শিরোনাম :
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
১০ মে ২০২৬, ৯:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদ ব্যবহার করে অন্যের জমি নিজের নামে নামজারি (মিউটেশন) করার চেষ্টার অভিযোগে একজনকে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মোঃ আব্দুস সাত্তার। তিনি সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর মিয়াপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। রবিবার (১০ মে) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসে এ ঘটনা ঘটে। জানা গেছে, অভিযুক্ত আব্দুস সাত্তার জালিয়াতির মাধ্যমে একটি ভুয়া ওয়ারিশ সনদ তৈরি করেন। পরে সেই সনদ ব্যবহার করে অন্যের মালিকানাধীন জমি নিজের নামে নামজারি করার চেষ্টা করেন। বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ একরামুল হক নাহিদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। জালিয়াতির অপরাধে তাকে ৩ (তিন) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে আইনগত প্রক্রিয়ায় জেলহাজতে পাঠানো হয়েছে। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ বলেন, “ভূমি সংক্রান্ত যেকোনো ধরনের জালিয়াতি বা প্রতারণা রোধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। সরকারি কাজে বিঘ্ন ঘটানো বা ভুয়া নথি ব্যবহার করে সাধারণ মানুষের জমি আত্মসাতের চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। ভূমি অফিস সূত্রে জানা গেছে, সাধারণ মানুষকে হয়রানিমুক্ত রাখতে এবং ভূমিসেবা আরও স্বচ্ছ করতে এ ধরনের কঠোর তদারকি ও অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূরূঙ্গামারী বাজারে ভয়াবহ আগুন, ১০৫ দোকান পুড়ে ছাই

লাকসামে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন ও কলম বিরতি কর্মসূচি পালন

ভিক্ষুককে কুপিয়ে ১৬০ টাকা ছিনতাই, কিশোর গ্যাং লিডার আটক

রৌমারীতে মোরগ পোলাওয়ের প্যাকেটে আস্ত ব্যাঙ

সীমান্তে বিজিবির কড়া নজরদারি, কোটি টাকার মালামাল জব্দ

পৃথক ঘটনায় বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে প্রাণ হারা‌লেন ২ যুবক

পৃথক মন্ত্রণালয় ও বাজেট দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন

যে জাতি গর্বিত সন্তানদের স্বীকৃতি দেয় না, সে জাতি কখনো উন্নতি করতে পারে না- ভূমি মন্ত্রী

ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ

কুমিল্লায় ৪ হাজার পিছ ইয়াবাসহ আটক-১

১০

নয় মাসের অনাথ শিশু থেকে ‘বিএ পাস’ সমাজসেবক: মেম্বার পদে লড়ছেন অদম্য হারাধন

১১

রাষ্ট্রদর্শন বাস্তবায়নেই শহীদ জিয়ার স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব- আসলাম চৌধুরী

১২

সাবেক সাংসদ আনোয়ার-উল আজিমের প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

১৩

এই চৌদ্দগ্রামে এই দুটোর স্থান হবে না-চৌদ্দগ্রামে আবদুল্লাহ মোঃ তাহের

১৪

জেলা ছাত্রদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন

১৫

পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তহোরুল নামে একজনের মর্মান্তিক মৃত্যু

১৬

১৮ ঘন্টা পর ডাকাতিয়া নদী থেকে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার

১৭

চৌদ্দগ্রাম পঞ্চম ও দ্বাদশ শ্রেণি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

১৮

ভেনিসে নতুন মেয়র সিমন ভেন্টুরিনির দায়িত্ব গ্রহণ

১৯

আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী

২০