শিরোনাম :
মো:রমিজ আলী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
১৯ মে ২০২৬, ৭:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পরিত্যক্ত টিবি হাসপাতাল এখন জুয়ারি-নেশাখোরদের অভয়ারণ্য

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা রেলস্টেশনের পাশের দুর্গম পাহাড়ের চূড়ায় নীরবে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক বিস্মৃত অধ্যায়। ব্রিটিশ পরিকল্পনা ও প্রকৌশলগত সহযোগিতায় নির্মিত পুরাতন বক্ষব্যাধি হাসপাতাল (টিবি হাসপাতাল) ও স্যানেটোরিয়াম—যা একসময় যক্ষা রোগীদের চিকিৎসা ও সুস্থতার আশ্রয়স্থল ছিল, আজ তা পরিণত হয়েছে পরিত্যক্ত ধ্বংসস্তূপে। স্থানীয়দের অভিযোগ, বর্তমানে এটি জুয়ারি, মাদকসেবী ও অসামাজিক কর্মকাণ্ডের নিরাপদ আস্তানায় রূপ নিয়েছে।

জানা যায়, তৎকালীন আসাম-বেঙ্গল রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের যক্ষা রোগের চিকিৎসার জন্য মনোরম ও দূষণমুক্ত পাহাড়ি পরিবেশে এই হাসপাতালটি নির্মাণ করা হয়। যক্ষা রোগীদের জন্য নির্মল বাতাস ও প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় কুমিরা পাহাড়ের চূড়াকেই হাসপাতাল ও স্বাস্থ্যনিবাসের জন্য উপযুক্ত স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছিল। প্রায় ৩৯ একর জায়গাজুড়ে বিস্তৃত এই হাসপাতাল কমপ্লেক্সে ছিল তিনটি প্রধান দ্বিতল ভবন, চিকিৎসা কক্ষ এবং ডাক্তারদের আবাসিক ব্যবস্থা। যদিও ব্রিটিশ আমলে এর নির্মাণ কাজ শুরু হয়, হাসপাতালটির কার্যক্রম মূলত ১৯৫৫ সালে আনুষ্ঠানিকভাবে চালু হয়। পরবর্তীতে দেশে যক্ষার প্রকোপ কমে গেলে ১৯৯২ সালে হাসপাতালের সকল সরঞ্জাম ও কার্যক্রম চট্টগ্রাম সিআরবি রেলওয়ে হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর থেকেই হাসপাতালটি কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাব ও নিরাপত্তাহীনতার কারণে এখন পুরো এলাকাটি জঙ্গল, লতাপাতা ও আগাছায় ঢেকে গেছে। ভবনের ছাদ, দেয়াল, মেঝে, দরজা-জানালার কপাট ধীরে ধীরে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। স্থানীয়দের দাবি, বছরের পর বছর ধরে ভবনের ইট, রড, কাঠ, দরজা-জানালা ও অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি হয়ে গেছে।

এক সময়ের আধুনিক চিকিৎসাকেন্দ্র আজ পরিণত হয়েছে রহস্যঘেরা ধ্বংসস্তূপে। দুর্গম পাহাড়ি পথ, নির্জন পরিবেশ এবং কঙ্কালসার ভবনের কারণে এটি স্থানীয় তরুণ ও পর্যটকদের কাছে “হান্টেড অ্যাডভেঞ্চার প্লেস” হিসেবে পরিচিতি পেয়েছে। বিভিন্ন ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর এখানে এসে ভৌতিক ও রোমাঞ্চকর ভিডিওচিত্র ধারণ করছেন। তবে সচেতন মহলের প্রশ্ন—এমন একটি ঐতিহাসিক ও ব্রিটিশ স্থাপত্যশৈলির গুরুত্বপূর্ণ নিদর্শন কেন অবহেলায় ধ্বংস হবে? যথাযথ সংরক্ষণ, নিরাপত্তা ও সংস্কারের মাধ্যমে এটি একটি ঐতিহাসিক পর্যটন কেন্দ্র কিংবা হেরিটেজ স্পট হিসেবে গড়ে তোলা সম্ভব বলে মনে করছেন স্থানীয়রা। সীতাকুণ্ডের পাহাড়ের বুকে দাঁড়িয়ে থাকা পুরোনো এই টিবি হাসপাতাল যেন আজও ইতিহাসের নীরব সাক্ষী হয়ে শ্বাস নিচ্ছে—এক বিস্মৃত স্বপ্নপুরী, হারিয়ে যাওয়া এক টুকরো সোনালী অতীতের স্মারক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৭ মামলা, সাড়ে ৬ হাজার টাকা জরিমানা

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের জায়গা বেদখলের পাঁয়তারা

কুড়িগ্রামের এক মৎস্য গ্রামে ৩০০ পুকুর, ৭০০ পরিবার স্বাবলম্বী

সরকারি জমি খারিজের নামে টাকা নেওয়ার অভিযোগের প্রতিবাদ

সাভারে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থ মন্ত্রী

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সকল নাগরিক সমান- আসলাম চৌধুরী

পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা জরুরি: ইলিয়াস পাটোয়ারী

এ মাদ্রাসার সাথে আমার আত্মার সম্পর্ক;এত জরাজীর্ণ হওয়ার পরও সারাদেশে সেরা হওয়ায় আমি মুগ্ধ- মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি

১০

সাভারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

১১

নজরুল বর্ষ উপলক্ষে লাকসামে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১২

লাকসামে এমপি আবুল কালামের ভাইয়ের চেহলাম অনুষ্ঠিত

১৩

লাকসামে সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় অভিযোগ

১৪

লাকসাম পৌর জামায়াতের মেয়র প্রার্থীর সার্বিক তত্বাবধানে ফ্রি সুন্নাতে খৎনা কর্মসূচি অনুষ্ঠিত

১৫

সাভারে ক্যান্সার আক্রান্ত আশরাফের চিকিৎসায় অনুদান সংগ্রহে চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত।

১৬

ঢাকার সাভারে মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের সমর্থনে মিছিল করেছে সাভার পৌর ছাত্রদল।।

১৭

লাকসামে ছাত্রশিবিরের উদ্যোগে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

১৮

লাকসামে আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর জশনে জুলুছ অনুষ্ঠিত

১৯

সাভারে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্রে জিম্মি করে ২ লাখ টাকা আদায়ের অভিযোগ, আটক ৩

২০