শিরোনাম :
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।
২৫ মে ২০২৬, ৪:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লাকসামে ইসলামী ব্যাংকের বিরুদ্ধে নানামূখী ষড়যন্ত্রের প্রতিবাদে গ্রাহকদের মানববন্ধন

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।

 



ইসলামী ব্যাংকের বিরুদ্ধে নানামূখী ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লার লাকসামে ব্যাংকটির গ্রাহকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। রোববার (২৪ মে) লাকসাম দৌলতগঞ্জ বাজারের চৌদ্দগ্রাম রোডে ব্যাংকের সামনে গ্রাহকরা এ কর্মসূচি পালন করেন।

‘ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত টাকা ফেরত আনা, ব্যাংকের পরিবেশ ধ্বংসকারী ক্ষমতালোভী কুচক্রী এএমডি কামাল উদ্দিন জসিমকে বহিষ্কার, গ্রাহকদের আস্থা, ব্যাংকের স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করতে মোঃ ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহালের দাবিতে এবং ব্যাংকের উপর সরকার ও বাংলাদেশ ব্যাংকের অযাচিত নগ্ন হস্তক্ষেপ এবং পূণরায় লুটেরা এস আলমের হাতে ব্যাংক তুলে দেয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচি পালন করে গ্রাহকরা।

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম আয়োজিত মানববন্ধনে ভুক্তভোগিরা অভিযোগ করে বলেন, আমরা ব্যাংকের সাধারণ গ্রাহক। আমাদেরকে বাদ দিয়ে ব্যাংকের সার্বিক উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে এসআলম গ্রুপ একসময় ব্যাংকটিকে জোরপূর্বক দখল করেছিল। আবারো একই ষড়যন্ত্র চলছে। ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত নামে-বেনামে ঋণ দেখানোসহ নানা কৌশলে ইসলামী ব্যাংক থেকে লক্ষ কোটি টাকা লুটপাট করেছে এসআলম গ্রুপ। দীর্ঘদিনের লুটপাট আর পরিচালনায় ব্যর্থ হয়ে এরা ব্যাংকের সাধারণ গ্রাহকদের ব্যাপক আর্থিক ক্ষতির মুখে ঠেলে দিয়েছিল। এখন ব্যাংকটি যখন আবারো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তখনই পুরনো কায়দায় ব্যাংকটির দখল নিতে শিয়াল-শকুনরা উঠে পড়ে লেগেছে। এ দেশের জনগণ ও ব্যাংকের গ্রাহকরা কোনদিনও তাদের এ দূরভিসন্ধি পূরণ করতে দিবে না।

গ্রাহক ফোরামের নেতৃবৃন্দ আরো বলেন, বর্তমানে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মাঝে আস্থা ফিরে আসছে, তাই ডিপোজিটও বাড়ছে। এ সময় তারা ব্যাংকের উন্নয়নে সকল গ্রাহকসহ প্রবাসী ও দেশবাসীর সহযোগিতা কামনা করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সভাপতি সাবেক ব্যাংকার মোঃ আবুল হাশেম, ব্যাংকের গ্রাহক দেওয়ান মাহবুব-ই-ছোবহানী খোকন, আবুবকর জাহিদ প্রমূখ।

দৌলতগঞ্জ বাজারের ব্যবসায়ী মোঃ নুরে আলম, মোঃ আব্দুর রহমান, ব্যাংকের গ্রাহক মোঃ মিজানুর রশিদ, মোঃ আবুল কালাম, মাওলানা জাকির হোসেন, মাওলানা নেয়ামত উল্লাহসহ শতশত গ্রাহক মানববন্ধনে অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের হাতে তারেক রহমানের উপহার পৌঁছে দিলেন ছাত্রদল

লাকসামে ৩ শিশু যৌন নিপীড়ন মামলার পলাতক আসামি মকবুল গ্রেফতার

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে এআই ছবি ছড়িয়ে সাভারে বিএনপি নেতা আব্দুর রহমানের বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ

যৌন নিপীড়ক মকবুলের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

লাকসামে যৌন হয়রানির অভিযোগে থানায় মামলা, অভিযুক্ত পলাতক

শূন্য বিনিয়োগ থেকে স্বপ্নের বাংলাদেশের পথে- মোঃ সাইফুল হাওলাদার, প্রতিষ্ঠাতা ও সিইও, কেনাকাটা (Kenakata)

সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নে নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে সেলাই প্রশিক্ষণ এবং সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান।

সাভারে লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর উদ্যোক্তা ও চাকরি মেলা অনুষ্ঠিত: সমঅধিকারের আহবান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মানবাধিকার কার্যক্রমে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার অর্জন

১০

জীবনের ঝুঁকি নিয়ে দুই ছিনতাইকারীকে ধরলেন সাংবাদিক সাইফ

১১

হোটেল শ্রমিকদের অধিকার আদায়ে সাভারে মতবিনিময় ও উদ্বোধন অনুষ্ঠিত।

১২

বাংগড্ডা বাজার পূবালী ব্যাংক শাখায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

জঙ্গল সলিমপুরের সড়ক নির্মাণে সেনাবাহিনীকে বিকল্প পথের পরামর্শ সিডিএর

১৪

জুলাই যোদ্ধাদের স্মরণে লাকসাম জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৫

কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচনে সভাপতি সাঈদ, সেক্রেটারি জসিম নির্বাচিত

১৬

ইতালিতে প্রবাসীদের ভ্রমণসেবায় নতুন দিগন্ত—পপুলার ট্রাভেলসের হেড অফিস উদ্বোধন

১৭

বর্ষায় উত্তাল কুয়াকাটা সমুদ্র সৈকত, নিরাপত্তা জোরদারের দাবি পর্যটকদের

১৮

ঢাকার সাভারে ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘আন নাশিদ শিল্পী গোষ্ঠী’-এর উদ্যোগে বর্ণাঢ্য পুনর্মিলনী, আলোচনা সভা, নাশিদ পরিবেশনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৯

ঢাকার সাভারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২০