শিরোনাম :
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।
১৪ জুনe ২০২৬, ৮:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গ্রাম-বাংলার কাবাডি খেলার ঐতিহ্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে- কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান

গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ও জাতীয় খেলা কাবাডির অস্তিত্ব রক্ষায় সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শামসুল ইসলাম। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে কাবাডি দিন দিন জনপ্রিয়তা অর্জন করলেও বাংলাদেশে এই ঐতিহ্যবাহী খেলাটি ক্রমেই হারিয়ে যাচ্ছে। কাবাডির ঐতিহ্য ধরে রাখতে এবং নতুন প্রজন্মের মাঝে খেলাটিকে ছড়িয়ে দিতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

রবিবার (১৪ জুন) সকালে কুমিল্লা স্টেডিয়ামের জিমনেসিয়ামে অনুষ্ঠিত আন্তঃকলেজ কাবাডি প্রতিযোগিতার উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া নৈপুণ্যে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক আবু সালেহ মো. তারিক মাহমুদ এবং জেলা ক্রীড়া কর্মকর্তা সুমন কুমার মিত্র। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন শিক্ষা বোর্ডের উপ-সচিব (একাডেমি) ও ক্রীড়া কর্মকর্তা মুহাম্মাদ আবদুল কাদির। সভাপতিত্ব করেন কলেজ পরিদর্শক প্রফেসর মো. নূরুন্নবী আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক আবুল হাসনাত বাবুল ও ক্রীড়া সংগঠক দরুল হুদা জেনু। প্রতিযোগিতায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন আটটি কলেজ অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী কলেজগুলো হলো— ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, ফেনী সরকারি কলেজ, কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজ, শশীদল আলহাজ মুহাম্মাদ আবু তাহের কলেজ, ক্যান্টনমেন্ট কলেজ, মোশারফ হোসেন খান চৌধুরী ডিগ্রি কলেজ, কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজ এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।

দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শিক্ষা বোর্ডের উপ-সচিব (একাডেমি) ও ক্রীড়া কর্মকর্তা মুহাম্মাদ আবদুল কাদির। এ সময় শিক্ষা বোর্ডের সহকারী ক্রীড়া কর্মকর্তা মো. সাঈম মিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। কাবাডির মতো দেশীয় খেলাগুলোর চর্চা বাড়াতে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নিয়মিত প্রতিযোগিতা আয়োজনের ওপরও গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়া সাইবার ফোর্স লাকসাম এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার ওসি

কোস্ট গার্ড-বিজিবির পৃথক অভিযান: ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার

ব্রেস্ট টিউমার কেন হয়? এর চিকিৎসা কী- ডা. জান্নাতুল ফেরদৌস

সীতাকুণ্ডের সাগর উপকূলে উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে

অবশেষে দখলমুক্ত হলো নবাব ফয়জুন্নেছা জাদুঘরের ঐতিহাসিক প্রবেশপথ

সীমান্তরেখায় ৬ নারী-শিশুর দিন কাটছে অনাহারে

গ্রাম-বাংলার কাবাডি খেলার ঐতিহ্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে- কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান

র‌্যাবের অভিযানে ৬৭ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

পরিবার ইউরোপে থাকলেও, ফুটবলার বানাতে কুড়িগ্রামেই থেকে গেছেন লাইজু

১০

সীতাকুণ্ড থেকে বিশাল গাড়িবহর নিয়ে নেতাকর্মীদের অংশগ্রহণ

১১

নারী প্যানেল চেয়ারম্যানের আপত্তিকর ভিডিও ভাইরাল

১২

ওষুধ খাইয়ে অটোরিকশা ছিনতাই- গ্রেফতার ২

১৩

সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন- দুই আসামি গ্রেপ্তার

১৪

ছাত্রলীগের ঝটিকা মিছিল, বিশেষ ক্ষমতা আইনে মামলা; গ্রেফতার ৬

১৫

কুমিল্লায় বাংলাদেশ সাংবাদিক সমিতির গুণিজন সম্মাননা

১৬

ক্যান্সার আক্রান্তদের মাঝে নগদ সহায়তা ও ঔষধি চারা বিতরণ

১৭

পুলিশ সদস্যদের প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের জয়

১৮

দায়েরকৃত মামলা জেলা তথ্য অফিসে রেকর্ডভুক্তির আবেদন, সাংবাদিকের উপর হামলার অভিযোগ

১৯

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মহানগর বিএনপির সভাপতি

২০