শিরোনাম :
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
১৭ মে ২০২৬, ১:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৯৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৯৬০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৬ মে) রাতে বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম জেলা পুলিশ। এর আগে একইদিন দুপুরে উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি চৌকস দল ফুলবাড়ী থানাধীন ৬ নম্বর কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী এলাকায় অভিযান চালায়। এসময় ওই এলাকার বাসিন্দা মোঃ হাফিজুর রহমানকে (৩০) তার নিজ বসতবাড়ি থেকে ৯৬০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লাখ ৮৮ হাজার টাকা।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম, পিপিএম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশ এ অভিযান পরিচালনা করেছে। এ ঘটনায় ফুলবাড়ী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, জেলার বিভিন্ন এলাকায় মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যদের প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের জয়

দায়েরকৃত মামলা জেলা তথ্য অফিসে রেকর্ডভুক্তির আবেদন, সাংবাদিকের উপর হামলার অভিযোগ

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মহানগর বিএনপির সভাপতি

প্রতিবন্ধী বাতিজিকে ধর্ষণ গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা

নিখোঁজ শিবির নেতা জিসান কে লাকসাম থেকে অচেতন অবস্থায় উদ্ধার

শ্রুতি পালের মৃত্যুর ঘটনায় তানভীরের বিরুদ্ধে অপপ্রচারে পরিবারের সংবাদ সম্মেলন

সপ্তাহের মধ্যে নিচ্ছিন্ন পুরো পরিবার

সরকারি নিবন্ধন পেল লাকসাম প্রেস ক্লাব

মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

১০

জঙ্গল সলিমপুরে সেনাবাহিনীর সড়ক নির্মাণ শুরু

১১

কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি পদে সীতাকুণ্ডের ফেরদৌস আহমেদ মুন্না

১২

ভেনিসে প্রবাসী ও স্থানীয়দের সম্প্রীতি ও সংস্কৃতির প্রদর্শনী মিলনমেলা

১৩

কুমিল্লা মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে আটক ২

১৪

ইপিজেডের রাসায়নিক বর্জ্য প্রাকৃতিক খালে ছাড়া যাবে না- মনিরুল হক চৌধুরী

১৫

কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ১৯৯৫০ পিছ ইয়াবাসহ আটক-১

১৬

চৌদ্দগ্রামে বিকল ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কা, চালক নিহত

১৭

কুমিল্লায় দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কা, নিহত-২

১৮

তাওসীফ এর প্লে শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষায় কৃতিত্ব অর্জন

১৯

সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

২০