শিরোনাম :
মো:রমিজ আলী,সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি:
৭ মে ২০২৬, ২:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ, ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা

মো:রমিজ আলী,সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি:

 



চট্টগ্রাম জেলা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে একটি বসতবাড়ির নিচতলায় বিপুল পরিমাণ অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদ রাখার দায়ে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম। এ সময় সীতাকুণ্ড মডেল থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল। অভিযান সূত্রে জানা যায়, কুমিরা এলাকার একটি বসতবাড়ির নিচতলায় অবস্থিত গোডাউনে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণভাবে বিপুল পরিমাণ এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ করে রাখা হচ্ছিল। অভিযানে গিয়ে প্রশাসন দেখতে পায়, “মেসার্স ইউনুছ এন্টারপ্রাইজ” নামে প্রতিষ্ঠানের মালিক সিরাজ সওদাগর অনুমোদনের সীমা অতিক্রম করে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার সংরক্ষণ করেছেন। গেছে, প্রতিষ্ঠানটির নামে সর্বোচ্চ ৪০টি গ্যাস সিলিন্ডার সংরক্ষণের অনুমোদন থাকলেও সেখানে এক হাজারের অধিক গ্যাস সিলিন্ডার মজুদ রাখা হয়েছিল। তাও আবার একটি আবাসিক বসতবাড়ির নিচতলায়, যা স্থানীয় বাসিন্দাদের জন্য বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করেছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ ঘটনায় ভোক্তা অধিকার ও জননিরাপত্তা বিবেচনায় মেসার্স ইউনুছ এন্টারপ্রাইজের মালিক সিরাজ সওদাগরকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে আগামী এক সপ্তাহের মধ্যে বসতবাড়ির গোডাউন থেকে সকল গ্যাস সিলিন্ডার সরিয়ে নেওয়ার কঠোর নির্দেশ প্রদান করেন। অন্যথায় পরবর্তীতে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়। স্থানীয়রা জানান, আবাসিক এলাকায় এভাবে বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার মজুদ থাকায় দীর্ঘদিন ধরে আতঙ্কে ছিলেন তারা। প্রশাসনের এমন অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী। উপজেলা প্রশাসন জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অবৈধ ও ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডার মজুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূরূঙ্গামারী বাজারে ভয়াবহ আগুন, ১০৫ দোকান পুড়ে ছাই

লাকসামে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন ও কলম বিরতি কর্মসূচি পালন

ভিক্ষুককে কুপিয়ে ১৬০ টাকা ছিনতাই, কিশোর গ্যাং লিডার আটক

রৌমারীতে মোরগ পোলাওয়ের প্যাকেটে আস্ত ব্যাঙ

সীমান্তে বিজিবির কড়া নজরদারি, কোটি টাকার মালামাল জব্দ

পৃথক ঘটনায় বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে প্রাণ হারা‌লেন ২ যুবক

পৃথক মন্ত্রণালয় ও বাজেট দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন

যে জাতি গর্বিত সন্তানদের স্বীকৃতি দেয় না, সে জাতি কখনো উন্নতি করতে পারে না- ভূমি মন্ত্রী

ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ

কুমিল্লায় ৪ হাজার পিছ ইয়াবাসহ আটক-১

১০

নয় মাসের অনাথ শিশু থেকে ‘বিএ পাস’ সমাজসেবক: মেম্বার পদে লড়ছেন অদম্য হারাধন

১১

রাষ্ট্রদর্শন বাস্তবায়নেই শহীদ জিয়ার স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব- আসলাম চৌধুরী

১২

সাবেক সাংসদ আনোয়ার-উল আজিমের প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

১৩

এই চৌদ্দগ্রামে এই দুটোর স্থান হবে না-চৌদ্দগ্রামে আবদুল্লাহ মোঃ তাহের

১৪

জেলা ছাত্রদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন

১৫

পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তহোরুল নামে একজনের মর্মান্তিক মৃত্যু

১৬

১৮ ঘন্টা পর ডাকাতিয়া নদী থেকে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার

১৭

চৌদ্দগ্রাম পঞ্চম ও দ্বাদশ শ্রেণি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

১৮

ভেনিসে নতুন মেয়র সিমন ভেন্টুরিনির দায়িত্ব গ্রহণ

১৯

আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী

২০