শিরোনাম :
মো:রমিজ আলী, সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি:
২১ মে ২০২৬, ৮:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সীতাকুণ্ডে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রসহ নিহত ২

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসাছাত্রসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার উপজেলার বার আউলিয়া ও ছোট কুমিরা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকার হিংগুড়ি পাড়ার বাসিন্দা মহরম আলী এবং মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নয় দুয়ারিয়া এলাকার মোহাম্মদ মুসলিমের ছেলে মোঃ হাসান। সহপাঠীদের বরাতে জানা যায়, মাদ্রাসাছাত্র হাসানসহ কয়েকজন বন্ধু মিরসরাই উপজেলার হাদী ফকিরহাট বাজার থেকে ট্রাকে করে আকিলপুর সমুদ্র সৈকতে বেড়াতে আসেন। আকিলপুর রাস্তার মাথায় পৌঁছানোর পর ট্রাক থেকে নামার সময় হাসান উল্টো পাশ দিয়ে নামেন। এ সময় চট্টগ্রামমুখী পিছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

অপরদিকে, উপজেলার ছোট কুমিরা এলাকায় পৃথক আরেকটি সড়ক দুর্ঘটনায় মহরম আলীর মৃত্যু হয়। তবে এ ঘটনায় বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে একজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং অপরজনের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়দের দাবি, মহাসড়কে বেপরোয়া যান চলাচল ও অসচেতনভাবে গাড়িতে যাতায়াতের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে জলাবদ্ধতা নিরসন এবং স্থানীয়দের দুর্ভোগ কমাতে অবকাঠামোগত উন্নয়নে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে।

সাভারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের হাতে তারেক রহমানের উপহার পৌঁছে দিলেন ছাত্রদল

লাকসামে ৩ শিশু যৌন নিপীড়ন মামলার পলাতক আসামি মকবুল গ্রেফতার

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে এআই ছবি ছড়িয়ে সাভারে বিএনপি নেতা আব্দুর রহমানের বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ

যৌন নিপীড়ক মকবুলের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

লাকসামে যৌন হয়রানির অভিযোগে থানায় মামলা, অভিযুক্ত পলাতক

শূন্য বিনিয়োগ থেকে স্বপ্নের বাংলাদেশের পথে- মোঃ সাইফুল হাওলাদার, প্রতিষ্ঠাতা ও সিইও, কেনাকাটা (Kenakata)

সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নে নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে সেলাই প্রশিক্ষণ এবং সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান।

সাভারে লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর উদ্যোক্তা ও চাকরি মেলা অনুষ্ঠিত: সমঅধিকারের আহবান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১০

মানবাধিকার কার্যক্রমে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার অর্জন

১১

জীবনের ঝুঁকি নিয়ে দুই ছিনতাইকারীকে ধরলেন সাংবাদিক সাইফ

১২

হোটেল শ্রমিকদের অধিকার আদায়ে সাভারে মতবিনিময় ও উদ্বোধন অনুষ্ঠিত।

১৩

বাংগড্ডা বাজার পূবালী ব্যাংক শাখায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

জঙ্গল সলিমপুরের সড়ক নির্মাণে সেনাবাহিনীকে বিকল্প পথের পরামর্শ সিডিএর

১৫

জুলাই যোদ্ধাদের স্মরণে লাকসাম জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৬

কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচনে সভাপতি সাঈদ, সেক্রেটারি জসিম নির্বাচিত

১৭

ইতালিতে প্রবাসীদের ভ্রমণসেবায় নতুন দিগন্ত—পপুলার ট্রাভেলসের হেড অফিস উদ্বোধন

১৮

বর্ষায় উত্তাল কুয়াকাটা সমুদ্র সৈকত, নিরাপত্তা জোরদারের দাবি পর্যটকদের

১৯

ঢাকার সাভারে ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘আন নাশিদ শিল্পী গোষ্ঠী’-এর উদ্যোগে বর্ণাঢ্য পুনর্মিলনী, আলোচনা সভা, নাশিদ পরিবেশনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২০