শিরোনাম :
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
২০ মে ২০২৬, ৬:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভূরুঙ্গামারীতে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের পরিবারকে হত‍্যার হুমকি

বসতভিটার জমি সংক্রান্ত বিরোধের জেরে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় এক সাংবাদিকের পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিসহ বিভিন্নভাবে হয়রানি করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সাংবাদিকের নাম মোঃ মনিরুজ্জামান। তিনি কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিমছাট গোপালপুর গ্রামের বাসিন্দা। মোঃ মনিরুজ্জামান দীর্ঘদিন যাবত বিভিন্ন গণমাধ্যমে ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। বর্তমানে তিনি দৈনিক সংগ্রাম, ডেইলি কান্ট্রি টুডে ও নিউজ জি২৪.কম নিউজ পোর্টালের ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োজিত আছেন।

জানা গেছে, প্রায় চার যুগ আগে ১৯ শতাংশ জমি কিনে বসতি স্থাপন করে ওই সাংবাদিকের পরিবার। ভুক্তভোগী সাংবাদিকের পরিবারের সদস্যদের মালিকানাধীন জমি দীর্ঘদিন যাবৎ জবরদখল করে রেখেছে মোঃ আলমগীর হোসেন (৪০) ও মোঃ আল আমিন (৩৬) নামের আপন দুই ভাই। তারা কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিমছাট গোপালপুর গ্রামের মৃত আসকর আলীর ছেলে। বাড়ির সীমানার সাথে অভিযুক্তদের একটি পুকুর ছিলো। প্রতি বছর বর্ষায় সেই পুকুরের পাড় ভেঙে প্রায় দুই শতাংশ জমি পুকুরে চলে যায়। তিন বছর আগে অভিযুক্তরা পুকুরটি ভরাট করে নতুন বাড়ি তৈরি করে সম্পূর্ণ জমি দখলে নেয়। ভুক্তভোগী সাংবাদিক ও তার পরিবারের সদস্যরা বেসরকারি সার্ভেয়ার দিয়ে গত বছরের অক্টোবরের ২০ তারিখে জমি মেপে নতুন সীমানা নির্ধারণ করে। এতে ক্ষিপ্ত হয়ে যায় আলমগীর ও আল আমিন। পরে বিষয়টি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক ও গণ‍্যমান‍্য ব‍্যক্তিকে জানানো হলে তারা মিমাংসার উদ্যোগ নেন। পরে উভয় পক্ষের উপস্থিতিতে প্রায় ৭০ জন বেসরকারি সার্ভেয়ার ৯ দিন জমি মাপামাপি করেন। জমি মাপ শেষে চুড়ান্ত সিদ্ধান্ত জানানোর আগেই অভিযুক্ত দুই ভাই ও তাদের আত্মীয় স্বজন মব তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টি করে।

এতে সার্ভেয়াররা চুড়ান্ত সিদ্ধান্ত দিতে পারে নাই। এরই ধারাবাহিকতায় গত ২৭ এপ্রিল পুনরায় উভয় পক্ষের প্রায় ১৫ জন সার্ভেয়ার (আমিন) ও স্থানীয় গণ‍্যমান‍্য ব‍্যক্তির উপস্থিতিতে জমি মাপা হয়। কিন্তু সেদিনও অভিযুক্তরা মব সৃষ্টি করে বিশৃঙ্খলা তৈরি করে। পরে ওই দিন বিকেলে একটি সালিশী আপোষ নামা লেখা হয়। তাতে উল্লেখ করা হয় পরবর্তী দিনে সার্ভেয়ারসহ জুড়ি বোর্ড যে সিদ্ধান্ত দেবে উভয় পক্ষ তা মানতে বাধ্য থাকবে। উভয় পক্ষ এতে সম্মত হয়ে স্বাক্ষর করে। সর্বশেষ গত রবিবার (১৭ মে) উভয় পক্ষের ৬ জন সার্ভেয়ার জমি মাপা শুরু করেন। দিনভর জমি মাপার পর বিকেলে সিদ্ধান্ত জানাতে গেলে অভিযুক্ত দুই ভাই ও তাদের আত্মীয় স্বজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরে কোনো সিদ্ধান্ত ছাড়াই সার্ভেয়ার ও স্থানীয় ব‍্যক্তিরা ফিরে যান। পরে তিলাই ইউনিয়ন বিএনপির সদস‍্য সচিব মোঃ ওসমান গনি একদিনের সময় নিয়ে বিষয়টি মিমাংসার প্রস্তাব দিলে ভুক্তভোগী সাংবাদিকের পরিবার তা মেনে নেয়। কিন্তু অভিযুক্ত দুই ভাই ও তাদের পরিবার মীমাংসার প্রস্তাব প্রত্যাখ্যান করে সাংবাদিকের পরিবারকে দেখে নেয়ার হুমকি দেয়।

সাংবাদিক মোঃ মনিরুজ্জামান জানান, মোঃ আলমগীর হোসেন ও তার ভাই মোঃ আল আমিন আমাদের বাড়ির ভিটার প্রায় দুই শতক জমি দীর্ঘদিন যাবৎ জবর দখল করে রেখেছে। জমির দখল ছেড়ে দিতে বলায় তারা পরিবারের সবাইকে হত‍্যার হুমকি দেয়। আমার বড় ভাই মোঃ গোলজার হোসেন এর প্রতিবাদ করলে তাকে মারপিট করে। সেই সাথে পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালাগালি করে। জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ২৮ মার্চ ভূরুঙ্গামারী থানায় তাদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছিল। তিনি অভিযুক্তদের কবল থেকে রক্ষা পেতে সংবাদকর্মী ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতি মোঃ সাইফুর রহমান জানান, জমি সংক্রান্ত দ্বন্দ্ব নিরসনের জন‍্য অন্তত ৫ দিন শালিসে গিয়েছি। কিন্তু অভিযুক্ত পক্ষের উচ্ছৃঙ্খল আচরণের কারণে বিষয়টি মীমাংসা করা সম্ভব হয়নি।

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ ওসমান গণি জানান, জমি সংক্রান্ত বিরোধ মীমাংসা জন‍্য উভয় পক্ষকে পুনরায় প্রস্তাব দেয়া হয়। সাংবাদিকের পরিবার প্রস্তাব মেনে নিলেও অপরপক্ষ সাড়া দেয়নি। মঙ্গলবার দুপুর পর্যন্ত অপেক্ষা পর ভুক্তভোগী পরিবারকে আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। ভূরুঙ্গামারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ এস খোকন বলেন, আমরা সাংবাদিক সহকর্মীর সমস‍্যা সমাধানে একাধিকবার সেখানে গিয়েছি। কিন্তু অপর পক্ষের অসহযোগিতার কারণে সমস‍্যা সমাধান করা যায়নি। অভিযুক্ত দুই ভাইয়ের বক্তব্য জানতে মোঃ আলমগীর হোসেনের মোবাইলে ফোন করা হলে তিনি তা রিসিভ করেননি। ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি মোঃ আনোয়ারুল হক বলেন, ভূরুঙ্গামারীর পেশাজীবী সংবাদকর্মীদের অন্যায় ও উদ্দেশ্যমূলক ভাবে হয়রানি করা হলে সকল সংবাদকর্মীদের সাথে নিয়ে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়া হবে।

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়ন চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি আমি শুরু থেকেই অবগত। কিন্তু কোন সুরাহা করতে পারিনি। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিম উদ্দিন জানান, সংঘর্ষের ঘটনায় ভুক্তভোগীরা মামলা দায়ের করলে পুলিশ আইনগত পদক্ষেপ গ্রহণ করবে। জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য ভুক্তভোগী পরিবার আদালতের সহযোগিতা নিতে পারেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৭ মামলা, সাড়ে ৬ হাজার টাকা জরিমানা

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের জায়গা বেদখলের পাঁয়তারা

কুড়িগ্রামের এক মৎস্য গ্রামে ৩০০ পুকুর, ৭০০ পরিবার স্বাবলম্বী

সরকারি জমি খারিজের নামে টাকা নেওয়ার অভিযোগের প্রতিবাদ

সাভারে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থ মন্ত্রী

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সকল নাগরিক সমান- আসলাম চৌধুরী

পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা জরুরি: ইলিয়াস পাটোয়ারী

এ মাদ্রাসার সাথে আমার আত্মার সম্পর্ক;এত জরাজীর্ণ হওয়ার পরও সারাদেশে সেরা হওয়ায় আমি মুগ্ধ- মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি

১০

সাভারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

১১

নজরুল বর্ষ উপলক্ষে লাকসামে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১২

লাকসামে এমপি আবুল কালামের ভাইয়ের চেহলাম অনুষ্ঠিত

১৩

লাকসামে সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় অভিযোগ

১৪

লাকসাম পৌর জামায়াতের মেয়র প্রার্থীর সার্বিক তত্বাবধানে ফ্রি সুন্নাতে খৎনা কর্মসূচি অনুষ্ঠিত

১৫

সাভারে ক্যান্সার আক্রান্ত আশরাফের চিকিৎসায় অনুদান সংগ্রহে চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত।

১৬

ঢাকার সাভারে মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের সমর্থনে মিছিল করেছে সাভার পৌর ছাত্রদল।।

১৭

লাকসামে ছাত্রশিবিরের উদ্যোগে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

১৮

লাকসামে আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর জশনে জুলুছ অনুষ্ঠিত

১৯

সাভারে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্রে জিম্মি করে ২ লাখ টাকা আদায়ের অভিযোগ, আটক ৩

২০