শিরোনাম :
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
১৫ মে ২০২৬, ৯:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টেন্ডার ছাড়াই কলেজের গাছ বিক্রির অভিযোগ ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার রৌমারী মহিলা ডিগ্রি কলেজে কোনো ধরনের টেন্ডার বা প্রশাসনিক অনুমতি ছাড়াই গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে, প্রশাসনের কোনো অনুমতি ছাড়াই গাছগুলো প্রায় ২ লাখ টাকায় বিক্রি করে দিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান। বুধবার (১৩ মে) কলেজ চত্বর থেকে একটি বিশাল শিমুল গাছ ও দুটি মেহগনি গাছ কাটা হয়। সরেজমিনে দেখা যায়, শ্রমিকরা গাছগুলো কেটে স’মিলে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন। শ্রমিকদের দাবি, কলেজ কর্তৃপক্ষের নির্দেশেই তারা গাছ কাটছেন এবং এই কাঠের গন্তব্য বা ব্যবহার সম্পর্কে তারা বিস্তারিত কিছু জানেন না। সরকারি বা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সম্পদ বিক্রির নির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে। নিয়ম অনুযায়ী, বন বিভাগে আবেদনের মাধ্যমে গাছের মূল্য নির্ধারণ করতে হয়। উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে উন্মুক্ত টেন্ডার বা নিলামের আয়োজন করতে হয়। নিলামের টাকা সরকারি কোষাগার বা কলেজের নির্দিষ্ট ফান্ডে জমা দিতে হয়। কিন্তু এই ক্ষেত্রে বন বিভাগ বা উপজেলা প্রশাসন— কাউকেই বিষয়টি জানানো হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের একজন শিক্ষক ক্ষোভ প্রকাশ করে বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ কলেজে যা খুশি তাই করছেন। গাছ কাটার বিষয়ে কোনো রেজুলেশন বা আলোচনা করা হয়নি। আমরা কিছুই জানি না। অন্যদিকে, একজন অভিভাবক বিষয়টিকে পরিবেশ বিধ্বংসী ও নিয়মবহির্ভূত উল্লেখ করে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান নিয়ম না জানার অজুহাত দিয়ে বলেন, আমি সব গাছ বিক্রি করিনি। শুধু শিমুল গাছটি ৪২ হাজার টাকায় বিক্রি করেছি। বাকিগুলো দিয়ে শ্রেণিকক্ষের বেঞ্চ তৈরি করা হবে। তবে গাছ কাটার কোনো নিয়মনীতি আমার জানা নেই। রৌমারী বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফজলুল হক জানান, গাছ কাটার আগে বন বিভাগ থেকে মূল্য নির্ধারণ করা বাধ্যতামূলক, যা এই ক্ষেত্রে করা হয়নি।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলাউদ্দিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘গাছ কাটার বিষয়ে উপজেলা পর্যায়ের কমিটি কোনো ধরনের অনুমোদন দেয়নি। নিয়মবহির্ভূতভাবে গাছ কাটা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ আবুল হাসেমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। স্থানীয়রা দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের বিচার দাবি করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসামে ৩ শিশু যৌন নিপীড়ন মামলার পলাতক আসামি মকবুল গ্রেফতার

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে এআই ছবি ছড়িয়ে সাভারে বিএনপি নেতা আব্দুর রহমানের বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ

যৌন নিপীড়ক মকবুলের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

লাকসামে যৌন হয়রানির অভিযোগে থানায় মামলা, অভিযুক্ত পলাতক

শূন্য বিনিয়োগ থেকে স্বপ্নের বাংলাদেশের পথে- মোঃ সাইফুল হাওলাদার, প্রতিষ্ঠাতা ও সিইও, কেনাকাটা (Kenakata)

সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নে নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে সেলাই প্রশিক্ষণ এবং সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান।

সাভারে লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর উদ্যোক্তা ও চাকরি মেলা অনুষ্ঠিত: সমঅধিকারের আহবান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মানবাধিকার কার্যক্রমে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার অর্জন

জীবনের ঝুঁকি নিয়ে দুই ছিনতাইকারীকে ধরলেন সাংবাদিক সাইফ

১০

হোটেল শ্রমিকদের অধিকার আদায়ে সাভারে মতবিনিময় ও উদ্বোধন অনুষ্ঠিত।

১১

বাংগড্ডা বাজার পূবালী ব্যাংক শাখায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১২

জঙ্গল সলিমপুরের সড়ক নির্মাণে সেনাবাহিনীকে বিকল্প পথের পরামর্শ সিডিএর

১৩

জুলাই যোদ্ধাদের স্মরণে লাকসাম জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৪

কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচনে সভাপতি সাঈদ, সেক্রেটারি জসিম নির্বাচিত

১৫

ইতালিতে প্রবাসীদের ভ্রমণসেবায় নতুন দিগন্ত—পপুলার ট্রাভেলসের হেড অফিস উদ্বোধন

১৬

বর্ষায় উত্তাল কুয়াকাটা সমুদ্র সৈকত, নিরাপত্তা জোরদারের দাবি পর্যটকদের

১৭

ঢাকার সাভারে ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘আন নাশিদ শিল্পী গোষ্ঠী’-এর উদ্যোগে বর্ণাঢ্য পুনর্মিলনী, আলোচনা সভা, নাশিদ পরিবেশনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৮

ঢাকার সাভারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৯

স্রোতের বিপরীতে দাঁড়ানোর সাহস: নীতি, বিবেক ও সত্যের পথে আমার অঙ্গীকার

২০