শিরোনাম :
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
১৮ মে ২০২৬, ৮:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গরুর শরীরে ‘লাম্পি স্কিন’ রোগের তান্ডব, আতঙ্কে খামারিরা

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় গবাদিপশুর মারাত্মক সংক্রামক রোগ ‘লাম্পি স্কিন’ রোগ (এলএসডি) ভয়াবহ আকার ধারণ করেছে। গত এক মাসে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বিভিন্ন এলাকায় এ রোগে আক্রান্ত হয়ে শতাধিক গরুর মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। একই সঙ্গে শত শত গরু নতুন করে আক্রান্ত হওয়ায় খামারি ও প্রান্তিক কৃষকদের মাঝে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়ন, নাজিমখান ইউনিয়ন, বিদ্যানন্দ ইউনিয়ন, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন, উমরমজিদ ইউনিয়ন, ছিনাই ইউনিয়ন ও সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামে রোগটির ব্যাপক বিস্তার লক্ষ্য করা গেছে। রোববার (১৭ মে) সরেজমিনে গিয়ে দেখা যায়, অধিকাংশ খামারের গরুই লাম্পি স্কিন রোগে আক্রান্ত। বিশেষ করে বাছুর আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি। খামারিদের অভিযোগ, প্রয়োজনীয় প্রতিষেধক ও চিকিৎসাসেবা সহজলভ্য না হওয়ায় তারা বাধ্য হয়ে পল্লি পশুচিকিৎসক ও কবিরাজদের শরণাপন্ন হচ্ছেন। এতে ভুল চিকিৎসা ও নিম্নমানের ওষুধ প্রয়োগের কারণে গবাদিপশু যেমন মারা যাচ্ছে, তেমনি খামারিদের অতিরিক্ত অর্থ ব্যয়ের ঘটনাও ঘটছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৬ থেকে ১২ মে পর্যন্ত চাকিরপশার ইউনিয়নের চকনাককাটি গ্রামে সুশীল মন্ডল, ভগলু মিয়া ও শৈলেন মন্ডলের একটি করে মাঝারি আকারের গরু মারা গেছে। এ ছাড়া চাকিরপশার পাঠক গ্রামে শিব শংকর মন্ডলের দুটি, পদ্দানটারী গ্রামের আব্দুস সালামের দুটি গরুসহ আমিন বাজার এলাকায় ৬টি গরুর মারা গেছে। এদিকে নাজিমখানের চেংপাড়া এলাকায় তিনটি, বুড়ারপাট এলাকায় ৩টি, তালুক সাকোয়া গ্রামে ৭টি, বোতলার পাড় এলাকায় ৮টি এবং গোবর্ধন দোলায় ১০টি গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া ছিনাই এলাকাতেও অন্তত ৮টি গরু মারা যাওয়ার তথ্য পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, গত এক মাসে রাজারহাট উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে খামারি ও প্রান্তিক কৃষকদের শতাধিক গরু আক্রান্ত হয়ে মারা গেছে, যার বেশির ভাগই বাছুর।

রাজারহাট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রহমত আলী বলেন, ‘বর্তমানে লাম্পি স্কিন রোগটি ভয়াবহ আকার ধারণ করেছে। এটি মূলত মশা ও মাছির মাধ্যমে ছড়ায়। আক্রান্ত গবাদিপশুকে দ্রুত সুস্থ পশু থেকে আলাদা রাখা এবং জরুরি চিকিৎসা নিশ্চিত করা প্রয়োজন। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে এলাকায় দ্রুত সরকারিভাবে টিকা সরবরাহ, বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রাণিসম্পদ বিভাগের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত খামারিরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসামে ৩ শিশু যৌন নিপীড়ন মামলার পলাতক আসামি মকবুল গ্রেফতার

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে এআই ছবি ছড়িয়ে সাভারে বিএনপি নেতা আব্দুর রহমানের বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ

যৌন নিপীড়ক মকবুলের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

লাকসামে যৌন হয়রানির অভিযোগে থানায় মামলা, অভিযুক্ত পলাতক

শূন্য বিনিয়োগ থেকে স্বপ্নের বাংলাদেশের পথে- মোঃ সাইফুল হাওলাদার, প্রতিষ্ঠাতা ও সিইও, কেনাকাটা (Kenakata)

সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নে নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে সেলাই প্রশিক্ষণ এবং সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান।

সাভারে লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর উদ্যোক্তা ও চাকরি মেলা অনুষ্ঠিত: সমঅধিকারের আহবান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মানবাধিকার কার্যক্রমে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার অর্জন

জীবনের ঝুঁকি নিয়ে দুই ছিনতাইকারীকে ধরলেন সাংবাদিক সাইফ

১০

হোটেল শ্রমিকদের অধিকার আদায়ে সাভারে মতবিনিময় ও উদ্বোধন অনুষ্ঠিত।

১১

বাংগড্ডা বাজার পূবালী ব্যাংক শাখায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১২

জঙ্গল সলিমপুরের সড়ক নির্মাণে সেনাবাহিনীকে বিকল্প পথের পরামর্শ সিডিএর

১৩

জুলাই যোদ্ধাদের স্মরণে লাকসাম জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৪

কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচনে সভাপতি সাঈদ, সেক্রেটারি জসিম নির্বাচিত

১৫

ইতালিতে প্রবাসীদের ভ্রমণসেবায় নতুন দিগন্ত—পপুলার ট্রাভেলসের হেড অফিস উদ্বোধন

১৬

বর্ষায় উত্তাল কুয়াকাটা সমুদ্র সৈকত, নিরাপত্তা জোরদারের দাবি পর্যটকদের

১৭

ঢাকার সাভারে ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘আন নাশিদ শিল্পী গোষ্ঠী’-এর উদ্যোগে বর্ণাঢ্য পুনর্মিলনী, আলোচনা সভা, নাশিদ পরিবেশনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৮

ঢাকার সাভারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৯

স্রোতের বিপরীতে দাঁড়ানোর সাহস: নীতি, বিবেক ও সত্যের পথে আমার অঙ্গীকার

২০