শিরোনাম :
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
১৫ মে ২০২৬, ৯:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ধানের গুদাম, শিক্ষক সংকটে ক্লাস নেন স্কুলের পিয়ন

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে ধানের গুদাম হিসেবে ব্যবহার এবং পিয়ন দিয়ে শিক্ষার্থীদের পাঠদান করানোর অভিযোগ উঠেছে। কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের তৈয়ব খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন চিত্র দেখা গেছে, যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সরেজমিনে জানা যায়, বিদ্যালয়ের প্রথম শ্রেণির কক্ষটি গত চার দিন ধরে ধান সংরক্ষণের কাজে ব্যবহার করা হচ্ছিল। বিষয়টি জানাজানি হলে গত ১৩ মে তড়িঘড়ি করে কক্ষটি থেকে ধান সরিয়ে নেওয়া হয়।

এই বিষয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের বক্তব্যে বৈপরীত্য পাওয়া গেছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনোরঞ্জন রায় দাবি করেন, বিনয় কৃষ্ণ নামে এক ব্যক্তি সাময়িকভাবে সেখানে ধান রেখেছিলেন। শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ের পিয়ন সন্তোষ রায়ই ধানগুলো শ্রেণিকক্ষে রাখার ব্যবস্থা করেছিলেন। স্থানীয়দের তথ্যমতে, বিনয় কৃষ্ণ হলেন ওই পিয়ন সন্তোষ রায়ের বাবা। পিয়নের প্রভাব খাটিয়ে শ্রেণিকক্ষকে ব্যক্তিগত গুদামে পরিণত করার এই ঘটনায় স্থানীয় অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন। বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর ধরে বিদ্যালয়টিতে প্রধান শিক্ষক নেই। মোট ৮৩ জন শিক্ষার্থীর বিপরীতে কর্মরত আছেন মাত্র তিনজন শিক্ষক। এর মধ্যে আরও তিনটি শিক্ষক পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। বিদ্যালয়ের শিক্ষক সহকারী শিক্ষক মনোরঞ্জন রায় জানান, সহকারী শিক্ষিকা মোছাঃ রওশোনারা খাতুন মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন এবং অপর শিক্ষক মোঃ শামীম মিয়া ছুটিতে আছেন। শিক্ষক সংকটের বিষয়টি স্বীকার করে মনোরঞ্জন রায় বলেন, জনবল সংকটের কারণে অনেক সময় বিদ্যালয়ের পিয়ন সন্তোষ রায়ও শিক্ষার্থীদের পাঠদান করান।

এ বিষয়ে সন্তোষ রায় বলেন, শিক্ষক সংকট থাকায় মাঝে মাঝে আমি ক্লাস নিই। বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী পূর্ণিমা ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সোহাগসহ কয়েকজন জানায়, সন্তোষ স্যার প্রায়ই আমাদের ক্লাস নেন। বিদ্যালয়ের পাশের দোকানদার মোঃ নাজমুল ইসলাম অভিযোগ করে বলেন, বিদ্যালয়ে শিক্ষক উপস্থিতি খুব কম। অনেক সময় শিক্ষকরা আসেন না। তখন পিয়নই শিক্ষার্থীদের ক্লাস নেয়। স্থানীয় ইউপি সদস্য মনিন্দ্র রঞ্জন রায় বলেন, বিদ্যালয়ে যাওয়ার রাস্তা অত্যন্ত খারাপ হওয়ায় বর্ষাকালে চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এতে শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের উপস্থিতিই কমে যাচ্ছে।

এ বিষয়ে রাজারহাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শরীফ আহম্মদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বর্তমানে ‍তিনি ঢাকায় অবস্থান করছেন। রোববার কর্মস্থলে ফিরে এ বিষয়ে কথা বলবেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে কার্যকর তদারকি না থাকায় শিক্ষা কার্যক্রম প্রায় ভেঙে পড়েছে। দ্রুত প্রশাসনিক ব্যবস্থা না নিলে কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৭ মামলা, সাড়ে ৬ হাজার টাকা জরিমানা

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের জায়গা বেদখলের পাঁয়তারা

কুড়িগ্রামের এক মৎস্য গ্রামে ৩০০ পুকুর, ৭০০ পরিবার স্বাবলম্বী

সরকারি জমি খারিজের নামে টাকা নেওয়ার অভিযোগের প্রতিবাদ

সাভারে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থ মন্ত্রী

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সকল নাগরিক সমান- আসলাম চৌধুরী

পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা জরুরি: ইলিয়াস পাটোয়ারী

এ মাদ্রাসার সাথে আমার আত্মার সম্পর্ক;এত জরাজীর্ণ হওয়ার পরও সারাদেশে সেরা হওয়ায় আমি মুগ্ধ- মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি

১০

সাভারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

১১

নজরুল বর্ষ উপলক্ষে লাকসামে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১২

লাকসামে এমপি আবুল কালামের ভাইয়ের চেহলাম অনুষ্ঠিত

১৩

লাকসামে সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় অভিযোগ

১৪

লাকসাম পৌর জামায়াতের মেয়র প্রার্থীর সার্বিক তত্বাবধানে ফ্রি সুন্নাতে খৎনা কর্মসূচি অনুষ্ঠিত

১৫

সাভারে ক্যান্সার আক্রান্ত আশরাফের চিকিৎসায় অনুদান সংগ্রহে চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত।

১৬

ঢাকার সাভারে মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের সমর্থনে মিছিল করেছে সাভার পৌর ছাত্রদল।।

১৭

লাকসামে ছাত্রশিবিরের উদ্যোগে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

১৮

লাকসামে আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর জশনে জুলুছ অনুষ্ঠিত

১৯

সাভারে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্রে জিম্মি করে ২ লাখ টাকা আদায়ের অভিযোগ, আটক ৩

২০