শিরোনাম :
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।
২৪ মে ২০২৬, ৯:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লাকসামে ৬ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।

 



কুমিল্লার লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নে ৬ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে ৭০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলাটি করেন।

রোববার (২৪ মে) বিকেলে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন নাহার লাইলী বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৩ মে) দুপুরে শিশুটির মা-বাবা দুজনই কাজে বাইরে ছিলেন। এ সময় উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের খুন্তা গ্রামের বাসিন্দা আবদুল রশিদ (৭০) শিশুটির ঘরে প্রবেশ করে তাকে যৌন নিপীড়নের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।

একপর্যায়ে শিশুটির মা হঠাৎ ঘরে ফিরে এলে অভিযুক্ত দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পরে পরিবার বিষয়টি জানতে পেরে থানায় অভিযোগ দায়ের করে।

ঘটনার পর শিশুটিকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানোর পরামর্শ দেন। তবে পরিবার তাকে বাড়িতে নিয়ে যায়।

স্থানীয়দের দাবি, অভিযুক্তের পক্ষ থেকে স্থানীয় কিছু প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি ঘটনাটি মীমাংসার জন্য চাপ সৃষ্টি করছেন। এতে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীর বাবা জানান, দারিদ্র্যের কারণে শুরুতে তারা মামলা করতে দ্বিধায় ছিলেন, তবে পরে ন্যায়বিচারের আশায় আইনের দ্বারস্থ হয়েছেন।

লাকসাম থানার ওসি কাজী কামরুন নাহার লাইলী বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইতোমধ্যে মামলা রুজু হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূরূঙ্গামারী বাজারে ভয়াবহ আগুন, ১০৫ দোকান পুড়ে ছাই

লাকসামে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন ও কলম বিরতি কর্মসূচি পালন

ভিক্ষুককে কুপিয়ে ১৬০ টাকা ছিনতাই, কিশোর গ্যাং লিডার আটক

রৌমারীতে মোরগ পোলাওয়ের প্যাকেটে আস্ত ব্যাঙ

সীমান্তে বিজিবির কড়া নজরদারি, কোটি টাকার মালামাল জব্দ

পৃথক ঘটনায় বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে প্রাণ হারা‌লেন ২ যুবক

পৃথক মন্ত্রণালয় ও বাজেট দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন

যে জাতি গর্বিত সন্তানদের স্বীকৃতি দেয় না, সে জাতি কখনো উন্নতি করতে পারে না- ভূমি মন্ত্রী

ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ

কুমিল্লায় ৪ হাজার পিছ ইয়াবাসহ আটক-১

১০

নয় মাসের অনাথ শিশু থেকে ‘বিএ পাস’ সমাজসেবক: মেম্বার পদে লড়ছেন অদম্য হারাধন

১১

রাষ্ট্রদর্শন বাস্তবায়নেই শহীদ জিয়ার স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব- আসলাম চৌধুরী

১২

সাবেক সাংসদ আনোয়ার-উল আজিমের প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

১৩

এই চৌদ্দগ্রামে এই দুটোর স্থান হবে না-চৌদ্দগ্রামে আবদুল্লাহ মোঃ তাহের

১৪

জেলা ছাত্রদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন

১৫

পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তহোরুল নামে একজনের মর্মান্তিক মৃত্যু

১৬

১৮ ঘন্টা পর ডাকাতিয়া নদী থেকে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার

১৭

চৌদ্দগ্রাম পঞ্চম ও দ্বাদশ শ্রেণি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

১৮

ভেনিসে নতুন মেয়র সিমন ভেন্টুরিনির দায়িত্ব গ্রহণ

১৯

আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী

২০