মো:রমিজ আলী সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি:
এবং কুমিরা ইউনিয়নের মাজার গেইট রেলওয়ে কলোনী এলাকায় এ অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। অভিযানে সহযোগিতা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, চট্টগ্রাম। অভিযান চলাকালে মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় তিনজনকে দণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন— দক্ষিণ মাহমুদাবাদ এলাকার মোঃ আমিনুল ইসলাম, যাকে ১ হাজার টাকা অর্থদণ্ড ও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়; মোঃ আকরাম হোসেন, যাকে ৫০০ টাকা অর্থদণ্ড ও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়; এবং মাজার গেইট রেলওয়ে কলোনী এলাকার মোঃ ইমন, যাকে ৫০০ টাকা অর্থদণ্ড ও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয় এবং মাদক সেবনের সত্যতা পাওয়ায় আইন অনুযায়ী সাজা প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন, জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন