শিরোনাম :
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
১৩ জুনe ২০২৬, ৮:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নারী প্যানেল চেয়ারম্যানের আপত্তিকর ভিডিও ভাইরাল

দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মোছাঃ খাদিজা বেগম

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মোছাঃ খাদিজা বেগমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি আপত্তিকর ভিডিও এবং ইউনিয়ন পরিষদের সদস্যদের সঙ্গে অসদাচরণসহ বিভিন্ন অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় কুড়িগ্রাম জেলা প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে, গত ১০ জুন জেলা প্রশাসক অন্নাপূর্ণা দেবনাথ স্বাক্ষরিত এক আদেশে খাদিজা বেগমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম সচল রাখতে নাগেশ্বরী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ ফিরোজ কবিরকে প্রশাসকের দায়িত্ব প্রদান করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর সন্তোষপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান মোছাঃ খাদিজা বেগম। দায়িত্ব গ্রহণের পর থেকেই পরিষদের একাধিক সদস্যের সঙ্গে তার বিরোধের সৃষ্টি হয়। পরে ইউপি সদস্যরা তার বিরুদ্ধে অসদাচরণ, স্বেচ্ছাচারিতা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করেন। এরই মধ্যে কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে মোছাঃ খাদিজা বেগমের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি এবং এর কয়েকটি স্ক্রিনশট দ্রুত ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ভাইরাল হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে শুরু হয় আলোচনা-সমালোচনা। একজন জনপ্রতিনিধির এমন কর্মকাণ্ডে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে, অভিযোগগুলোর বিষয়ে নাগেশ্বরী উপজেলা প্রশাসনের তদন্তে সত্যতা পাওয়া গেছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই কর্তৃপক্ষ প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এ বিষয়ে মোছাঃ খাদিজা বেগমের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. খোদাদাদ হোসেন বলেন, শুধু ভিডিও ভাইরাল হওয়ার কারণে খাদিজা বেগমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ ছিল। এসব অভিযোগ তদন্ত করে প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম ও জনসেবা অব্যাহত রাখার স্বার্থে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবার ইউরোপে থাকলেও, ফুটবলার বানাতে কুড়িগ্রামেই থেকে গেছেন লাইজু

সীতাকুণ্ড থেকে বিশাল গাড়িবহর নিয়ে নেতাকর্মীদের অংশগ্রহণ

নারী প্যানেল চেয়ারম্যানের আপত্তিকর ভিডিও ভাইরাল

ওষুধ খাইয়ে অটোরিকশা ছিনতাই- গ্রেফতার ২

সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন- দুই আসামি গ্রেপ্তার

ছাত্রলীগের ঝটিকা মিছিল, বিশেষ ক্ষমতা আইনে মামলা; গ্রেফতার ৬

কুমিল্লায় বাংলাদেশ সাংবাদিক সমিতির গুণিজন সম্মাননা

ক্যান্সার আক্রান্তদের মাঝে নগদ সহায়তা ও ঔষধি চারা বিতরণ

পুলিশ সদস্যদের প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের জয়

দায়েরকৃত মামলা জেলা তথ্য অফিসে রেকর্ডভুক্তির আবেদন, সাংবাদিকের উপর হামলার অভিযোগ

১০

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মহানগর বিএনপির সভাপতি

১১

প্রতিবন্ধী বাতিজিকে ধর্ষণ গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা

১২

নিখোঁজ শিবির নেতা জিসান কে লাকসাম থেকে অচেতন অবস্থায় উদ্ধার

১৩

শ্রুতি পালের মৃত্যুর ঘটনায় তানভীরের বিরুদ্ধে অপপ্রচারে পরিবারের সংবাদ সম্মেলন

১৪

সপ্তাহের মধ্যে নিচ্ছিন্ন পুরো পরিবার

১৫

সরকারি নিবন্ধন পেল লাকসাম প্রেস ক্লাব

১৬

মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

১৭

পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

১৮

জঙ্গল সলিমপুরে সেনাবাহিনীর সড়ক নির্মাণ শুরু

১৯

কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি পদে সীতাকুণ্ডের ফেরদৌস আহমেদ মুন্না

২০