সাভার পৌরসভা ও আশুলিয়া থানা মহিলা দলের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।ঢাকার সাভার পৌরসভা ও আশুলিয়া থানা মহিলা দলের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে সাভার-আশুলিয়া (ঢাকা-১৯) আসনের মাননীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর বাসভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
সাভার পৌরসভা মহিলা দলের নব-নির্বাচিত সভাপতি তানিয়া ইয়াসমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজনীন আক্তার নাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বিএনপির কেন্দ্রীয় নেত্রী সুলতানা আহমেদ, সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী ওবায়দুর রহমান অভি সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈনউদ্দিন বিপ্লব, বিশিষ্ট বিএনপি নেতা গোলাম মোস্তফা এবং সাভার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির।
অনুষ্ঠানে বিশেষ বক্তা ও অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামিমা রাহিম শিলা এবং সাধারণ সম্পাদক সুলতানা তানিয়া ইয়াসমিন।
পরিচিতি সভায় বক্তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান এবং আগামী দিনে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে একযোগে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে দলের সমৃদ্ধি এবং দেশের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে সাভার পৌরসভা ও আশুলিয়া থানা মহিলা দল এবং বিএনপির স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন
মন্তব্য করুন