শিরোনাম :
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।
২০ জুলাই ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই যোদ্ধাদের স্মরণে লাকসাম জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

Oplus_16908288

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।

 



জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে লাকসামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম পৌরসভা ও উপজেলা শাখার উদ্যোগে সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় লাকসাম সমাজকল্যাণ পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ডক্টর ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদদের রূহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও ওলামা-মাশায়েখ কুমিল্লা দক্ষিণ জেলার সভাপতি মাওলানা নুর মোহাম্মদ তাহেরী।

লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মুহাম্মদ জোবায়ের ফয়সালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা জামায়াতের আমীর হাফেজ জহিরুল ইসলাম, জুলাই শহীদ আব্দুর রহমান জিসানের পিতা বাবুল সরকার, পৌরসভা জামায়াতের সহকারী সেক্রেটারি নূরে আলম, মাস্টার একেএম শাহআলম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজ শাখার সভাপতি মোবারক হোসেন রায়হান, লাকসাম উপজেলা সভাপতি রিয়াজ হোসেন, বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের কুমিল্লা জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ও আহত জুলাই যোদ্ধা তানবীরুল ইসলাম, আহত জুলাই যোদ্ধা মাসুদ রানা সৌরভ প্রমুখ।

এ সময় শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা দক্ষিণ জেলার সেক্রেটারি মাওলানা সাহাবুদ্দিন হায়দারসহ লাকসাম পৌরসভা ও উপজেলা জামায়াতের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, যারা জুলাই আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং জনগণের সঙ্গে প্রতারণা করেছে, তাদের পরিণতি ফ্যাসিস্ট হাসিনার চাইতেও খারাপ হবে। তারা অভিযোগ করেন, ফ্যাসিস্ট সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও তাদের সহযোগীদের দেশের প্রচলিত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। জুলাই আন্দোলনকে ধারণ করে জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান বক্তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের হাতে তারেক রহমানের উপহার পৌঁছে দিলেন ছাত্রদল

লাকসামে ৩ শিশু যৌন নিপীড়ন মামলার পলাতক আসামি মকবুল গ্রেফতার

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে এআই ছবি ছড়িয়ে সাভারে বিএনপি নেতা আব্দুর রহমানের বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ

যৌন নিপীড়ক মকবুলের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

লাকসামে যৌন হয়রানির অভিযোগে থানায় মামলা, অভিযুক্ত পলাতক

শূন্য বিনিয়োগ থেকে স্বপ্নের বাংলাদেশের পথে- মোঃ সাইফুল হাওলাদার, প্রতিষ্ঠাতা ও সিইও, কেনাকাটা (Kenakata)

সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নে নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে সেলাই প্রশিক্ষণ এবং সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান।

সাভারে লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর উদ্যোক্তা ও চাকরি মেলা অনুষ্ঠিত: সমঅধিকারের আহবান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মানবাধিকার কার্যক্রমে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার অর্জন

১০

জীবনের ঝুঁকি নিয়ে দুই ছিনতাইকারীকে ধরলেন সাংবাদিক সাইফ

১১

হোটেল শ্রমিকদের অধিকার আদায়ে সাভারে মতবিনিময় ও উদ্বোধন অনুষ্ঠিত।

১২

বাংগড্ডা বাজার পূবালী ব্যাংক শাখায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

জঙ্গল সলিমপুরের সড়ক নির্মাণে সেনাবাহিনীকে বিকল্প পথের পরামর্শ সিডিএর

১৪

জুলাই যোদ্ধাদের স্মরণে লাকসাম জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৫

কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচনে সভাপতি সাঈদ, সেক্রেটারি জসিম নির্বাচিত

১৬

ইতালিতে প্রবাসীদের ভ্রমণসেবায় নতুন দিগন্ত—পপুলার ট্রাভেলসের হেড অফিস উদ্বোধন

১৭

বর্ষায় উত্তাল কুয়াকাটা সমুদ্র সৈকত, নিরাপত্তা জোরদারের দাবি পর্যটকদের

১৮

ঢাকার সাভারে ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘আন নাশিদ শিল্পী গোষ্ঠী’-এর উদ্যোগে বর্ণাঢ্য পুনর্মিলনী, আলোচনা সভা, নাশিদ পরিবেশনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৯

ঢাকার সাভারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২০