আগামীতে পশু বিক্রি বৃদ্ধি পাবে। কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান জানান, কুড়িগ্রাম জেলায় কোরবানির পশুর পর্যাপ্ত মজুদ রয়েছে। ঈদের সময় যত ঘনিয়ে আসবে, হাটে ক্রেতার উপস্থিতিও বাড়বে বলে আশা করা হচ্ছে। আমাদের দপ্তর থেকে প্রতিটি হাটে মেডিকেল টিম কাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৭ মামলা, সাড়ে ৬ হাজার টাকা জরিমানা

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের জায়গা বেদখলের পাঁয়তারা

কুড়িগ্রামের এক মৎস্য গ্রামে ৩০০ পুকুর, ৭০০ পরিবার স্বাবলম্বী

সরকারি জমি খারিজের নামে টাকা নেওয়ার অভিযোগের প্রতিবাদ

সাভারে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থ মন্ত্রী

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সকল নাগরিক সমান- আসলাম চৌধুরী

পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা জরুরি: ইলিয়াস পাটোয়ারী

এ মাদ্রাসার সাথে আমার আত্মার সম্পর্ক;এত জরাজীর্ণ হওয়ার পরও সারাদেশে সেরা হওয়ায় আমি মুগ্ধ- মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি

১০

সাভারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

১১

নজরুল বর্ষ উপলক্ষে লাকসামে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১২

লাকসামে এমপি আবুল কালামের ভাইয়ের চেহলাম অনুষ্ঠিত

১৩

লাকসামে সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় অভিযোগ

১৪

লাকসাম পৌর জামায়াতের মেয়র প্রার্থীর সার্বিক তত্বাবধানে ফ্রি সুন্নাতে খৎনা কর্মসূচি অনুষ্ঠিত

১৫

সাভারে ক্যান্সার আক্রান্ত আশরাফের চিকিৎসায় অনুদান সংগ্রহে চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত।

১৬

ঢাকার সাভারে মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের সমর্থনে মিছিল করেছে সাভার পৌর ছাত্রদল।।

১৭

লাকসামে ছাত্রশিবিরের উদ্যোগে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

১৮

লাকসামে আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর জশনে জুলুছ অনুষ্ঠিত

১৯

সাভারে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্রে জিম্মি করে ২ লাখ টাকা আদায়ের অভিযোগ, আটক ৩

২০