শিরোনাম :
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।
২০ মে ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে- সফিকুর রহমান সফিক

আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে। কেবল পুঁথিগত বিদ্যা অর্জন করলেই চলবে না, বরং শিক্ষার্থীদের দেশপ্রেম ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। আমি তাদেরকে বলবো যে, তারা সমাজ এবং রাষ্ট্রের জন্য নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে তৈরি করে অবদান রাখতে পারে, সেভাবে গড়ে উঠুক। মঙ্গলবার (১৯ মে) কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের হাজীপুরা বালিকা দাখিল মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ও দৈনিক আজকের জীবন পত্রিকার সম্পাদক সফিকুর রহমান সফিক। তিনি আরও বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক বিকাশে অত্যন্ত সহায়ক। শরীর ও মন ভালো রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি মিজানুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার মাওলানা মুনীরুজ্জামান, মৈশাতুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক আবদুর রহিম মজুমদার এবং সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মতিন।

অনুষ্ঠানে প্রধান অতিথির পক্ষ থেকে ৩০ জন কৃতি শিক্ষার্থীর হাতে নগদ আর্থিক সম্মাননা তুলে দেওয়া হয়। এরপর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি মো. সফিকুর রহমান ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ। মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে মাদ্রাসা গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৭ মামলা, সাড়ে ৬ হাজার টাকা জরিমানা

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের জায়গা বেদখলের পাঁয়তারা

কুড়িগ্রামের এক মৎস্য গ্রামে ৩০০ পুকুর, ৭০০ পরিবার স্বাবলম্বী

সরকারি জমি খারিজের নামে টাকা নেওয়ার অভিযোগের প্রতিবাদ

সাভারে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থ মন্ত্রী

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সকল নাগরিক সমান- আসলাম চৌধুরী

পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা জরুরি: ইলিয়াস পাটোয়ারী

এ মাদ্রাসার সাথে আমার আত্মার সম্পর্ক;এত জরাজীর্ণ হওয়ার পরও সারাদেশে সেরা হওয়ায় আমি মুগ্ধ- মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি

১০

সাভারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

১১

নজরুল বর্ষ উপলক্ষে লাকসামে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১২

লাকসামে এমপি আবুল কালামের ভাইয়ের চেহলাম অনুষ্ঠিত

১৩

লাকসামে সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় অভিযোগ

১৪

লাকসাম পৌর জামায়াতের মেয়র প্রার্থীর সার্বিক তত্বাবধানে ফ্রি সুন্নাতে খৎনা কর্মসূচি অনুষ্ঠিত

১৫

সাভারে ক্যান্সার আক্রান্ত আশরাফের চিকিৎসায় অনুদান সংগ্রহে চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত।

১৬

ঢাকার সাভারে মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের সমর্থনে মিছিল করেছে সাভার পৌর ছাত্রদল।।

১৭

লাকসামে ছাত্রশিবিরের উদ্যোগে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

১৮

লাকসামে আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর জশনে জুলুছ অনুষ্ঠিত

১৯

সাভারে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্রে জিম্মি করে ২ লাখ টাকা আদায়ের অভিযোগ, আটক ৩

২০