শিরোনাম :
সাগর আহমেদ জজ,(নেত্রকোনা) প্রতিনিধিঃ 
১২ মে ২০২৬, ৯:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পূর্বধলায় ভোটার হতে পিতা-মাতাকে মৃত সাজিয়ে অভিনব জালিয়াতি

সাগর আহমেদ জজ,(নেত্রকোনা) প্রতিনিধিঃ

 



নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জীবিত বাবা-মাকে মৃত দেখিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে রুমা বেগমের নামে। ভুয়া মৃত্যু সনদ ব্যবহার করে ভোটার হওয়ার আবেদন করেন যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের শালদিঘা গ্রামে, উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ভোটার নিবন্ধনের আবেদন যাচাইয়ের সময় তথ্যগত অসংগতি ধরা পড়ে। অনুসন্ধান করে জানা যায়, আবেদনপত্রে রুমার পিতা-মাতাকে মৃত দেখানো হয় অথচ রুমা বেগমের বাবা জামাল মিয়া ও মা মনোয়ারা বেগম দুজনই জীবিত আছেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, জামাল মিয়া শ্যামগঞ্জ বাজারে দীর্ঘদিন ধরে মাংসের ব্যবসা করছেন এবং পরিবারসহ স্বাভাবিকভাবেই জীবন যাপন করছেন।

এ বিষয়ে গোহালাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বলেন, বিষয়টি তাঁর নজরে এসেছে। তিনি দাবি করেন, আবেদন যাচাই-বাছাইয়ের দায়িত্ব সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য ও প্রশাসনিক কর্মকর্তারা পালন করেন। তারা নথি পরীক্ষা করে আনলে আমি স্বাক্ষর করি। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. হাসিন ইসরাক বলেন, অনেক সময় উদ্যোক্তাদের কাছেও অনলাইন পোর্টালের আইডি ও পাসওয়ার্ড থাকে। সেই সুযোগে কেউ অপব্যবহার করে থাকতে পারে। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে। রুমা বেগম জানান, মায়ের সাথে বয়সজনিত জটিলতার কারণে তিনি আগে ভোটার হতে পারেননি। পরে স্থানীয় এক উদ্যোক্তার সহযোগিতায় আবেদন করেন।

এ বিষয়ে উদ্যোক্তা জেবিন বেগম ও সাদ্দাম হোসেন বলেন, তারা এ বিষয়ে জানেন না নির্বাচন অফিস থেকে জানানোর পর তারা তা জানতে পারেন উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, রুমা বেগমের জন্মসাল ২০০৪।তাঁর মায়ের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী জন্মসাল ১৯৯০ হলেও মৃত্যু নিবন্ধনে তা ১৯৭৫ দেখানো হয়েছে। বাবার ক্ষেত্রেও হিসাব গরমিল। এ বিষয়ে পূর্বধলা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা তাসনীম জাহান বলেন, জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে সরকারি নথি তৈরি করা গুরুতর অপরাধ। যারা এই জালিয়াতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূরূঙ্গামারী বাজারে ভয়াবহ আগুন, ১০৫ দোকান পুড়ে ছাই

লাকসামে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন ও কলম বিরতি কর্মসূচি পালন

ভিক্ষুককে কুপিয়ে ১৬০ টাকা ছিনতাই, কিশোর গ্যাং লিডার আটক

রৌমারীতে মোরগ পোলাওয়ের প্যাকেটে আস্ত ব্যাঙ

সীমান্তে বিজিবির কড়া নজরদারি, কোটি টাকার মালামাল জব্দ

পৃথক ঘটনায় বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে প্রাণ হারা‌লেন ২ যুবক

পৃথক মন্ত্রণালয় ও বাজেট দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন

যে জাতি গর্বিত সন্তানদের স্বীকৃতি দেয় না, সে জাতি কখনো উন্নতি করতে পারে না- ভূমি মন্ত্রী

ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ

কুমিল্লায় ৪ হাজার পিছ ইয়াবাসহ আটক-১

১০

নয় মাসের অনাথ শিশু থেকে ‘বিএ পাস’ সমাজসেবক: মেম্বার পদে লড়ছেন অদম্য হারাধন

১১

রাষ্ট্রদর্শন বাস্তবায়নেই শহীদ জিয়ার স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব- আসলাম চৌধুরী

১২

সাবেক সাংসদ আনোয়ার-উল আজিমের প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

১৩

এই চৌদ্দগ্রামে এই দুটোর স্থান হবে না-চৌদ্দগ্রামে আবদুল্লাহ মোঃ তাহের

১৪

জেলা ছাত্রদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন

১৫

পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তহোরুল নামে একজনের মর্মান্তিক মৃত্যু

১৬

১৮ ঘন্টা পর ডাকাতিয়া নদী থেকে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার

১৭

চৌদ্দগ্রাম পঞ্চম ও দ্বাদশ শ্রেণি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

১৮

ভেনিসে নতুন মেয়র সিমন ভেন্টুরিনির দায়িত্ব গ্রহণ

১৯

আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী

২০