শিরোনাম :
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
২১ মে ২০২৬, ৮:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুকুরে মাছ ধরতে গিয়ে কুড়িগ্রামে বজ্রপাতে অটোচালকের মৃত্যু

কুড়িগ্রামের চিলমারীতে বৃষ্টির মধ্যে পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রফিকুল ইসলাম (৩৩) নামের এক অটোচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার থানাহাট ইউনিয়নের বজরা তবকপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম ওই এলাকার নুরুজ্জামানের ছেলে। তিনি পেশায় একজন ইজিবাইক (অটোরিকশা) চালক ছিলেন। বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালের দিকে চিলমারী উপজেলায় হুট করে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এ সময় মোঃ রফিকুল ইসলাম বাড়ির পাশে একটি পুকুরে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে আকস্মিক তীব্র বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে বৃষ্টি কমলে স্থানীয় বাসিন্দারা পুকুরে তার মরদেহ ভাসতে দেখে পরিবারকে খবর দেন এবং লাশ উদ্ধার করেন। চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার জানান, বজ্রপাতে এক যুবকের মৃত্যুর খবর পাওয়ার পর পরই ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে আইনি প্রক্রিয়া মেনে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূরূঙ্গামারী বাজারে ভয়াবহ আগুন, ১০৫ দোকান পুড়ে ছাই

লাকসামে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন ও কলম বিরতি কর্মসূচি পালন

ভিক্ষুককে কুপিয়ে ১৬০ টাকা ছিনতাই, কিশোর গ্যাং লিডার আটক

রৌমারীতে মোরগ পোলাওয়ের প্যাকেটে আস্ত ব্যাঙ

সীমান্তে বিজিবির কড়া নজরদারি, কোটি টাকার মালামাল জব্দ

পৃথক ঘটনায় বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে প্রাণ হারা‌লেন ২ যুবক

পৃথক মন্ত্রণালয় ও বাজেট দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন

যে জাতি গর্বিত সন্তানদের স্বীকৃতি দেয় না, সে জাতি কখনো উন্নতি করতে পারে না- ভূমি মন্ত্রী

ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ

কুমিল্লায় ৪ হাজার পিছ ইয়াবাসহ আটক-১

১০

নয় মাসের অনাথ শিশু থেকে ‘বিএ পাস’ সমাজসেবক: মেম্বার পদে লড়ছেন অদম্য হারাধন

১১

রাষ্ট্রদর্শন বাস্তবায়নেই শহীদ জিয়ার স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব- আসলাম চৌধুরী

১২

সাবেক সাংসদ আনোয়ার-উল আজিমের প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

১৩

এই চৌদ্দগ্রামে এই দুটোর স্থান হবে না-চৌদ্দগ্রামে আবদুল্লাহ মোঃ তাহের

১৪

জেলা ছাত্রদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন

১৫

পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তহোরুল নামে একজনের মর্মান্তিক মৃত্যু

১৬

১৮ ঘন্টা পর ডাকাতিয়া নদী থেকে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার

১৭

চৌদ্দগ্রাম পঞ্চম ও দ্বাদশ শ্রেণি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

১৮

ভেনিসে নতুন মেয়র সিমন ভেন্টুরিনির দায়িত্ব গ্রহণ

১৯

আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী

২০