শিরোনাম :
মো:রমিজ আলী,সীতাকুণ্ড প্রতিনিধি:
১০ মে ২০২৬, ৮:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গুলিয়াখালী সৈকতে সংঘর্ষের জেরে ৪০ অবৈধ দোকান উচ্ছেদ, আটক ২

মো:রমিজ আলী,সীতাকুণ্ড প্রতিনিধি:

 



চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালি সমুদ্র সৈকতে দোলনায় বসাকে কেন্দ্র করে পর্যটকদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনার পর বীচ এলাকায় গড়ে ওঠা অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। রোববার (১০ মে) বিকেল ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলামের নেতৃত্বে গুলিয়াখালী বীচ এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রায় ৪০টি অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়। জানা যায়, উচ্ছেদ অভিযানের আগে সকালে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে গুলিয়াখালী বীচ এলাকা থেকে অবৈধ দোকান সরিয়ে নিতে মাইকিং করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে দোকান অপসারণ না করায় বিকেলে প্রশাসন অভিযান চালায়।

উল্লেখ্য, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গুলিয়াখালি সমুদ্র সৈকতে দোলনায় বসাকে কেন্দ্র করে ঢাকা থেকে আসা পর্যটকদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের বাকবিতণ্ডা সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় হামলার শিকার হয়ে অন্তত ১২ জন পর্যটক আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। উচ্ছেদ অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন, সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম, ওসি (তদন্ত) মো. আলমগীরসহ শতাধিক পুলিশ সদস্য, আনসার ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম বলেন, “গুলিয়াখালী বীচ সরকারি সম্পত্তি। এখানে যেসব দোকান গড়ে উঠেছে, সেগুলো অবৈধ। সরকারি জায়গা উদ্ধার এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এদিকে পর্যটকদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম। তিনি বলেন, “ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কালাম ও সুমন নামে দুইজনকে আটক করা হয়েছে। অন্যদের শনাক্তে অভিযান চলছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসামে ৩ শিশু যৌন নিপীড়ন মামলার পলাতক আসামি মকবুল গ্রেফতার

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে এআই ছবি ছড়িয়ে সাভারে বিএনপি নেতা আব্দুর রহমানের বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ

যৌন নিপীড়ক মকবুলের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

লাকসামে যৌন হয়রানির অভিযোগে থানায় মামলা, অভিযুক্ত পলাতক

শূন্য বিনিয়োগ থেকে স্বপ্নের বাংলাদেশের পথে- মোঃ সাইফুল হাওলাদার, প্রতিষ্ঠাতা ও সিইও, কেনাকাটা (Kenakata)

সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নে নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে সেলাই প্রশিক্ষণ এবং সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান।

সাভারে লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর উদ্যোক্তা ও চাকরি মেলা অনুষ্ঠিত: সমঅধিকারের আহবান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মানবাধিকার কার্যক্রমে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার অর্জন

জীবনের ঝুঁকি নিয়ে দুই ছিনতাইকারীকে ধরলেন সাংবাদিক সাইফ

১০

হোটেল শ্রমিকদের অধিকার আদায়ে সাভারে মতবিনিময় ও উদ্বোধন অনুষ্ঠিত।

১১

বাংগড্ডা বাজার পূবালী ব্যাংক শাখায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১২

জঙ্গল সলিমপুরের সড়ক নির্মাণে সেনাবাহিনীকে বিকল্প পথের পরামর্শ সিডিএর

১৩

জুলাই যোদ্ধাদের স্মরণে লাকসাম জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৪

কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচনে সভাপতি সাঈদ, সেক্রেটারি জসিম নির্বাচিত

১৫

ইতালিতে প্রবাসীদের ভ্রমণসেবায় নতুন দিগন্ত—পপুলার ট্রাভেলসের হেড অফিস উদ্বোধন

১৬

বর্ষায় উত্তাল কুয়াকাটা সমুদ্র সৈকত, নিরাপত্তা জোরদারের দাবি পর্যটকদের

১৭

ঢাকার সাভারে ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘আন নাশিদ শিল্পী গোষ্ঠী’-এর উদ্যোগে বর্ণাঢ্য পুনর্মিলনী, আলোচনা সভা, নাশিদ পরিবেশনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৮

ঢাকার সাভারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৯

স্রোতের বিপরীতে দাঁড়ানোর সাহস: নীতি, বিবেক ও সত্যের পথে আমার অঙ্গীকার

২০