শিরোনাম :
ইলিয়াছ হোসাইন রিপোর্টার (কুমিল্লা)
২১ জুনe ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২৪ লাখ টাকা ঋণের বোঝা নিয়ে বাদশা মিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

কুমিল্লার নাঙ্গলকোটের ঐতিহ্যবাহী বাদশা মিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ নতুন কমিটির দায়িত্ব গ্রহণ করলেন সভাপতি সাংবাদিক সামছুদ্দিন ইলিয়াস। রবিবার নবগঠিত কমিটি সভাপতি সামছুদ্দিন ইলিয়াস শিক্ষক-কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে বিনিময় সভার মাধ্যমে প্রতিষ্ঠানটির ২৪ লাখ টাকা ঋণের বোঝা নিয়ে এ দায়িত্ব গ্রহণ করেন। মতবিনিময় কালে বাদশা মিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ নবগঠিত কমিটি সভাপতি সাংবাদিক সামছুদ্দিন ইলিয়াস বলেন, একজন নতুন সভাপতি হিসেবে আমি আজ দায়িত্ব শুরু করেছি। আমাদের প্রতিষ্ঠানের কোন টাকা নাই। প্রায় ৬৫০ ছাত্র-ছাত্রীর এই প্রতিষ্ঠানে ২৪ লাখ ৮ হাজার ১ শত ২০ টাকা দেনা রয়েছে। প্রায় ৫৮ জন শিক্ষক কর্মচারীর ১২ মাসের প্রাতিষ্ঠানিক বেতন বকেয়া। প্রতিষ্ঠানের ৪টি ব্যাংক একাউন্টে আছে মাত্র ১১ হাজার ৬ শত ৫ টাকা।প্রতিষ্ঠানের পরিবেশ অত্যান্ত নোংরা। ইতোমধ্যে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করা হয়েছে। একাডেমিক মান উন্নয়নে একটি কমিটি করা হয়েছে, খেলাধুলা ও নিরীক্ষা কমিটি করা হয়েছে। স্কুলের নতুন বিল্ডিংয়ের জন্য মাননীয় সংসদ সদস্য আধা সরকারি (ডিও) পত্র দিয়েছেন। মেরামতের জন্য বরাদ্দ আনার চেষ্টা চলছে। মাননীয় সংসদ সদস্য সুশিক্ষার অঙ্গীকার বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন। এছাড়াও তিনি প্রতিষ্ঠানটির সকল সমস্যা সমাধানে সবার সহযোগিতা কামনা করেন।

বাদশা মিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এর নবগঠিত অ্যাডহক কমিটি সভা কলেজ অধ্যক্ষ সালাহ উদ্দিন স্বপনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম মনির, বাদশা মিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ অভিভাবক সদস্য কামাল হোসেন মজুমদার, সহকারী অধ্যাপক সিদ্দিকুর রহমান কামাল, বাঙ্গড্ডা ইউনিয়ন বিএনপি সভাপতি আবুল কালাম প্রমুখ। এই নবগঠিত সভায় আরো উপস্থিত ছিলেন, যুবদল নেতা মোবারক হোসেন, বিএনপি নেতা ফারুক হোসেন, বিএনপি নেতা শাহ আলম, আব্দুল মতিন, জহির উদ্দিন, বাহার আহমদ, আমজাদ হোসেন সহ কলেজের শিক্ষক মন্ডলী ও কর্মচারী বৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের হাতে তারেক রহমানের উপহার পৌঁছে দিলেন ছাত্রদল

লাকসামে ৩ শিশু যৌন নিপীড়ন মামলার পলাতক আসামি মকবুল গ্রেফতার

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে এআই ছবি ছড়িয়ে সাভারে বিএনপি নেতা আব্দুর রহমানের বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ

যৌন নিপীড়ক মকবুলের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

লাকসামে যৌন হয়রানির অভিযোগে থানায় মামলা, অভিযুক্ত পলাতক

শূন্য বিনিয়োগ থেকে স্বপ্নের বাংলাদেশের পথে- মোঃ সাইফুল হাওলাদার, প্রতিষ্ঠাতা ও সিইও, কেনাকাটা (Kenakata)

সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নে নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে সেলাই প্রশিক্ষণ এবং সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান।

সাভারে লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর উদ্যোক্তা ও চাকরি মেলা অনুষ্ঠিত: সমঅধিকারের আহবান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মানবাধিকার কার্যক্রমে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার অর্জন

১০

জীবনের ঝুঁকি নিয়ে দুই ছিনতাইকারীকে ধরলেন সাংবাদিক সাইফ

১১

হোটেল শ্রমিকদের অধিকার আদায়ে সাভারে মতবিনিময় ও উদ্বোধন অনুষ্ঠিত।

১২

বাংগড্ডা বাজার পূবালী ব্যাংক শাখায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

জঙ্গল সলিমপুরের সড়ক নির্মাণে সেনাবাহিনীকে বিকল্প পথের পরামর্শ সিডিএর

১৪

জুলাই যোদ্ধাদের স্মরণে লাকসাম জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৫

কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচনে সভাপতি সাঈদ, সেক্রেটারি জসিম নির্বাচিত

১৬

ইতালিতে প্রবাসীদের ভ্রমণসেবায় নতুন দিগন্ত—পপুলার ট্রাভেলসের হেড অফিস উদ্বোধন

১৭

বর্ষায় উত্তাল কুয়াকাটা সমুদ্র সৈকত, নিরাপত্তা জোরদারের দাবি পর্যটকদের

১৮

ঢাকার সাভারে ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘আন নাশিদ শিল্পী গোষ্ঠী’-এর উদ্যোগে বর্ণাঢ্য পুনর্মিলনী, আলোচনা সভা, নাশিদ পরিবেশনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৯

ঢাকার সাভারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২০